AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mobile Phone EMI: EMI দিতে ভুলে গিয়েছেন? সাবধান, লক হয়ে যেতে পারে আপনার ফোন

RBI Rules on Mobile Phone EMI: রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে, ঋণ আদায়ের ক্ষেত্রে যে নির্দেশিকা ছিল তা সংশোধন করা হয়েছে। সেই সংশোধিত প্রস্তাব প্রকাশও করা হয়েছে। তাতে বলা হয়েছে, ঋণদাতারা এমন প্রযুক্তি ব্যবহার করতে পারবে যার মাধ্যমে আপনার মোবাইল ফোন (Smart Phone Lock) ও ট্যাবলেটের মতো ডিভাইসগুলোর বেশ কিছু ফাংশন নিস্ক্রিয় হয়ে যেতে পারে। কীভাবে? জেনে নিন

Mobile Phone EMI: EMI দিতে ভুলে গিয়েছেন? সাবধান, লক হয়ে যেতে পারে আপনার ফোন
প্রতীকী ছবিImage Credit: Meta AI
| Updated on: May 21, 2026 | 4:39 PM
Share

নয়া দিল্লি : আপনি কি আপনার মোবাইলের ইএমআই (Mobile Phone EMI) দিতে ভুলে গিয়েছেন? বা কোনও ভাবে মিস করেছেন? তাহলে কিন্তু সাবধান। আপনার ফোনের (Phone EMI) বেশ কিছু ফাংশন নিস্ক্রিয় করে দিতে পারে। বলা ভালো, আপনার মোবাইল লক করে দেওয়া হতে পারে। সম্প্রতি, এই সংক্রান্ত একটি নির্দেশিকা প্রকাশ করা হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Reserve Bank of India) তরফে। সেক্ষেত্রে, সময়ে ইএমআই না দিলেই আপনি আর আপনার ফোন আর ব্যবহার করতে পারবেন না।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নির্দেশিকায় কী বলা হয়েছে?

রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে, ঋণ আদায়ের ক্ষেত্রে যে নির্দেশিকা ছিল তা সংশোধন করা হয়েছে। সেই সংশোধিত প্রস্তাব প্রকাশও করা হয়েছে। তাতে বলা হয়েছে, ঋণদাতারা এমন প্রযুক্তি ব্যবহার করতে পারবে যার মাধ্যমে আপনার মোবাইল ফোন (Smart Phone Lock) ও ট্যাবলেটের মতো ডিভাইসগুলোর বেশ কিছু ফাংশন নিস্ক্রিয় হয়ে যেতে পারে। অবশ্যই যদি ইএমআই দিতে না পারেন, তবেই আপনার ফোন কবজা করতে পারেন ঋণদাতারা।

কীভাবে লক হয়ে যাবে আপনার স্মার্টফোন?

সংশোধিত প্রস্তাব অনুযায়ী, স্মার্টফোন (Smart Phone), ট্যাবলেট (Tablet) এবং একই ধরনের ডিভাইস কেনার জন্য ঋণ দেওয়া সংস্থাগুলিকে এমন সফটওয়্যারভিত্তিক ব্যবস্থা ব্যবহারের অনুমতি দেওয়া হতে পারে, যার মাধ্যমে ইএমআই বকেয়া থাকলে ডিভাইস আংশিকভাবে লক করা যাবে। অর্থাৎ, কোনও ঋণগ্রহীতা বারবার কিস্তি দিতে ব্যর্থ হলে, তাঁর ফাইন্যান্স করা স্মার্টফোনের কিছু ফিচার কাজ করা বন্ধ করে দিতে পারে।

তবে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) জানিয়েছে, এই ব্যবস্থার ক্ষেত্রে প্রয়োজনীয় সুরক্ষা ও নিয়মকানুন রাখা হবে। ঋণদাতা সংস্থা ও ফিনটেক কোম্পানিগুলির দাবি, এই ধরনের প্রযুক্তি ব্যবহারের ফলে ইএমআই দেওয়ার ক্ষেত্রে ভুলে যাওয়ার প্রবণতা কমবে। ছোট অঙ্কের ডিজিটাল ঋণ আরও নিরাপদ ও সহজলভ্য হবে। এই প্রস্তাব ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া তৈরি করেছে।

সমালোচকদের মতে, কারও ফোন লক করে দিলে ব্যাঙ্কিং পরিষেবা, অফিসের অ্যাপ, ওটিপি পরিষেবা এমনকি জরুরি পরিষেবাতেও সমস্যা তৈরি হতে পারে।

Follow Us