AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC: কারও ক্ষোভ, কারও অভিমান, ৭৪টি নাম বাদ পড়ায় ফল ভুগতে হবে তৃণমূলকে?

সেই বাম জমানা থেকে বিধায়ক রয়েছেন খগেশ্বর রায়। চারবার জিতেছেন। এবার দল প্রার্থী করেছে স্বপ্না বর্মনকে। শুনেই খগেশ্বর প্রকাশ্য়ে বলতে শুরু করেছিলেন, স্বপ্না হারবেই। প্রচারের শুরুতেই এমন নেতিবাচক কথা বোধহয় একটু বিচলিত করেছে দলনেত্রীকে। তড়িঘড়ি খগেশ্বরকে ফোন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

TMC: কারও ক্ষোভ, কারও অভিমান, ৭৪টি নাম বাদ পড়ায় ফল ভুগতে হবে তৃণমূলকে?
| Updated on: Mar 19, 2026 | 11:57 PM
Share

কলকাতা: প্রচারের আওয়াজ নাকি বিদ্রোহের শব্দ, কার ডেসিবেল বেশি? কোথাও কোথাও ক্ষোভের সুর বেশি জোরাল হয়ে যাচ্ছে না? তৃণমূলের ইতিহাসে প্রথমবার একধাক্কায় ৭৪ জন বিধায়কের নাম বাদ পড়েছে। কেউ তিনবারের বিধায়ক, কেউ চারবারের। কাউকে তড়িঘড়ি ফোন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কাউকে পাশে বসিয়ে কথা বলছেন অভিষেক। ২৬-এর হাইপ্রোফাইল ভোটে এতগুলো কেন্দ্রের বিদ্রোহ সামলাতে পারবে তো তৃণমূল? প্রচার ছেড়ে মান ভাঙাতেই কি সময় যাচ্ছে শীর্ষ নেতৃত্বের? মঙ্গলবার ২৯১ জন প্রার্থীর নাম ঘোষণা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কেউ ভেবেছিলেন থাকবে তারকা চমক, কেউ বলেছিলেন প্রার্থী হতে পারেন খোদ অভিষেক। কিন্তু তালিকা প্রকাশের পর বোঝা গেল, শুধুমাত্র রাজনৈতিক অঙ্ক আর পারফরম্যান্সেই জোর দিয়েছেন মমতা। নতুনদের সুযোগ...

Follow Us

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন