AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Whatsapp Premium: আর বিনামূল্যে ব্যাবহার করা যাবে না হোয়াটস্অ্যাপ, ফেসবুক, ইন্সটা? কত টাকা লাগবে জানেন?

META: মেটার একটা বড় সমস্যা হল, তাদের আয়ের ৯৭.৬ শতাংশ আসে শুধু বিজ্ঞাপন থেকে। ব্যবসা টিকিয়ে রাখতে এই বিজ্ঞাপনের নির্ভরতা তারা কমাতে চায়। তবে এই নতুন নিয়ম নিয়ে মেটার ভিতর অনেক কর্মী অসন্তুষ্ট। কারণ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর খরচের জন্য মেটা ইতিমধ্যেই তাদের ১০% কর্মী ছাঁটাই করেছে।

Whatsapp Premium: আর বিনামূল্যে ব্যাবহার করা যাবে না হোয়াটস্অ্যাপ, ফেসবুক, ইন্সটা? কত টাকা লাগবে জানেন?
হোয়াটস্অ্যাপ নিয়ে এল নয়া আপডেট।Image Credit: Getty Images
| Edited By: | Updated on: Jun 18, 2026 | 11:16 AM
Share

কলকাতা : আপনি কি ইদানিং হোয়াটসঅ্যাপ খোলার সময় ‘হোয়াটসঅ্যাপ প্লাস’ (Whatsapp Plus) নামের কোনও লেখা দেখতে পাচ্ছেন? এটি মূলত মেটা (META) কোম্পানির একটি নতুন পেইড সার্ভিস। মাসে সামান্য কিছু টাকার বিনিময়ে এই মিডিয়াম আপনি ব্যবহার করতে পারবেন।

মার্ক জুকারবার্গের কোম্পানি ‘মেটা’ এখন শুধু বিজ্ঞাপন থেকে আয় করার উপায় বদলে ফেলেছে। তারা ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ব্যবহারের জন্য টাকা দিয়ে সার্ভিস নেওয়ার নিয়ম চালু করেছে, যাকে বলা হয় সাবস্ক্রিপশন। ভারতে ফেসবুক ও ইনস্টাগ্রামের প্লাসের জন্য লাগবে মাসে ৯৯ টাকা। হোয়াটসঅ্যাপ প্লাসের দামও ৯৯ টাকা। তবে এখন প্রথম ৬ মাস প্রায় ৫০% ছাড়ে এই সার্ভিস পাওয়া যাচ্ছে। এছাড়া আরও বেশি ফিচারের জন্য মেটা ওয়ান প্লাস (মাসে প্রায় ৭৭৫ টাকা)মেটা ওয়ান প্রিমিয়াম (মাসে প্রায় ১৯৩৯ টাকা) নামের দুই প্ল্যানও পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হচ্ছে।

হঠাৎ মেটার এই ভাবনা কেন?

আসল কারণ হল এআই। ‘মেটা এআই’ প্রযুক্তির দিক থেকে গুগল বা মাইক্রোসফটের থেকে পিছিয়ে রয়েছে। তাই জুকারবার্গ চান এআইয়ের উন্নতি। কিন্তু এআই-এর পেছনে মেটার খরচ হচ্ছে আকাশছোঁয়া পরিমাণ। ২০২৬ সালে এআই ডেটা সেন্টার বানাতে মেটা ১২৫ থেকে ১৪৫ বিলিয়ন ডলার খরচের পরিকল্পনা করেছে, যা একটি রেকর্ড অর্থমূল্য। ভারতেও তারা রিলায়েন্স কোম্পানির সঙ্গে গুজরাটের জামনগরে একটি বিশাল এআই ডেটা সেন্টার বানিয়েছে। বিশ্লেষকদের মতে, শুধু বিজ্ঞাপনের টাকা দিয়ে এআই-এর এই বিশাল খরচ তোলা সম্ভব না। তাই মেটা এখন সরাসরি ব্যবহারকারীদের থেকে টাকা চাইছে।

মেটার একটা বড় সমস্যা হল, তাদের আয়ের ৯৭.৬ শতাংশ আসে শুধু বিজ্ঞাপন থেকে। ব্যবসা টিকিয়ে রাখতে এই বিজ্ঞাপনের নির্ভরতা তারা কমাতে চায়। তবে এই নতুন নিয়ম নিয়ে মেটার ভিতর অনেক কর্মী অসন্তুষ্ট। কারণ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর খরচের জন্য মেটা ইতিমধ্যেই তাদের ১০% কর্মী ছাঁটাই করেছে। বিশেষজ্ঞরা ও বলছেন, সাবস্ক্রিপশন থেকে মেটার অনেক টাকা আয় হয়েছে। কিন্তু সাধারণ মানুষ প্রোফাইল সাজানো বা কে story দেখল – এসব ছোটখাটো সুবিধার জন্য টাকা দেবে কিনা, তা নিয়ে সন্দেহ আছে। এআই এর বিশাল খরচ সামলাতে মেটার এই পেইড প্ল্যানগুলো আপাতত একটি টেম্পোরারি ব্যবস্থা মাত্র, জানিয়েছে মেটা।

Follow Us