AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

LIC: কষ্টের আমানত জমাচ্ছেন LIC-তে? উপভোক্তাদের জন্য বড় ঘোষণা করল বীমা সংস্থা

LIC: এবার সেই বিনা ঝুঁকি কিন্তু ভাল রিটার্নের কথা উঠতে LIC-এর জুরি মেলা ভার। তাই মানুষের আস্থাকে আরও একটু বাড়িয়ে তুলতে নয়া পদক্ষেপ নিল এই বীমা সংস্থা।

LIC: কষ্টের আমানত জমাচ্ছেন LIC-তে? উপভোক্তাদের জন্য বড় ঘোষণা করল বীমা সংস্থা
প্রতীকী ছবিImage Credit: Getty Image
| Updated on: Feb 16, 2025 | 2:45 PM
Share

কলকাতা: জীবন বীমার কথা উঠতেই সবার আগে যে সংস্থার নাম মাথায় আসে, সেটি হল LIC। আগের প্রজন্ম হোক বা নতুন প্রজন্ম। শেয়ার বাজার বোঝা প্রজন্ম হোক কিংবা তা না বোঝা প্রজন্ম। LIC তে বিনিয়োগ যেন একটা পরিবারের মধ্যে চলা নিয়ম। আর যারা আয় করছেন, তাদের সেই নিয়ম থেকে কোনও ছাড় নেই।

বিনিয়োগকারীরাও বলে থাকেন, ঝুঁকিপূর্ণ বিনিয়োগ যেমন হঠাৎ আপনার টাকাকে আকাশ ছুঁইয়ে দিতে পারে, ঠিক তেমনই সেটি আপনার কষ্টের টাকাকে নিমিষে শেষও করে দিতে পারে। তাই সেই ঝুঁকিপূর্ণ বিনিয়োগের পাশাপাশি প্রয়োজন এমন কিছু জায়গায় টাকা রাখা, যেখানে বিনিয়োগ করে মাথায় কোনও চিন্তা থাকবে না।

এবার সেই বিনা ঝুঁকি কিন্তু ভাল রিটার্নের কথা উঠতে LIC-এর জুরি মেলা ভার। তাই মানুষের আস্থাকে আরও একটু বাড়িয়ে তুলতে নয়া পদক্ষেপ নিল এই বীমা সংস্থা। শুক্রবার, নিজেদের মার্কেটিং প্রযুক্তি সংক্রান্ত একটি নয়া প্ল্য়াটফর্ম চালু করার ঘোষণা করেছে সংস্থা। মূলত, গ্রাহকদের কথা ভেবেই এই নয়া মাধ্যমে ঝোঁক তাদের।

এই প্রসঙ্গে সংস্থার কর্ণধার সিদ্ধার্থ মহন্তী জানাচ্ছেন, ‘এই নয়া পদক্ষেপের মাধ্যমে ডিজিটাল দুনিয়া পা রেখেছে আমাদের সংস্থা। বীমা সেক্টরের জগতে LIC-কে বিশ্ব দরবারে নিজেদের অস্তিত্ব ফুটিয়ে তুলতে অনেকটাই সাহায্য় করবে এই নতুন মাধ্যম। পাশাপাশি, এজেন্টদের সঙ্গেও গ্রাহকদের যোগাযোগও বৃদ্ধি পাবে এর মাধ্যমে।’

কী এই নয়া পদক্ষেপ?

LIC-এর প্রোজেক্ট ডিভার আওতায় তৈরি করা হয়েছে এই নয়া মাধ্যম। নাম দেওয়া হয়েছে মার-টেক। যার পুরো কথা মার্কেটিং টেকনোলজি। কিন্তু এতে সাধারণেরই বা কী সুবিধা হবে? জানা যাচ্ছে, এই নয়া মাধ্যমের হাতধরে LIC এজেন্ট, যারা মূলত বিনিয়োগকারীর হয়ে বিনিয়োগ করেন, তাদের সঙ্গে সম্পর্কের সেতু আরও মজবুত হবে উপভোক্তাদের।

Follow Us