AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bank Account: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যাচ্ছে, আপনি জানতেও পারছেন না! এই ভুল করছেন না তো?

Bank Account Fraud Mistakes: অনেকের আবার একাধিক অ্যাকাউন্ট থাকলেও একটি অ্যাকাউন্টই হয়তো ব্যবহার করা হয়, অন্য অ্যাকাউন্ট অব্যবহৃত হয়েই পড়ে থাকে। আপনারও যদি এমন অ্যাকাউন্ট থাকে, তবে এখনই সতর্ক হন। অজান্তেই আপনার অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যাচ্ছে।

Bank Account: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যাচ্ছে, আপনি জানতেও পারছেন না! এই ভুল করছেন না তো?
ফাইল চিত্রImage Credit: X
| Updated on: Apr 25, 2026 | 2:59 PM
Share

নয়া দিল্লি: একাধিক ব্যাঙ্ক অ্য়াকাউন্ট এখন অনেকেরই থাকে। একটা ব্যবহার করা হয় স্যালারি অ্যাকাউন্ট হিসাবে। অন্য অ্য়াকাউন্ট সেভিং বা অনলাইন ট্রানজাকশনের জন্য ব্যবহার হয়। অনেকের আবার একাধিক অ্যাকাউন্ট থাকলেও একটি অ্যাকাউন্টই হয়তো ব্যবহার করা হয়, অন্য অ্যাকাউন্ট অব্যবহৃত হয়েই পড়ে থাকে। আপনারও যদি এমন অ্যাকাউন্ট থাকে, তবে এখনই সতর্ক হন। অজান্তেই আপনার অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যাচ্ছে। কীভাবে জানেন?

ব্যাঙ্কের লুকানো চার্জ-

ব্যাঙ্কে ন্যূনতম ব্যালেন্স বা মিনিমাম অ্যাভারেজ ব্যালেন্স রাখতে হয়। বিভিন্ন ব্যাঙ্কের জন্য এই মিনিমাম ব্যালেন্স আলাদা হয়। যদি কোনও অ্যাকাউন্টে মিনিমাম ব্যালেন্স না থাকে, তাহলে ৬ শতাংশ জরিমানা হতে পারে। কিংবা মাসে মাসে ৫০০ টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হতে পারে।

বার্ষিক ফি-

যে কোনও অ্যাকাউন্ট সক্রিয় রাখার জন্য বার্ষিক কিছু ফি নেয় ব্যাঙ্ক। যেমন ডেবিট কার্ডের জন্য বার্ষিক ১০০ থেকে ১০০০ টাকা চার্জ নেওয়া হয়। এছাড়া এসএমএস অ্যালার্ট ও অন্যান্য চার্জও কাটা হয়, যার থেকে অজান্তেই আপনার অ্য়াকাউন্ট ফাঁকা হতে থাকবে।

সাইবার প্রতারণা-

অব্যবহৃত অ্যাকাউন্টের সবথেকে বড় ঝুঁকি হল সাইবার প্রতারণা। প্রতারকরা এই ধরনের অ্যাকাউন্টকে টার্গেট করে সবথেকে বেশি, কারণ দীর্ঘ সময় ধরে এই অ্যাকাউন্টে টাকা পড়ে থাকে, লেনদেন হয় না। একধাক্কায় বা অল্প অল্প করে প্রতারকরা টাকা চুরি করে নেয়।

Follow Us
আজ থেকেই আবহাওয়া বদলে যাওয়ার পূর্বাভাস, জেলায় জেলায় ঝড়-বৃষ্টি
আজ থেকেই আবহাওয়া বদলে যাওয়ার পূর্বাভাস, জেলায় জেলায় ঝড়-বৃষ্টি
উনুন ধরিয়ে রান্না করতেন চন্দ্রিমা, শুনুন সেই গল্প
উনুন ধরিয়ে রান্না করতেন চন্দ্রিমা, শুনুন সেই গল্প
'প্যাথেটিক... বন্ধ করে দিক স্কুল-কলেজ', রেগে আগুন অভিভাবকরা
'প্যাথেটিক... বন্ধ করে দিক স্কুল-কলেজ', রেগে আগুন অভিভাবকরা
'আমি হারছি...'. কাউন্টিং-এর আগেই কীভাবে বুঝে গেলেন বায়রন?
'আমি হারছি...'. কাউন্টিং-এর আগেই কীভাবে বুঝে গেলেন বায়রন?
মাতৃশক্তি কার্ডের ফর্ম ফিল আপ করাতেই হামলা, বড় অভিযোগ উদয়নারায়ণপুরে
মাতৃশক্তি কার্ডের ফর্ম ফিল আপ করাতেই হামলা, বড় অভিযোগ উদয়নারায়ণপুরে
কলকাতা বন্দরের BJP প্রার্থী রাকেশ সিংয়ের প্রচারে শুভেন্দু অধিকারী
কলকাতা বন্দরের BJP প্রার্থী রাকেশ সিংয়ের প্রচারে শুভেন্দু অধিকারী
রাজ্যে আসছেন আরও ১১ পুলিশ পর্যবেক্ষক
রাজ্যে আসছেন আরও ১১ পুলিশ পর্যবেক্ষক
দ্বিতীয় দফা নির্বাচনের আগেই জোরদার অ্যাকশন, কোথায় কোথায় হানা দিল ইডি?
দ্বিতীয় দফা নির্বাচনের আগেই জোরদার অ্যাকশন, কোথায় কোথায় হানা দিল ইডি?
কোভিড সময়ের কোটি কোটি টাকার গম পাচার মামলার তদন্তে তল্লাশি ইডির
কোভিড সময়ের কোটি কোটি টাকার গম পাচার মামলার তদন্তে তল্লাশি ইডির
রেশন দুর্নীতি মামলায় হাবরায় দুই চাল ব্যবসায়ীর বাড়িতে ED হানা
রেশন দুর্নীতি মামলায় হাবরায় দুই চাল ব্যবসায়ীর বাড়িতে ED হানা