Mamata Banerjee: ‘ওই দেখো চোর এসেছে…’,মমতা হালিশহরে যেতেই উঠল ‘চোর’ স্লোগান, ছোড়া হল জুতো কাদা
ঠিক সেই সময় চরম হেনস্থা হতে হয় তাঁকে। ডিম ছোড়া হয়, জামা ছিঁড়ে দেওয়া হয়। আর এবার প্রবল বিক্ষোভের মুখে সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রবিবারের বারবেলার চরম অশান্তি। তাঁকে লক্ষ্য করে উঠল চোর চোর স্লোগান। গাড়ি লক্ষ্য করে ছোড়া হল জুতো।

হালিশহর: তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) দলের কর্মীর বাড়িতে দেখা করতে যাচ্ছিলেন। ঠিক সেই সময় চরম হেনস্থা হতে হয় তাঁকে। ডিম ছোড়া হয়, জামা ছিঁড়ে দেওয়া হয়। আর এবার প্রবল বিক্ষোভের মুখে সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রবিবারের বারবেলায় চরম অশান্তি। তাঁকে লক্ষ্য করে উঠল চোর চোর স্লোগান। গাড়ি লক্ষ্য করে ছোড়া হল জুতো।
রবিবার দুপুর নাগাদ বেরিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশি হেফাজতে রহস্যজনকভাবে মৃত্যু হয় এক তৃণমূল কর্মীর। দলের সেই কর্মীকেই দেখতে যাচ্ছিলেন তিনি। মমতা ছিলেন গাড়িতে। বরাবরের মতো গাড়ির সামনে বসেছিলেন তিনি। সেই সময় আচমকা বিক্ষোভের মুখে পড়েন তিনি। একই সঙ্গে তিনি। তাঁর সঙ্গে ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও দোলা সেনও। এখানে উল্লেখ্য, গত ৪ মে-র পর এই প্রথম জেলায় এলেন মমতা। এর আগে নিজের বাড়ির সামনে মিটিং মিছিল করেছিলেন ঠিকই, একবার হাইকোর্ট যাওয়ার পথে বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল তাঁকে। তবে, কর্মীদের সঙ্গে দেখা করতে এই প্রথম পথে নামলেন তিনি। আর তখনই উঠল চোর স্লোগান। বলা হল, ‘ওই দেখো চোর এসেছে…।’ এমনকী, গালিগালাজও করা হয় তাঁকে।
এ দিন প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের গাড়িতে প্রচুর ইট ছোড়া হয়েছে। এত ইট মেরেছে কল্পনা করতে পারবেন না। এক ঘণ্টা গাড়ি আটকে রেখেছিল। বিজেপির লোক জোগাড় করে এই সব করানো হয়েছে। যিনি এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন তিনি নিজে বাইরে রয়েছেন। পুরো গাড়িতে ইট মারতে মারতে গেছে।” তাঁর সংযোজন, “আমি বেরবোই। বিজেপি ভয় পায় আমায়। এই ভাবে আমায় আটকাতে পারবে না…ওরা ভয় পাচ্ছে কারণ ওদের মুখোশ খুলে যাবে।”
এ দিকে বিক্ষোভকারী এক ব্যক্তি বলেন, “এত দিন এই ওয়ার্ডে এসেছেন? বিজ্জুর নাম নিয়েছে কোনওদিন?…কালকে মারা গিয়েছে আজ এসে হাজির।” অন্যদিকে, বিজেপি বিধায়ক অর্জুন সিং বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় শকুনের মতো মৃতদেহ খুঁজে বেড়াচ্ছেন। কালকে ঘটনা ঘটেছে। যদি কোনও এমন ঘটনা ঘটে, তাহলে অবশ্যই শাস্তি হবে। এখন গোটা বাংলার মানুষ শান্তিতে বাস করছেন তাই চোরকে তো চোরই বলবে।”
