AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jio Recharge: মাত্র ৫১ টাকায় আনলিমিটেড 5G! Jio-র এই রিচার্জের সুবিধা পাবেন কারা?

Jio 51 Recharge Plan: জিও-র ৫১ টাকার এই প্ল্যানটি মূলত সেই সমস্ত প্রিপেড গ্রাহকের জন্য, যাঁদের বর্তমান রিচার্জ প্ল্যানে আনলিমিটেড 5G ডেটার সুবিধা নেই। এই প্যাক রিচার্জ করলে আনলিমিটেড 5G ডেটার পাশাপাশি 3GB 4G ডেটাও পাওয়া যাবে। তবে প্রথম থেকেই এই অতিরিক্ত ডেটার সুবিধা ছিল না।

Jio Recharge: মাত্র ৫১ টাকায় আনলিমিটেড 5G! Jio-র এই রিচার্জের সুবিধা পাবেন কারা?
প্রতীকী চিত্র।Image Credit: Getty Image
| Updated on: Sep 19, 2026 | 8:33 PM
Share

নয়া দিল্লি: আপনার জিও রিচার্জ প্ল্যানে (Jio Recharge Plan) আনলিমিটেড 5G পরিষেবা নেই? তার জন্য নতুন করে কোনও দামি প্ল্যান রিচার্জ করার প্রয়োজন নেই। সম্প্রতি জিও ৫১ টাকার একটি আপগ্রেড প্যাক এনেছে। এই বিশেষ প্যাকের মাধ্যমে নির্দিষ্ট প্রিপেড গ্রাহকরা তাঁদের বর্তমান প্ল্যানের (Recharge Plan) সঙ্গেই আনলিমিটেড 5G ডেটার সুবিধা পেতে পারেন। তবে সব গ্রাহক এই সুবিধা পাবেন না। কারা এই প্ল্যানের সুবিধা নিতে পারবেন? কী কী পাওয়া যাবে?

৫১ টাকায় কী কী সুবিধা?

জিও-র ৫১ টাকার এই প্ল্যানটি মূলত সেই সমস্ত প্রিপেড গ্রাহকের জন্য, যাঁদের বর্তমান রিচার্জ প্ল্যানে আনলিমিটেড 5G ডেটার সুবিধা নেই। এই প্যাক রিচার্জ করলে আনলিমিটেড 5G ডেটার পাশাপাশি 3GB 4G ডেটাও পাওয়া যাবে। তবে প্রথম থেকেই এই অতিরিক্ত ডেটার সুবিধা ছিল না। পরে ৫১ টাকার প্যাকটির সঙ্গে এই সুবিধা যোগ করেছে সংস্থা।

কারা পাবেন এই সুবিধা?

জিও-র প্রত্যেক গ্রাহকের জন্য এই ৫১ টাকার রিচার্জ প্যাকটি প্রযোজ্য নয়। এই সুবিধা পেতে হলে আপনার বর্তমান বেস প্ল্যানে প্রতিদিন দেড় জিবি ডেটা থাকতে হবে। পাশাপাশি সেই প্ল্যানের মেয়াদ অন্তত এক মাস হতে হবে। অর্থাৎ, আপনার বর্তমান রিচার্জ প্ল্যানে প্রতিদিন দেড় জিবি ডেটা পাওয়া গেলেও যদি আনলিমিটেড 5G ব্যবহারের সুবিধা না থাকে, তাহলে ৫১ টাকার এই আপগ্রেড প্যাক কাজে আসতে পারে।

ফোনে 5G সাপোর্ট থাকাও জরুরি

শুধু ৫১ টাকার রিচার্জ করলেই আনলিমিটেড 5G ব্যবহার করা যাবে না। তার জন্য আপনার কাছে অবশ্যই 5G সাপোর্টেড স্মার্টফোন থাকতে হবে। পাশাপাশি আপনি যে এলাকায় রয়েছেন, সেখানে জিও-র 5G নেটওয়ার্ক পরিষেবা উপলব্ধ থাকাও প্রয়োজন। Jio-র 5G পরিষেবা 5G SA নেটওয়ার্কের মাধ্যমে চলে। ফলে আপনার স্মার্টফোনে এই নেটওয়ার্ক ব্যবহারের জন্য প্রয়োজনীয় হার্ডওয়্যার ও প্রযুক্তিগত সাপোর্ট থাকা জরুরি।

Follow Us