AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tamanna Murder Case: মমতার কাছে বারবার আর্জি জানিয়েও কাজ হয়নি, অবশেষে সাবিনার দাবি মেনে আইনজীবী বদল

Sabina Yasmin: উপ নির্বাচনে তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ জয়ী হওয়ার পর বিজয় মিছিল থেকে ছোড়া বোমায় মৃত্যু হয় ছোট্ট তামান্নার। সেই যন্ত্রণা বুকে নিয়ে রাজনীতির লড়াইতেও নামেন মা সাবিনা। দিনের পর দিন তিনি সংবাদমাধ্যমের সামনে বলেছেন, অভিযুক্তরা কীভাবে বুক ফুলিয়ে এলাকায় ঘুরে বেড়াচ্ছে। কিন্তু পুলিশ প্রশাসন চোখের সামনে দেখেও কিছুই করছে না।

Tamanna Murder Case: মমতার কাছে বারবার আর্জি জানিয়েও কাজ হয়নি, অবশেষে সাবিনার দাবি মেনে আইনজীবী বদল
সাবিনা ইয়াসমিনImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 26, 2026 | 6:58 AM
Share

কলকাতা: তামান্না-হত্যা মামলায় সরকারি আইনজীবীকে সরাল রাজ্য সরকার। তামান্না মামলায় বিশেষ সরকারি আইনজীবী হিসেবে নিয়োগ করা হল বিভাস চট্টোপাধ্যায়কে। আগে সরকারি আইনজীবী ছিলেন সুবেদি সান্যাল। তামান্নার (Tamanna) মা সাবিনা ইয়াসমিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) দফতরে উপস্থিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই দুজনকে গ্রেফতার করা হয়। আর এবার আইনজীবী বদল।

জানা যায়, তামান্না মামলায় বিভাস চট্টোপাধ্যায়কে সরকারি আইনজীবী হিসেবে নিয়োগ করার জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিকবার চিঠি লিখেছিলেন তামান্নার মা। তাতে কাজ হয়নি। বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তামান্নার মা দেখা করে দাবি জানাতেই সরকারি আইনজীবীকে সরিয়ে বিভাস চট্টোপাধ্যায়কে নিয়োগ করল রাজ্য।

উপ নির্বাচনে তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ জয়ী হওয়ার পর বিজয় মিছিল থেকে ছোড়া বোমায় মৃত্যু হয় ছোট্ট তামান্নার। সেই যন্ত্রণা বুকে নিয়ে রাজনীতির লড়াইতেও নামেন মা সাবিনা। দিনের পর দিন তিনি সংবাদমাধ্যমের সামনে বলেছেন, অভিযুক্তরা কীভাবে বুক ফুলিয়ে এলাকায় ঘুরে বেড়াচ্ছে। কিন্তু পুলিশ প্রশাসন চোখের সামনে দেখেও কিছুই করছে না। ২০২৬-এ সেই আলিফার বিরুদ্ধে নিজে প্রার্থী হন সাবিনা। বর্তমানে বিধানসভায় কালীঘাট-পন্থী বিধায়কদের অন্যতম আলিফা। সম্প্রতি বাজেট অধিবেশনে তাঁকে আক্রমণ করতেও ছাড়েননি মুখ্যমন্ত্রী। এরপরই শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন সাবিনা।

সাবিনা ইয়াসমিন যে অভিযোগ করেছিলেন তাতে ২৪ জনের নাম ছিল। তার মধ্যে ১১ জনকে আগেই গ্রেফতার করা হয়েছিল। আর মুখ্যমন্ত্রীর সঙ্গে সাবিনার সাক্ষাতের পর রাতেই আরও ২ জনকে গ্রেফতার করে কালিগঞ্জ থানার পুলিশ।

Follow Us