AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PAN Card News: প্যান কার্ড গ্রাহকদের জন্য বড় খবর, এই ৫ কাজ না করলেই পড়তে পারেন বিপদে

Pan Card Rules: বিশেষজ্ঞদের মতে, প্যান-এর মাধ্যমে আয়কর বিভাগ বড় আর্থিক লেনদেনের উপর নজর রাখে এবং ব্যক্তির আয় ও ব্যয়ের হিসেব সঠিকভাবে নথিভুক্ত করা হয়েছে কিনা তা নিশ্চিত করা। কোন কোন লেনদেনের ক্ষেত্রে প্যান কার্ড বাধ্যতামূলক জানেন? মোট ৫টি লেনদেনের জন্য প্যান বাধ্যতামূলক করা হয়েছে।

PAN Card News: প্যান কার্ড গ্রাহকদের জন্য বড় খবর, এই ৫ কাজ না করলেই পড়তে পারেন বিপদে
প্রতীকী ছবি
| Updated on: Jun 14, 2026 | 3:34 PM
Share

নয়া দিল্লি: ভোটার কার্ড (Voter Card), আধার কার্ডের (Aadhaar Card) মতোই গুরুত্বপূর্ণ নথি কিন্তু প্যান কার্ড (Pan Card)। তবে, বেশিরভাগ মানুষ প্যান কার্ড শুধুমাত্র আয়কর রিটার্নের ক্ষেত্রেই প্রয়োজনীয় নথি হিসেবে মনে করেন। কিন্তু বাস্তবে, অনেক বড় আর্থিক লেনদেনের জন্যও প্যান কার্ড কিন্তু গুরুত্বপূর্ণ। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে সম্পত্তি কেনা এবং শেয়ারে বিনিয়োগ করা-সহ এমন অনেক কাজ আছে যেখানে প্যান নম্বর দেওয়া আবশ্যক।

বিশেষজ্ঞদের মতে, প্যান-এর মাধ্যমে আয়কর বিভাগ বড় আর্থিক লেনদেনের উপর নজর রাখে এবং ব্যক্তির আয় ও ব্যয়ের হিসেব সঠিকভাবে নথিভুক্ত করা হয়েছে কিনা তা নিশ্চিত করা। কোন কোন লেনদেনের ক্ষেত্রে প্যান কার্ড বাধ্যতামূলক জানেন? মোট ৫টি লেনদেনের জন্য প্যান বাধ্যতামূলক করা হয়েছে।

কোন কোন ক্ষেত্রে প্যান নম্বর বাধ্যতামূলক?

  • ২০ লক্ষ টাকার বেশি মূল্যের সম্পত্তি ক্রয় বা বিক্রয়ের ক্ষেত্রে প্যান কার্ড বাধ্যতামূলক।
  • একবারে ২ লক্ষ টাকার বেশি কোনও জিনিস কিনলে প্যান নম্বর লাগবে।
  • ১ লক্ষ টাকার বেশি শেয়ার মূলত যেগুলো আনলিস্টেড অর্থাৎ তালিকাভুক্ত নয়, এমন শেয়ার ক্রয়-বিক্রয়েও প্যান বাধ্যতামূলক।
  • ৫ লক্ষ টাকার বেশি গাড়ি বা মোটরসাইকেল কিনলে প্যান কার্ড দিতে হবে।
  • ডিম্যাট অ্যাকাউন্ট খোলার প্যান বাধ্যতামূলক।

ভুল প্যান নম্বর দিলে কী হতে পারে?

ভুল প্যান নম্বর দিলে জরিমানা হতে পারে। নিয়ম অনুযায়ী, ভুল বা অন্য কোনও প্যান নম্বর দিলে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। এছাড়াও, ট্যাক্স ক্রেডিট পেতে অসুবিধা, নথিপত্রে গরমিলের মতো সমস্যাও দেখা দিতে পারে। অতএব, যেকোনও আর্থিক বা কর সংক্রান্ত নথিতে প্যান নম্বর দেওয়ার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত।

আয়কর বিভাগ ডেটা অ্যানালিটিক্স এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই তথ্য বিশ্লেষণ করা হয়। যদি কোনও ব্যক্তির আয় ও ব্যয়ের মধ্যে গরমিল পাওয়া যায়,তবে নোটিশ জারি করে তথ্য চাইতে পারে। তাই, প্যান (PAN)-এর নিয়ম মেনে চলা এবং সঠিক তথ্য প্রদান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Follow Us
তৃণমূলে বিদ্রোহীদেরই বহর, লাইনে আর কারা?
তৃণমূলে বিদ্রোহীদেরই বহর, লাইনে আর কারা?
একে একে দিল্লি রওনা বিক্ষুব্ধ সাংসদরা, বিদ্রোহী ব্লকে কতজন সাংসদ?
একে একে দিল্লি রওনা বিক্ষুব্ধ সাংসদরা, বিদ্রোহী ব্লকে কতজন সাংসদ?
ফলতার এই ২ তৃণমূল কর্মী চাপে পড়ে কাটমানির টাকা ফেরাল!
ফলতার এই ২ তৃণমূল কর্মী চাপে পড়ে কাটমানির টাকা ফেরাল!
পুকুরে মাছ ধরতে নেমে মিলল প্যাকেটে মোড়া বন্দুক!
পুকুরে মাছ ধরতে নেমে মিলল প্যাকেটে মোড়া বন্দুক!
মমতার সামনেই অভিষেকের সঙ্গে বাদানুবাদ কুণাল ঘোষের!
মমতার সামনেই অভিষেকের সঙ্গে বাদানুবাদ কুণাল ঘোষের!
হাওড়ায় স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, লুঠপাট!
হাওড়ায় স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, লুঠপাট!
রাজ্যের মুখ্যমন্ত্রী জনতার দরবার করেন, একই পথে দরবারে বসালেন শঙ্কর ঘোষ
রাজ্যের মুখ্যমন্ত্রী জনতার দরবার করেন, একই পথে দরবারে বসালেন শঙ্কর ঘোষ
গোঁফ কেটে চশমা পরে ভোলবদল! হল না শেষরক্ষা, গ্রেফতার স্বপন নন্দী
গোঁফ কেটে চশমা পরে ভোলবদল! হল না শেষরক্ষা, গ্রেফতার স্বপন নন্দী
তৃণমূলের সংসদীয় দলে প্রতিবাদ! 'বুড়ো ঘোড়া' অন্য আস্তাবলে?
তৃণমূলের সংসদীয় দলে প্রতিবাদ! 'বুড়ো ঘোড়া' অন্য আস্তাবলে?
সংসদে তৃণমূলের বিদ্রোহী ব্লকে কারা? সোমবার সব জানা যাবে, খবর সূত্রের
সংসদে তৃণমূলের বিদ্রোহী ব্লকে কারা? সোমবার সব জানা যাবে, খবর সূত্রের