AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

LPG e-KYC: ১৬ অগস্ট লাস্ট ডেট! LPG সিলিন্ডার পেতে কীভাবে e-KYC করাবেন, শিখে নিন…

How to do e-KYC: দেশের অয়েল মার্কেটিং সংস্থাগুলি জানিয়েছে, এলপিজি গ্রাহকদের গ্যাস সিলিন্ডারের সরবরাহ বজায় রাখতে এবং ভর্তুকি চালু রাখতে ই-কেওয়াইসি করানো বাধ্যতামূলক। অনলাইন এবং অফলাইন- দুই ভাবেই ই-কেওয়াইসি করা যাবে।

LPG e-KYC: ১৬ অগস্ট লাস্ট ডেট! LPG সিলিন্ডার পেতে কীভাবে e-KYC করাবেন, শিখে নিন...
কীভাবে ই-কেওয়াইসি করাবেন?Image Credit: PTI
| Updated on: Aug 09, 2026 | 3:21 PM
Share

নয়া দিল্লি: এলপিজি গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ খবর। রান্নার এলপিজি গ্যাসের সরবরাহ বজায় রাখতে বাধ্যতামূলকভাবে করাতে হবে ই-কেওয়াইসি (e-KYC)। হাতে আর বেশিদিন সময় নেই। আগামী ১৬ অগস্টের মধ্যে ই-কেওয়াইসি করাতে হবে। যদি কেউ ই-কেওয়াইসি না করান, তবে চরম সমস্যায় পড়তে পারেন।

দেশের অয়েল মার্কেটিং সংস্থাগুলি জানিয়েছে, এলপিজি গ্রাহকদের গ্যাস সিলিন্ডারের সরবরাহ বজায় রাখতে এবং ভর্তুকি চালু রাখতে ই-কেওয়াইসি করানো বাধ্যতামূলক। অনলাইন এবং অফলাইন- দুই ভাবেই ই-কেওয়াইসি করা যাবে।

মূলত সারা দেশে এলপিজি গ্রাহকদের রেকর্ড রাখতে এবং কালোবাজারি বন্ধ করতে ই-কেওয়াইসি করানোর নির্দেশ দেওয়া হয়েছে। গ্যাস এজেন্সিগুলি গ্রাহকদের ফোন করে, এসএমএস পাঠিয়ে এবং নোটিস দিয়ে এ বিষয়ে অবহিত করেছে। ই-কেওয়াসি করানোর শেষ তারিখ ১৬ অগস্ট। এই সময়ের মধ্যে ই-কেওয়াইসি সম্পন্ন না করা হলে, পরিষেবা ব্যহত হতে পারে।

কীভাবে ই-কেওয়াইসি করাবেন?

গ্যাস এজেন্সিতে গিয়ে ই-কেওয়াইসি করানো যায়। এর জন্য়

  • আধার কার্ড ও গ্যাস কানেকশনের পাসবুক নিয়ে নিজের গ্যাস এজেন্সিতে যান।
  • কর্মচারীরা আধার নম্বরের ভিত্তিতে আপনার তথ্য নেবেন।
  • আপনার আঙুলের ছাপ (বায়োমেট্রিক্স) স্ক্যান করার মাধ্যমে ই-কেওয়াইসি প্রক্রিয়াটি সম্পন্ন হবে।

অনলাইনে ই-কেওয়াইসি কীভাবে করবেন?

স্মার্টফোনেও ই-কেওয়াইসি করা যাচ্ছে। আপনি যদি গ্যাস এজেন্সিতে গিয়ে লাইনে দাঁড়াতে না চান, তাহলে বাড়ি থেকেই ই-কেওয়াইসি করতে পারেন। এর জন্য প্রথমেই নিজের সার্ভিস প্রোভাইডার অর্থাৎ ইন্ডেন (Indane), ভারত গ্যাস (Bharat Gas) বা এইচপি গ্যাসের (HP Gas) অফিসিয়াল ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে যান।

  • আপনার অ্যাকাউন্টে লগ ইন করুন।
  • ‘eKYC’ অথবা ‘KYC আপডেট’ অপশনে ক্লিক করুন।
  • এবার নিজের এলপিজি গ্রাহক নম্বর, রেজিস্টার করা মোবাইল নম্বর, আধার নম্বর দিন
  • এরপর ওটিপি ভেরিফিকেশন প্রক্রিয়াটি সম্পন্ন করুন।
  • মোবাইলে ওটিপি দিলে, ই-কেওয়াইসি হয়ে যাবে।

কী কী নথি লাগবে?

  • আধার কার্ড
  • গ্যাস কানেকশন পাসবুক বা এলপিজি গ্রাহক নম্বর
  • আধার-এর সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বর

Follow Us