Car Sell: প্রতি ২ সেকেন্ডে ১টা করে গাড়ি বিক্রি! ডেলিভারি দিতেই কালঘাম ছুটল ডিলারদের
Festive Season Sell: একদিকে উৎসবের মরশুম, তার উপরে জিএসটি কমায় গাড়ির বিক্রি রেকর্ড হারে হয়েছে। এতটাই ভিড় হয়েছে গ্রাহকদের যে তাদের চাহিদা পূরণ করতে নির্দিষ্ট সময়ের পরও শোরুম খুলে রাখতে হয়েছে। বিক্রি এতটাই বেড়েছে যে ডিলারদের সেই গাড়ি-বাইক ডেলিভারি দিতে হিমশিম খেয়েছে।

নয়া দিল্লি: উৎসবের মরশুমে অটোমোটিভ সেক্টরে টাকার বৃষ্টি। দুর্গাপুজো, দীপাবলি, ছট জুড়ে যে দীর্ঘ উৎসবের মরশুম চলল, তাতে রেকর্ড বিক্রি হল গাড়ির। নবরাত্রি থেকে শুরু করে দীপাবলি পর্যন্ত এতটাই গাড়ি বিক্রি হয়েছে যে রেকর্ড বলছে, প্রতি দুই সেকেন্ডে একটি করে গাড়ি বিক্রি হয়েছে। প্রতি সেকেন্ডে প্রায় তিনটি করে বাইক বিক্রি হয়েছে। বিক্রি এতটাই বেড়েছে যে ডিলারদের সেই গাড়ি-বাইক ডেলিভারি দিতে হিমশিম খেয়েছে।
একদিকে উৎসবের মরশুম, তার উপরে জিএসটি কমায় গাড়ির বিক্রি রেকর্ড হারে হয়েছে। এতটাই ভিড় হয়েছে গ্রাহকদের যে তাদের চাহিদা পূরণ করতে নির্দিষ্ট সময়ের পরও শোরুম খুলে রাখতে হয়েছে। তথ্য অনুযায়ী, উৎসবের মরশুমে ৭ লক্ষ ৬৭ হাজার প্যাসেঞ্জার ভেহিকেল (গাড়ি, স্পোর্টস কার, ভ্যান) বিক্রি হয়েছে। ৪.০৫ মিলিয়ন অর্থাৎ ৪৫ লক্ষ বাইক বিক্রি হয়েছে। গড়ে প্রতিদিন ১৮ হাজার ২৬১টি গাড়ি ও ৯৬ হাজার ৫০০টি বাইক বিক্রি হয়েছে।
ফেডারেশন অব ডিলার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, গত চরের তুলনায় এ বছর গাড়ির বিক্রি বেড়েছে ২৩ শতাংশ। দুই চাকার গাড়ি বিক্রি বেড়েছে ২৩ শতাংশ। গাড়ি সেগমেন্টে প্রায় ৭৬,৭০০ থেকে ৮৪,৪০০ কোটি টাকার টার্নওভার হয়েছে। দুই চাকার গাড়িতে ৩৬,৫০০-৪০,৫০০ কোটির টার্নওভার হয়েছে। বিক্রি হওয়া প্রতিটি গাড়িরই মূল্য ১০-১১ লক্ষ টাকা। বাইকের দাম ৯০ হাজার থেকে ১ লাখ টাকা।
আবার শহরাঞ্চলের তুলনায় গ্রামীণ এলাকায় গাড়ির বিক্রি তিনগুণ বেড়েছে, বাইকের বিক্রি দুই গুণ বেড়েছে। গাড়ি ও এসইউভি-র বিক্রি ৪০ শতাংশেরও বেশি বেড়েছে গ্রামাঞ্চলে। ২০২৪-২৫ অর্থবর্ষে এই বিক্রি ছিল ৩৮ শতাংশ। আবার গ্রামাঞ্চলে ছোট গাড়ির বিক্রিও বেড়েছে। সবথেকে বেশি বিক্রি হয়েছে মারুতি সুুজুকি। গত বছর যেখানে ৪১ শতাংশ বিক্রি হয়েছিল, সেখানেই চলতি বছরের অক্টোবর মাসে ৪৩ শতাংশ বেড়েছে।
