AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Electric Vehicle: তুঙ্গে চাহিদা! পেট্রোল-ডিজেলের খরচ বাঁচাতে বৈদ্যুতিক গাড়ি কিনছে ভারতীয়রা

Electric Vehicle: ফাডার প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গত বছরের অক্টোবর মাসে দেশে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে বৈদ্যুতিক গাড়ি। সেই এক মাসেই দেশজুড়ে ২ লক্ষ ১৯ হাজার ৪৮২টি বৈদ্যুতিন গাড়ি বিক্রি করেছে একাধিক সংস্থা।

Electric Vehicle: তুঙ্গে চাহিদা! পেট্রোল-ডিজেলের খরচ বাঁচাতে বৈদ্যুতিক গাড়ি কিনছে ভারতীয়রা
প্রতীকী ছবিImage Credit: PTI
| Updated on: Feb 09, 2025 | 12:14 PM
Share

নয়াদিল্লি: দেশে বেড়েছে বৈদ্যুতিক গাড়ির বিক্রি। এমনটাই জানাচ্ছে ফেডারেশন অব অটোমোবাইল ডিলারস অ্যাসোসিয়েশন বা ফাডা। এদিন একটি সমীক্ষা প্রকাশ করে তারা জানায়, প্রতি মাসে দেশে ১৯ শতাংশ করে বাড়ছে বৈদ্যুতিক গাড়ির বিক্রি। বছরের নিরিখে পরিসংখ্যান দাঁড়াচ্ছে ১৭ শতাংশে।

বৈদ্যুতিন গাড়ি বিক্রি নিরিখে এগিয়ে কে?

ফাডার প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গত বছরের অক্টোবর মাসে দেশে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে বৈদ্যুতিক গাড়ি। সেই এক মাসেই দেশজুড়ে ২ লক্ষ ১৯ হাজার ৪৮২টি বৈদ্যুতিক গাড়ি বিক্রি করেছে একাধিক সংস্থা। নভেম্বরে এই বিক্রির সংখ্যা ছিল ১ লক্ষ ৯২ হাজার ৫৭৫টি। ডিসেম্বর মাসে বিক্রি হয়েছে মোট ১ লক্ষ ৩২ হাজার ৩০২টি।

বলে রাখা ভাল, বিদ্যুৎ চালিত বাইক নির্মাণের বাজারে আপাতত একাই রাজ করছে OLA। গত এক মাসেই ২৪ হাজার বৈদ্যুতিক বাইক বিক্রি করেছে তারা। গত এক বছরে প্রতি মাসে তাদের বিক্রি বেড়েছে গড়ে ৭৬ শতাংশ। অন্য দিকে TVS Motor ও Bajaj Auto-এর মতো নামী সংস্থার বিক্রি বেড়েছে যথাক্রমে ৫৫ শতাংশের কাছাকাছি।

উল্লেখ্য, শুধুই বৈদ্যুতিন গাড়ি নয়। দেশে বাড়ছে ব্যক্তিগত চার চাকা ও বাইক কেনার হিড়িক। অন্য দিকে, সেই তুলনায় কমছে বড় ট্রাক বা কমার্সিয়াল গাড়ি কেনার পরিমাণ। যা আবার চিন্তার বিষয় বলেই ইঙ্গিত দিচ্ছেন বিশেষজ্ঞরা। কারণ, প্রাইভেট গাড়ি বিক্রি বাড়লেও, কমার্শিয়াল বা ট্রাকের মতো গাড়ির বিক্রি কমা দেশের পক্ষে শঙ্কার। এই সকল বড় বড় ট্রাকের উপর নির্ভর করে দেশের শিল্প বৃদ্ধির দিকটি। সুতরাং, সেখানে এমন ঘাটতি হলে দেশের অর্থনীতির পক্ষে অনেকটাই চিন্তার বলে জানাচ্ছে ওয়াকিবহাল মহল।

Follow Us