AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Brands Of Bengal 2026: বদলে দিচ্ছে রান্নাঘরের কনসেপ্ট, TV9 বাংলায় পুরস্কৃত ‘ইন্ট্রোলিংক’

সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে সেই রান্নাঘরের কনসেপ্ট। রান্নাঘর এখন অনেক ছিমছাম। সেখানেও যেন একটা রুচির পরিচয় থাকে, সেই চেষ্টাই করেন সবাই। পাল্টেছে অন্দরমহল। নতুন প্রযুক্তি ব্যবহার করে বদলে ফেলা হচ্ছে কনসেপ্ট। আলো থেকে সিলিং, দেওয়ালের রঙ, সবটাই এমনভাবে করা হচ্ছে যাতে দিনের বেশিরভাগ সময়টা এখানে কাটালেও বিরক্তি না লাগে।

Brands Of Bengal 2026: বদলে দিচ্ছে রান্নাঘরের কনসেপ্ট, TV9 বাংলায় পুরস্কৃত 'ইন্ট্রোলিংক'
| Updated on: Mar 20, 2026 | 12:02 AM
Share

কলকাতা: বাঙালির সবথেকে আবেগের জায়গা রান্নাঘর। রান্নাঘরের সঙ্গে জড়িয়ে থাকে গৃহিনীর জীবনের অনেকটা অংশ। এটি এক স্পর্শকাতর জায়গাও বটে। ভাতের ধোঁয়া, মাছের ঝোলের গন্ধই মনে করিয়ে দেয় এটা নিজের বাড়ি। বাসনের শব্দ যেন বাড়িতে এক প্রাণ আনে। ঘর সংসারের এক অন্যতম অঙ্গ এটি।

সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে সেই রান্নাঘরের কনসেপ্ট। রান্নাঘর এখন অনেক ছিমছাম। সেখানেও যেন একটা রুচির পরিচয় থাকে, সেই চেষ্টাই করেন সবাই। পাল্টেছে অন্দরমহল। নতুন প্রযুক্তি ব্যবহার করে বদলে ফেলা হচ্ছে কনসেপ্ট। আলো থেকে সিলিং, দেওয়ালের রঙ, সবটাই এমনভাবে করা হচ্ছে যাতে দিনের বেশিরভাগ সময়টা এখানে কাটালেও বিরক্তি না লাগে।

ক্রেতার বিশ্বাস ধরে রাখতে প্রতিনিয়ত সেই রান্নাঘরের চেহারা পাল্টে দেওয়ার কাজ করে যাচ্ছে ইন্ট্রোলিংক। ১০০ শতাংশ কাস্টমাইজ করা হচ্ছে রান্নাঘর। সেই কাজেরই স্বীকৃতি দেওয়া হল TV9 বাংলার তরফে। ‘ব্র্যান্ডস অব বেঙ্গল ২০২৬’-এর এক্সিলেন্স ইন কিচেন অ্য়ান্ড ফার্নিচার টেকনোলজি বিভাগে পুরস্কৃত হল ইন্ট্রোলিংক।

সংস্থার কর্ণধার তথা ইন্ট্রোলিংকের ম্যানেজিং ডিরেক্টর তন্ময় সাহা বলেন, ‘মানুষ তো কাজ করে ব্র্যান্ড বিল্ড আপের জন্য। তাই পুরস্কার পেয়ে সত্যিই ভালো লাগছে।’

Follow Us