AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Md. Mostafijur Rahaman: এবার ভালো তৃণমূলের কথা সিপিএমের একমাত্র বিধায়কের মুখে, সঙ্গে জুড়লেন চার ‘সি’

Mostafijur Rahaman on Good Trinamool: ভালো তৃণমূলের কথা বলতে গিয়ে এদিন প্রথমে বিজেপিকে খোঁচা দিলেন সিপিএম বিধায়ক। বললেন, বিজেপির সংজ্ঞা অনুসারে যে ভালো তৃণমূল, বামেদের কাছে ভালো তৃণমূলের সংজ্ঞা তা নয়। তাঁর কথায়, "চারটে সি বাদ দিয়ে যে তৃণমূল রয়েছে, তাদের নেওয়া হবে।" চারটে সি মানে? তা-ও বুঝিয়ে দিলেন সিপিএম বিধায়ক।

Md. Mostafijur Rahaman: এবার ভালো তৃণমূলের কথা সিপিএমের একমাত্র বিধায়কের মুখে, সঙ্গে জুড়লেন চার 'সি'
সিপিএম বিধায়ক মুস্তাফিজুর রহমানImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 28, 2026 | 12:05 AM
Share

কলকাতা: তৃণমূল মানে কি শুধুই খারাপ? রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে একযোগে বিরোধীরা তোপ দাগত তৃণমূলকে। আর বিধানসভা নির্বাচনের পর ‘ভালো’ তৃণমূলের খোঁজ পাওয়া যাচ্ছে। এই নিয়ে রাজ্য রাজনীতিতে তরজা জারি রয়েছে। এরই মধ্যে রাজ্য বিধানসভায় সিপিএমের একমাত্র বিধায়ক মুস্তাফিজুর রহমান (রানা)-ও ভালো তৃণমূলের ‘খোঁজ’ পেলেন। শুক্রবার তিনি বললেন, “তৃণমূলের মধ্যে অনেক ভালো লোক আছেন।” তাঁদের নিয়ে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের বার্তা দিলেন তিনি। এই নিয়ে পাল্টা বামেদের নিশানা করলেন মমতা তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ।

কী বললেন ডোমকলের সিপিএম বিধায়ক মুস্তাফিজুর রহমান?

ভালো তৃণমূলের কথা বলতে গিয়ে এদিন প্রথমে বিজেপিকে খোঁচা দিলেন সিপিএম বিধায়ক। বললেন, বিজেপির সংজ্ঞা অনুসারে যে ভালো তৃণমূল, বামেদের কাছে ভালো তৃণমূলের সংজ্ঞা তা নয়। তাঁর কথায়, “চারটে সি বাদ দিয়ে যে তৃণমূল রয়েছে, তাদের নেওয়া হবে।” চারটে সি মানে? তা-ও বুঝিয়ে দিলেন সিপিএম বিধায়ক। তাঁর কথায়, প্রথম সি হল ক্রিমিনাল অর্থাৎ অপরাধী। দ্বিতীয় সি হল করাপ্ট বা দুর্নীতি। তৃতীয় সি হল কমিউনাল বা সাম্প্রদায়িক। আর চতুর্থ সি হল কাস্টিজম অর্থাৎ জাত-পাতের বিভেদ।

এই চারটে সি বাদে তৃণমূলের ‘ভালো’ লোকেদের নিয়ে তাঁরা বিজেপির বিরুদ্ধে লড়তে চান বলে জানালেন ডোমকলের সিপিএম বিধায়ক। তাঁর বক্তব্য, “তৃণমূলের মধ্যে অনেক ভালো লোক আছেন। বিজেপির বিরুদ্ধে লড়াইতে আমরা তাঁদের পাশে চাই।” তবে মমতাপন্থী গোটা তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে তাঁদের আপত্তি রয়েছে।

সিপিএমে রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেছিলেন, চারটি সি যাদের মধ্যে আছে, তাদের সঙ্গে জোট করার বা একসঙ্গে পথ চলার কোন প্রশ্নই আসে না। সিপিএমের একমাত্র বিধায়ক অবশ্য গোটা তৃণমূল কংগ্রেসকে এক ব্র্যাকেটে ফেলতে নারাজ। তিনি তৃণমূলের মধ্যেও ভালো তৃণমূল আলাদা করে চিহ্নিত করতে চান।

কিন্তু ইতিমধ্যেই তো ভালো তৃণমূল তৈরি হয়েছে? সিপিএম বিধায়কের কথায়, “ওটা বিজেপির চোখে ভালো তৃণমূল। আমরা তার সঙ্গে একমত নই। আমাদের চোখে যারা ভাল তৃণমূল তাদের আমরা ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান জানাচ্ছি।” তাঁর কথায়, “চারটি সি বাদ দিয়ে অনেক ভালো লোক তৃণমূলে আছেন, যাঁরা প্রথম দিন থেকেই এই দলের সঙ্গে যুক্ত ছিলেন। তাদের কাছে আমাদের আহ্বান বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই।”

পাল্টা মমতা তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ বলেন, “তখন ক্যামেরা ছিল না, মোবাইল ছিল না। তাই সিপিএমের মধ্যেও এরকম বহু লোক রয়েছেন, যাঁরা এই চারটে সি-র সঙ্গে যুক্ত। তাহলে আগে তাদের দল থেকে বার করা হোক। আমরা মনে করি এসব বাছাবাছির মধ্যে না গিয়ে বিজেপির বিরুদ্ধে জোরদার লড়াই করার সময় এটা।”

Follow Us