AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কীরকম টাকা টলিপাড়ার নায়িকাদের পকেটে ঢুকল ভোটের প্রচারে?

এই বছর বিধানসভা নির্বাচনের মরসুমে টলিপাড়ায় তাবড় নায়ক-নায়িকাদের দেখা গিয়েছে প্রার্থীদের প্রচারে। একেবারে প্রথম সারির নায়িকারা যেমন আছেন, তেমনই টেলিভিশনের জনপ্রিয় মুখেরা প্রচার করেছেন। সবুজ শিবিরের হয়ে প্রচারে কাউকে দেখা গিয়েছে, আবার কেউ-কেউ প্রচার করেছেন গেরুয়া শিবির আর বাম শিবিরের প্রচারে।

কীরকম টাকা টলিপাড়ার নায়িকাদের পকেটে ঢুকল ভোটের প্রচারে?
| Edited By: | Updated on: Apr 25, 2026 | 2:34 PM
Share

এই বছর বিধানসভা নির্বাচনের মরসুমে টলিপাড়ায় তাবড় নায়ক-নায়িকাদের দেখা গিয়েছে প্রার্থীদের প্রচারে। একেবারে প্রথম সারির নায়িকারা যেমন আছেন, তেমনই টেলিভিশনের জনপ্রিয় মুখেরা প্রচার করেছেন। সবুজ শিবিরের হয়ে প্রচারে কাউকে দেখা গিয়েছে, আবার কেউ-কেউ প্রচার করেছেন গেরুয়া শিবির আর বাম শিবিরের প্রচারে।

সবুজ শিবিরের সাংসদ যাঁরা বা বিধায়ক যাঁরা, তাঁরা কোনও প্রার্থীর হয়ে নির্বাচনের প্রচারে আলাদা পারিশ্রমিক পাননি বলেই খবর। আবার কিছুজন দলের হয়ে নিয়মিত কাজ করতে চেয়েছেন বলেই, তাঁদের পারিশ্রমিক দেওয়া হয়নি, তেমন চর্চা টলিপাড়ায়। কিন্তু প্রথম সারির এক নায়িকা কিছু প্রচারে গিয়ে পাঁচ লক্ষ টাকা পেয়েছেন। আর কিছু প্রচারে চার লক্ষ টাকা পেয়েছেন বলে খবর। মোটের উপর ভোটপর্ব মিটলে, তাঁর ব্যাঙ্কে প্রায় ৭০ লক্ষ টাকা ঢুকে যাবে বলে খবর। টেলিভিশনের এক জনপ্রিয় মুখ, প্রতি প্রচারে গিয়ে পেয়েছেন ৫০,০০০ টাকা। আর এক জনপ্রিয় মুখের পারিশ্রমিক ৫০,০০০ টাকার কিছুটা বেশি।

এক নায়িকা দিনে তিন জায়গায় ভোটের প্রচার করলেন, এমনও উদাহরণ রয়েছে। টলিপাড়ার এক নায়িকা জানালেন, ”অনেক সময়ে কোনও পারিশ্রমিক ছাড়াই প্রচারে যান অনেকে। সেটা সুসম্পর্কের জন্য। তবে কিছুজন পারিশ্রমিক পেয়েছেন। ৫০ হাজার টাকা থেকে এক লাখ টাকার মধ্যে অধিকাংশ সময়ে পারিশ্রমিকের অঙ্ক থাকে।”

তবে এই বছর কে ঠিক কত টাকা নিয়ে ভোটের প্রচার করেছেন, তা সরাসরি বলতে চাইলেন না। আবার সোশ্যাল মিডিয়াতে কোনও শিবিরের হয়ে কনটেন্ট তৈরি করেছেন যাঁরা, তাঁরাও ভালোই পারিশ্রমিক পেয়েছেন।

Follow Us
আজ থেকেই আবহাওয়া বদলে যাওয়ার পূর্বাভাস, জেলায় জেলায় ঝড়-বৃষ্টি
আজ থেকেই আবহাওয়া বদলে যাওয়ার পূর্বাভাস, জেলায় জেলায় ঝড়-বৃষ্টি
উনুন ধরিয়ে রান্না করতেন চন্দ্রিমা, শুনুন সেই গল্প
উনুন ধরিয়ে রান্না করতেন চন্দ্রিমা, শুনুন সেই গল্প
'প্যাথেটিক... বন্ধ করে দিক স্কুল-কলেজ', রেগে আগুন অভিভাবকরা
'প্যাথেটিক... বন্ধ করে দিক স্কুল-কলেজ', রেগে আগুন অভিভাবকরা
'আমি হারছি...'. কাউন্টিং-এর আগেই কীভাবে বুঝে গেলেন বায়রন?
'আমি হারছি...'. কাউন্টিং-এর আগেই কীভাবে বুঝে গেলেন বায়রন?
মাতৃশক্তি কার্ডের ফর্ম ফিল আপ করাতেই হামলা, বড় অভিযোগ উদয়নারায়ণপুরে
মাতৃশক্তি কার্ডের ফর্ম ফিল আপ করাতেই হামলা, বড় অভিযোগ উদয়নারায়ণপুরে
কলকাতা বন্দরের BJP প্রার্থী রাকেশ সিংয়ের প্রচারে শুভেন্দু অধিকারী
কলকাতা বন্দরের BJP প্রার্থী রাকেশ সিংয়ের প্রচারে শুভেন্দু অধিকারী
রাজ্যে আসছেন আরও ১১ পুলিশ পর্যবেক্ষক
রাজ্যে আসছেন আরও ১১ পুলিশ পর্যবেক্ষক
দ্বিতীয় দফা নির্বাচনের আগেই জোরদার অ্যাকশন, কোথায় কোথায় হানা দিল ইডি?
দ্বিতীয় দফা নির্বাচনের আগেই জোরদার অ্যাকশন, কোথায় কোথায় হানা দিল ইডি?
কোভিড সময়ের কোটি কোটি টাকার গম পাচার মামলার তদন্তে তল্লাশি ইডির
কোভিড সময়ের কোটি কোটি টাকার গম পাচার মামলার তদন্তে তল্লাশি ইডির
রেশন দুর্নীতি মামলায় হাবরায় দুই চাল ব্যবসায়ীর বাড়িতে ED হানা
রেশন দুর্নীতি মামলায় হাবরায় দুই চাল ব্যবসায়ীর বাড়িতে ED হানা