AADHAAR CARD-র ছবির সঙ্গে মুখ মিলছে না? এই ছবি বদলাবেন কী করে, জেনে নিন

Aadhaar Card Update: আধারের নিয়ামক সংস্থা, ইউনিক আইডেন্টিফিকেশন অথারিটি অব ইন্ডিয়া বা ইউআইডিএআই (UIDAI) আধার কার্ডের যাবতীয় তথ্য সংশোধন, পরিবর্তন বা আপডেটের সুযোগ দেয়। আধার কার্ডে নাম, ঠিকানা, ফোন নম্বরের পাশাপাশি ছবিও বদল করা সম্ভব।  

AADHAAR CARD-র ছবির সঙ্গে মুখ মিলছে না? এই ছবি বদলাবেন কী করে, জেনে নিন
ফাইল চিত্র।Image Credit source: Priyanka Parashar/Mint via Getty Images

|

Feb 20, 2026 | 9:29 AM

নয়া দিল্লি: বর্তমান সময়ে আধার কার্ড অত্যন্ত জরুরি। সরকারি কাজ থেকে শুরু করে ব্যাঙ্কের কাজ, পাসপোর্ট, স্কুল-কলেজে ভর্তি- সব জায়গাতেই আধার কার্ড দরকার। আধার কার্ডে অনেকেরই নাম ঠিকানা ভুল থাকে। সেগুলি সংশোধন করে নেওয়া সম্ভব। তবে অনেকেরই মুখ ভার হয়ে যায় আধার কার্ডের ছবির কথা বললে, কারণ আধার কার্ডে এমনই ছবি থাকে, যা বহু মানুষেরই পছন্দমতো নয়। এমনকী অনেকের আধার কার্ডে ছবির মান এতটাই খারাপ থাকে যে বাস্তবের মানুষের সঙ্গে ছবির মিল পাওয়া অসম্ভব। যদি আধার কার্ডের ছবি অনেক পুরনো বা অস্পষ্ট হয়, তাহলে অনেক দরকারি কাজে সমস্যা হতে পারে। তবে আপনি জানেন কি, আধার কার্ডের নাম ঠিকানার মতো ছবিও বদলানো যায়। কীভাবে এই কাজ করবেন, জেনে নিন-

আধারের নিয়ামক সংস্থা, ইউনিক আইডেন্টিফিকেশন অথারিটি অব ইন্ডিয়া বা ইউআইডিএআই (UIDAI) আধার কার্ডের যাবতীয় তথ্য সংশোধন, পরিবর্তন বা আপডেটের সুযোগ দেয়। আধার কার্ডে নাম, ঠিকানা, ফোন নম্বরের পাশাপাশি ছবিও বদল করা সম্ভব।

কীভাবে আধার কার্ডে ছবি বদল করবেন?

অনলাইন নয়, অফলাইন পদ্ধতিতেই একমাত্র আধার কার্ডে ছবি বদল করা যায়। এর জন্য আধার সেবা কেন্দ্রে যেতে হয়।  আধার সেন্টারে অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের জন্য আপনি অনলাইনে আবেদন করতে পারেন। এর জন্য-

  • প্রথমে ইউআইডিএআই (UIDAI) অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আধার এনরোলমেন্ট/আপডেট ফর্ম ডাউনলোড করতে হবে।
  • এবার ফর্ম প্রিন্ট করুন এবং যাবতীয় তথ্য পূরণ করুন।
  • এবার নিকটবর্তী আধার সেবা কেন্দ্রে যান।
  • সেখানে গিয়ে ফর্ম জমা দিন।
  • এরপরে বায়োমেট্রিক তথ্য় অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট ও আইরিশ ডেটা গ্রহণ নেওয়া হবে।
  • এরপরে নতুন ছবি তোলা হবে। এর জন্য নিজেকে কোনও ছবি আনতে হবে না।
  • আধার কার্ডে ছবি আপডেটের জন্য ১০০ টাকা ফি জমা দিতে হবে।
  • এই প্রক্রিয়া পূরণ হয়ে গেলে, একটি অ্যাকনলেজমেন্ট স্লিপ দেওয়া হবে।
  • এই স্লিপে ইউআরএন নম্বর থাকবে। সেই নম্বর দিয়ে আধার কার্ড আপডেট হয়েছে কি না, তা জানা যাবে।
  • তথ্য আপডেট হয়ে গেলে, আপনি UIDAI ওয়েবসাইট থেকে নতুন আধার কার্ড ডাউনলোড করে নিতে পারবেন।
Follow Us