Electricity Bill: বিদ্যুতের বিল বেশি আসছে? এই একটা ট্রিকেই আপনার বিল কমে যাবে হু হু করে…

Electricity Meter Reading: গ্রীষ্মকালে চড়া ইলেকট্রিসিটি বিল আসে অতিরিক্ত বিদ্যুৎ খরচের কারণে। তবে অনেক সময়ই দেখা যায় যে যতটা বিদ্যুৎ খরচ হচ্ছে, তার তুলনায় অনেক বেশি বিল আসছে। কিংবা নিজেই লক্ষ্য করলেন যে ইলেকট্রিসিটি মিটার অনেক বেশি স্পিডে ঘুরছে। এমন সমস্যা হলে কী করবেন?   

Electricity Bill: বিদ্যুতের বিল বেশি আসছে? এই একটা ট্রিকেই আপনার বিল কমে যাবে হু হু করে...
প্রতীকী চিত্র।Image Credit source: Pixabay

|

Feb 22, 2026 | 2:04 PM

নয়া দিল্লি: শীত পেরিয়ে গ্রীষ্মের আগমন হয়ে গিয়েছে। আর গরমকাল মানেই সারাক্ষণ বনবন করে ঘুরছে ফ্যান, চলছে এসি। পাশাপাশি ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন তো রয়েইছে। গ্রীষ্মকালে চড়া ইলেকট্রিসিটি বিল আসে অতিরিক্ত বিদ্যুৎ খরচের কারণে। তবে অনেক সময়ই দেখা যায় যে যতটা বিদ্যুৎ খরচ হচ্ছে, তার তুলনায় অনেক বেশি বিল আসছে। কিংবা নিজেই লক্ষ্য করলেন যে ইলেকট্রিসিটি মিটার অনেক বেশি স্পিডে ঘুরছে। এমন সমস্যা হলে কী করবেন?

বিভিন্ন রাজ্যে বিদ্যুতের রেট ভিন্ন ভিন্ন হয়। তবে গড়ে বিদ্যুতের দাম ৭ থেকে ৯ টাকা প্রতি ইউনিট থাকে। যত ইউনিট বিদ্যুৎ খরচ হয়, তত বিল আসে। তবে যদি মিটার ঠিকভাবে কাজ না করে, তাহলে বেশি বিদ্য়ুতের বিল আসতে পারে।

কীভাবে মিটার দেখবেন?

যদি মনে হয় যে বেশি বিদ্যুতের বিল আসছে বা মিটার বেশি স্পিডে ঘুরছে, তাহলে তা বুঝতে পারবেন সহজ একটা ট্রিকে-

  • প্রথমে বাড়ির সমস্ত ইলেকট্রনিক জিনিস, অর্থাৎ টিভি, ফ্রিজ, লাইট, ফ্যান সহ সব কিছু বন্ধ করে দিন।
  • এবার মিটারে রিডিং কত দেখাচ্ছে, তা নোট করে রাখুন।
  • এবার ১০০০ ওয়াটের কোনও যন্ত্র এক ঘণ্টার জন্য চালান। যেমন হিটার বা গিজার চালিয়ে রাখুন।
  • এরপরে এক ঘণ্টা পরে নতুন মিটার রিডিং নোট করুন।
  • যদি দেখেন যে আগের রিডিংয়ের তুলনায় এক ঘণ্টা পরের রিডিংয়ে এক ইউনিটের পার্থক্য দেখাচ্ছে, তাহলে বুঝবেন মিটার ঠিকঠাক কাজ করছে।
  • যদি তার থেকে বেশি রিডিং আসে, তাহলে বুঝবেন মিটার বেশি স্পিডে চলছে।
  • যদি এক ইউনিটের কম রিডিং আসে, তাহলে মিটার ধীরগতিতে চলছে।
  • যদি আপনার মনে হয় যে মিটার রিডিংয়ে কোনও সমস্যা বা ভুল হচ্ছে, যার কারণে বেশি বিল আসছে, তাহলে সরাসরি বিদ্য়ুৎ বিভাগে অভিযোগ জানাতে পারেন। বিদ্যুৎ বিভাগ এসে পরীক্ষা করে যাবে। এতে ভবিষ্যতে আর ভুল বিল আসবে না।