AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

LPG Refill EMI: গ্যাস সিলিন্ডার মিলবে এবার EMI-তে! দিতে হবে মাত্র ১০০ টাকা, কীভাবে পাবেন সুবিধা?

Bharatgas Micro Loan: পেট্রোলিয়াম সংস্থার মাইক্রো-লোন ব্যবস্থায় বড় সুবিধা হল একসঙ্গে ৬০০ টাকা পরিশোধ করতে হবে না। সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, এই সুবিধা বিএনপিএল বা বাই নাও পে লেটার মডেলের উপর ভিত্তি করে দেওয়া হচ্ছে। অর্থাৎ, এলপিজি রিফিলের জন্য সর্বোচ্চ ৬০০ টাকা পর্যন্ত মাইক্রো-লোন পাওয়া যাবে। এই ঋণের ক্ষেত্রে সুদের হার শূন্য।

LPG Refill EMI: গ্যাস সিলিন্ডার মিলবে এবার EMI-তে! দিতে হবে মাত্র ১০০ টাকা, কীভাবে পাবেন সুবিধা?
ফাইল ছবিImage Credit: Getty Images
| Updated on: Oct 02, 2026 | 10:16 AM
Share

নয়া দিল্লি: কোনও ইলেকট্রনিক্স গ্যাজেটস বা বাড়ি-গাড়ি কেনার ক্ষেত্রে অনেকেই ব্যাঙ্ক (Bank) বা ফিনান্স সংস্থা (Finance Company) থেকে লোন নিয়ে থাকেন। আর সেই লোনের টাকা প্রতি মাসে ইএমআই দিয়ে পরিশোধ করেন। তবে, জানেন কি এই সুবিধা আপনি গ্যাস সিলিন্ডার কেনার ক্ষেত্রেও পেতে পারেন। গ্রাহকদের এমনই এক দারুণ সুবিধা দিচ্ছে এক পেট্রোলিয়াম (Bharat Petroleum) সংস্থা। ধরুন হঠাৎ বাড়িতে রান্নার গ্যাস শেষ হয়ে গেল, অথচ সেই মুহূর্তে হয়তো নতুন সিলিন্ডার কেনার জন্য হাতে পর্যাপ্ত টাকা নেই। ভারত পেট্রোলিয়ামের তরফে একটি মাইক্রোফিন্যান্স সুবিধা দেওয়া হচ্ছে। ভারত পেট্রোলিয়াম এক্স হ্যান্ডেলে জানিয়েছে, এলপিজি রিফিলের (LPG Refill) জন্য সর্বোচ্চ ৬০০ টাকা পর্যন্ত মাইক্রো-লোন নেওয়ার সুবিধা রয়েছে। এই টাকা সুদ ছাড়াই সহজ কিস্তিতে পরিশোধ করা যাবে।

কী এই মাইক্রো-লোন সুবিধা?

পেট্রোলিয়াম সংস্থার মাইক্রো-লোন ব্যবস্থায় (Micro-loan) বড় সুবিধা হল একসঙ্গে ৬০০ টাকা পরিশোধ করতে হবে না। ১০০ টাকা করে মোট ৬টি সাপ্তাহিক কিস্তিতে ৬০০ টাকা শোধ করা যাবে। সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, এই সুবিধা বিএনপিএল বা বাই নাও পে লেটার মডেলের উপর ভিত্তি করে দেওয়া হচ্ছে। অর্থাৎ, এলপিজি রিফিলের জন্য সর্বোচ্চ ৬০০ টাকা পর্যন্ত মাইক্রো-লোন পাওয়া যাবে। এই ঋণের ক্ষেত্রে সুদের হার শূন্য। প্রতি সপ্তাহে ১০০ টাকা করে ছ’টি কিস্তিতে পুরো টাকা পরিশোধ করতে হবে। ফলে হঠাৎ সিলিন্ডার শেষ হয়ে গেলে একসঙ্গে পুরো টাকা সংগ্রহ করার চাপ কিছুটা কমতে পারে।

কীভাবে পাবেন এই সুবিধা?

ধরা যাক, হঠাৎ বাড়ির এলপিজি সিলিন্ডার শেষ হয়ে গিয়েছে। রিফিলের জন্য ৬০০ টাকা বা ৫০০ টাকা প্রয়োজন। কিন্তু সেই মুহূর্তে আপনার কাছে পুরো টাকা নেই। সেক্ষেত্রে এই মাইক্রোফিন্যান্স সুবিধা নেওয়ার জন্য নিজের ভারতগ্যাস পেট্রোলিয়ামের ডিস্ট্রিবিউটরের সঙ্গে যোগাযোগ করতে হবে। সংশ্লিষ্ট ডিস্ট্রিবিউটরের কাছ থেকেই এই পরিষেবা সংক্রান্ত তথ্য পাবেন আপনারা। অর্থাৎ আপনার এলাকায় ওই পরিষেবা পাওয়া যাচ্ছে কি না, কারা এই সুবিধা পাওয়ার যোগ্য এবং কীভাবে আবেদন করতে হবে, সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে।

Follow Us
'মমতা বাংলাদেশের আর রাহুল ইটালির প্রধানমন্ত্রীক হোক', কটাক্ষ শারদ্বতের
'মমতা বাংলাদেশের আর রাহুল ইটালির প্রধানমন্ত্রীক হোক', কটাক্ষ শারদ্বতের
'ওঁরা প্রচার করছে অস্তিত্বরক্ষার জন্য', কংগ্রেসকে খোঁচা হাসিরানি রথের
'ওঁরা প্রচার করছে অস্তিত্বরক্ষার জন্য', কংগ্রেসকে খোঁচা হাসিরানি রথের
'অধীর চৌধুরীকে ছুরি মেরেছেন হুমায়ুন', মন্তব্য শুভেন্দুর
'অধীর চৌধুরীকে ছুরি মেরেছেন হুমায়ুন', মন্তব্য শুভেন্দুর
অভিযোগই দায়ের হল না, 'বাঘের' ওপর হামলা চালিয়েও রেহাই পেল ৩
অভিযোগই দায়ের হল না, 'বাঘের' ওপর হামলা চালিয়েও রেহাই পেল ৩
রাস্তা খারাপ তাই বিপদে ট্রাইবুনালের বিচারাধীনরা! সংযোগ কোথায় জানেন?
রাস্তা খারাপ তাই বিপদে ট্রাইবুনালের বিচারাধীনরা! সংযোগ কোথায় জানেন?
GST ফাঁকির তদন্তে শিলিগুড়ির সুপারি ব্যবসায়ীর বাড়িতে ED হানা
GST ফাঁকির তদন্তে শিলিগুড়ির সুপারি ব্যবসায়ীর বাড়িতে ED হানা
এবার থেকে বাংলাতেই তৈরি হবে বাংলার স্কুলপড়ুয়াদের 'সারথি'
এবার থেকে বাংলাতেই তৈরি হবে বাংলার স্কুলপড়ুয়াদের 'সারথি'
পুরভোটেও 'ফুটবলার' প্রতীকেই লড়বেন মমতা!
পুরভোটেও 'ফুটবলার' প্রতীকেই লড়বেন মমতা!
যদি সিপিএম সমর্থিত প্রার্থী হিসেবে মমতার নাম লিখতে হয়...: ঋতব্রত
যদি সিপিএম সমর্থিত প্রার্থী হিসেবে মমতার নাম লিখতে হয়...: ঋতব্রত
রাস্তা না নদী, দেখে বোঝার জো নেই, পুজোর মুখে শুধুই হতাশা গোঘাটে
রাস্তা না নদী, দেখে বোঝার জো নেই, পুজোর মুখে শুধুই হতাশা গোঘাটে