WB Assembly Election 2026 : বুথ জ্যামিং বরদাস্ত নয়,ছাপ্পাবিহীন ভোটই লক্ষ্য, ভোট আবহে কড়া বার্তা কমিশনের
কমিশনের বার্তায় পাঁচটি বিষয় উল্লেখ করা হয়েছে। প্রথম হল হিংসামুক্ত ভোট করাতে হবে। দ্বিতীয়, ছাপ্পাবিহীন ভোটই লক্ষ্য। তৃতীয় ও চতুর্থ উল্লেখযোগ্য বার্তা হল সোর্স জ্যামি, বুথ জ্যামিং বরদাস্ত করা হবে না। ভয়মুক্ত পরিবেশে ভোট করানোই লক্ষ্য থাকবে। এছাড়া, প্রলোভন দেখানো কখনওই বরদাস্ত করা হবে না বলে কড়া বার্তা দিয়েছে কমিশন।

দড়জায় কড়া নাড়ছে ভোট। হাতে আর বেশিদিন বাকি নেই। ভোট আবহে নির্বাচনী প্রচারও শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলি। এদিকে, কমিশনের সঙ্গে রাজ্যের সংঘাত অব্যাহত রয়েছে। বারবার কমিশনকে চিঠি লিখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইস্যু একাধিক। এস আই আর থেকে শুরু করে প্রশাসনিক বদল…বিভিন্ন ইস্যুতে কমিশনকে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী। এবার বাংলায় ভোট নিয়ে কড়া বার্তা দিল নির্বাচন কমিশন।