AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mukesh Ambani Salary: টাকার বৃষ্টি রিলায়েন্সে, তবু এক টাকাও বেতন নেবেন না মুকেশ অম্বানী! কেন?

Mukesh Ambani no salary: , ২০২০ সালে কোভিডকালেই জিরো পে পলিসি শুরু করেছিলেন মুকেশ অম্বানী। স্বেচ্ছায় সিদ্ধান্ত নিয়েছিলেন যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের থেকে তিনি কোনও বেতন, কমিশন বা স্টক থেকে লভ্যাংশ নেবেন না। বিগত পাঁচ বছর ধরে এই নীতিই অনুসরণ করছেন তিনি।

Mukesh Ambani Salary: টাকার বৃষ্টি রিলায়েন্সে, তবু এক টাকাও বেতন নেবেন না মুকেশ অম্বানী! কেন?
ফাইল চিত্র।Image Credit: PTI
| Updated on: May 29, 2026 | 12:42 PM
Share

মুম্বই: ইরান-আমেরিকার যুদ্ধ প্রভাব ফেলছে সমস্ত দেশের অর্থনীতিতে। প্রভাবিত হচ্ছে জ্বালানি সরবরাহ। ভারতও এই প্রভাব থেকে ছাড় পায়নি। তারপরও লাভের ঝুলি উপচে পড়ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (Reliance Industries)। চলতি বছরের হিসাবে এখনও পর্যন্ত সবথেকে বেশি লাভ হয়েছে রিলায়েন্সের। ৯৫ হাজার কোটি ছাড়িয়েছে লাভের অঙ্ক। এর মাঝেই বড় সিদ্ধান্ত মুকেশ অম্বানীর (Mukesh Ambani)।

বড় সিদ্ধান্ত মুকেশ অম্বানীর-

বেতন না নেওয়ার সিদ্ধান্ত নিলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের প্রধান মুকেশ অম্বানী। নেবেন না কোনও আর্থিক ভাতা বা সুবিধাও। এই প্রথম নয়, ২০২০ সাল থেকেই তিনি বেতন নিচ্ছেন না। এই বছরও বেতন না নেওয়ার সিদ্ধান্ত নিলেন অম্বানী।

প্রসঙ্গত, ২০২০ সালে কোভিডকালেই জিরো পে পলিসি শুরু করেছিলেন মুকেশ অম্বানী। স্বেচ্ছায় সিদ্ধান্ত নিয়েছিলেন যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের থেকে তিনি কোনও বেতন, কমিশন বা স্টক থেকে লভ্যাংশ নেবেন না। বিগত পাঁচ বছর ধরে এই নীতিই অনুসরণ করছেন তিনি। এই বছরও সেই সিদ্ধান্তেই অনড় থাকলেন। রিলায়েন্স সংস্থার বিপুল লাভ হলেও, তিনি বেতন  না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

তাহলে অম্বানীর আয় হয় কীভাবে?

দেশের সবথেকে ধনী ব্যক্তি মুকেশ অম্বানী। বিশ্বের সবথেকে ধনী ব্যক্তিদের তালিকাতেও প্রথম সারিতেই নাম থাকে মুকেশ অম্বানীর। বেতন না নিলে, তাঁর আয় হয় কীভাবে? এই প্রশ্ন অনেকের। এর উত্তর হল ডিভিডেন্ড থেকে আয়। অম্বানীর আয়ের মূল উৎসই হল রিলায়েন্সে তাঁর নিজের ও প্রোমোটার গ্রুপের শেয়ার হোল্ডিংয়ের ডিভিডেন্ড থেকে আয়।

প্রসঙ্গত, ২০২৬ অর্থবর্ষে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মোট লাভ বা নেট প্রফিট হয়েছে ৯৫ হাজার ৭৫৪ কোটি টাকা।

Follow Us
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
রেড রোড নয়, ব্রিগেডে পড়া হচ্ছে ইদের নামাজ
রেড রোড নয়, ব্রিগেডে পড়া হচ্ছে ইদের নামাজ
গোশালয়ে পুজো দেবেন, শুভেন্দু চললেন নবদ্বীপ
গোশালয়ে পুজো দেবেন, শুভেন্দু চললেন নবদ্বীপ