ভোটের বাংলায় মোদীর প্রথম সভার জন্য প্রস্তুত বিজেপি, নজর শিলিগুড়িতেও
বাংলায় বিধানসভা ভোটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম সভার স্থান পরিবর্তন হল। ভোটের বাংলায় মোদীর প্রথম সভা করার কথা ছিল আলিপুরদুয়ারে। ৫ এপ্রিলের ওই সভা বাতিল হল। তার পরিবর্তে ওই দিনই প্রধানমন্ত্রী সভা করবেন কোচবিহারের রাসমেলার মাঠে। পাঁচ দিন পর ফের বাংলায় আসবেন মোদী। ১০ এপ্রিল শিলিগুড়িতে তিনি রোড শো করবেন। প্রথমে জানা গিয়েছিল, ৫ এপ্রিল আলিপুরদুয়ারে প্রথম নির্বাচনী সভা করবেন মোদী। প্রথম নির্বাচনী প্রচারের দিন ঠিক থাকলেও সভার স্থান পরিবর্তন হল। ২০১৯ সাল থেকে উত্তরবঙ্গ ক্রমশ পদ্মশিবিরের শক্ত ঘাঁটি হয়ে উঠে। একুশের বিধানসভা নির্বাচন ও চব্বিশের লোকসভা নির্বাচনেও উত্তরবঙ্গে ভালো ফল করে গেরুয়া শিবির। সেই উত্তরবঙ্গেই প্রথম সভা করার সিদ্ধান্ত নিয়েছেন মোদী।