AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

LPG Price Hike: মাসের প্রথম দিনেই ধাক্কা, একলাফে ৬১ টাকা বাড়ল LPG সিলিন্ডারের দাম

LPG Price Hike: ফের একবার বাড়ল রান্নার গ্যাসের দাম। সিলিন্ডার পিছু ৬১ টাকা দাম বাড়ল ১৯ কেজির এলপিজি-র। এই নিয়ে পরপর টানা ৪ মাস এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল।

LPG Price Hike: মাসের প্রথম দিনেই ধাক্কা, একলাফে ৬১ টাকা বাড়ল LPG সিলিন্ডারের দাম
ফের বাড়ল রান্নার গ্যাসের দাম।Image Credit: Getty Image
| Updated on: Nov 01, 2024 | 8:07 AM
Share

নয়া দিল্লি: উৎসবের আমেজ কাটেনি, তার আগেই বড় ধাক্কা গ্যাসের দামে। ফের একবার বাড়ল রান্নার গ্যাসের দাম। সিলিন্ডার পিছু ৬১ টাকা দাম বাড়ল ১৯ কেজির এলপিজি-র। এই নিয়ে পরপর টানা ৪ মাস এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল।

প্রতি মাসের শুরুতেই ওয়েল মার্কেটিং সংস্থাগুলি আন্তর্জাতিক বাজারে অপরিশেধিত পেট্রোলিয়ামের দামের পর্যালোচনা করে, সেই অনুযায়ী এলপিজি পণ্য়ের দাম নির্ধারণ করে। এবারও ওয়েল মার্কেটিং সংস্থাগুলির তরফে ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানোর কথা ঘোষণা করা হল।

কত দাম বাড়ল?

সিলিন্ডার পিছু ৬১ টাকা করে দাম বাড়ছে বাণিজ্যিক রান্নার গ্যাসের। আজ, ১ নভেম্বর থেকেই এই নতুন দাম কার্যকর হবে। এবার থেকে ১৯ কেজির এলপিজি সিলিন্ডার কিনতে খরচ পড়বে ১৯১১ টাকা ৫০ পয়সা।

তবে ১৪ কেজির এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিতই রাখা হয়েছে। ৮২৯ টাকাতেই পাওয়া যাবে ১৪ কেজির এলপিজি সিলিন্ডার।

প্রসঙ্গত, গৃহস্থের বাড়িতে ১৪ কেজির এলপিজি সিলিন্ডারই ব্যবহার হয়। ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডার মূলত হোটেল-রেস্তোরাঁয় ব্যবহার হয়।

কোন শহরে কত দাম?

কলকাতায় ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৬১ টাকা বাড়ায়, এবার থেকে নতুন সিলিন্ডার কিনতে খরচ পড়বে ১৯১১.৫০ টাকা। সেখানেই দিল্লিতে ১৯ কেজির সিলিন্ডারের দাম পড়বে ১৮০২ টাকা এবং মুম্বইয়ে ১৭৫৪.৫০ টাকা দাম পড়বে। চেন্নাইয়ে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের নতুন দাম হচ্ছে ১৯৬৪.৫০ টাকা।

বিগত চার মাসে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে ১৫০ টাকার বেশি।

Follow Us
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ