AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Vastu Tips for Keys: সাবধান! ঘরের এই দিকে চাবি রাখলেই পিছু নেবে চরম আর্থিক অনটন

Vastu Shastra secrets for home peace: বাস্তুশাস্ত্র অনুসারে ঘরের চাবি রাখার রয়েছে কিছু জরুরি নিয়ম। ভুল দিকে চাবি রাখলে রুষ্ট হতে পারেন মা লক্ষ্মী, দেখা দিতে পারে চরম আর্থিক অনটন ও নেতিবাচক শক্তি। জেনে নিন বাস্তুমতে চাবি রাখার সঠিক নিয়ম।

Vastu Tips for Keys: সাবধান! ঘরের এই দিকে চাবি রাখলেই পিছু নেবে চরম আর্থিক অনটন
কোথায় চাবি রাখবেন?Image Credit: Gemini Ai
| Updated on: Jun 14, 2026 | 3:22 PM
Share

তালা-চাবি (Keys) ছাড়া জীবন অচল। কিন্তু জানেন কি, এই সাধারণ চাবির মধ্যেই লুকিয়ে থাকে সংসারের শ্রী আর সমৃদ্ধির চাবিকাঠি? বাস্তুশাস্ত্র (Vastu Shastra) অনুসারে, চাবি শুধু আলমারি বা সদর দরজার লক খোলার মাধ্যম নয়, এটি মা লক্ষ্মীর আগমন এবং সৌভাগ্যেরও প্রতীক। অসতর্কভাবে চাবি যেখানে-সেখানে ফেলে রাখলে যেমন চুরির ভয় থাকে, তেমনই বাস্তুর ভুলে রুষ্ট হতে পারেন ধনদেবী। ফলে সংসারে পজিটিভ এনার্জির বদলে বাসা বাঁধে নেতিবাচক শক্তি, আর বিনা কারণেই শুরু হয় পারিবারিক অশান্তি। বাস্তুবিদদের মতে, ঘরের চাবি রাখার একটি সুনির্দিষ্ট নিয়ম রয়েছে, যা মেনে চললে এড়ানো যায় বড়সড় আর্থিক ক্ষতি।

বাস্তু বিশেষজ্ঞদের একাংশের দাবি, চাবি রাখার জন্য ঘরের পশ্চিম দিক হল সবচেয়ে আদর্শ এবং শুভ। কারণ এই দিকটিকে লাভের দিক বা প্রাপ্তির স্থান হিসেবে গণ্য করা হয়। যদি পশ্চিম দিকে উপযুক্ত জায়গা না মেলে, তবে উত্তর-পশ্চিম কোণকেও বিকল্প হিসেবে বেছে নেওয়া যেতে পারে। তবে ভুলেও ঘরের উত্তর বা পূর্ব দিকে ভারী চাবির গোছা রাখবেন না। কারণ, উত্তর দিক হল ধনকুবেরের এবং পূর্ব দিক সূর্যের শক্তির প্রতীক। এই দুই পবিত্র দিকে চাবি রাখলে পজিটিভ এনার্জির প্রবাহে বড় বাধা তৈরি হয়।

অনেকেরই অভ্যাস থাকে বাইরে থেকে ফিরেই বসার ঘরের টেবিল কিংবা সোফায় চাবির গোছা ছুঁড়ে ফেলা। এই ভুলটি কিন্তু মারাত্মক ক্ষতিকর হতে পারে। ড্রয়িং রুমে আসা বাইরের অতিথিদের নজর সরাসরি চাবির ওপর পড়া মোটেই ভালো লক্ষণ নয়। এতে ঘরের সুরক্ষাকবচ দুর্বল হয়ে পড়ে এবং নজর লাগার আশঙ্কা বাড়ে। একই কারণে রান্নাঘর বা ডাইনিং টেবিল, যা অত্যন্ত পবিত্র ও অন্নপূর্ণার স্থান হিসেবে পরিচিত, সেখানেও চাবি রাখা নিষিদ্ধ। আবার সারাদিন নানা নোংরা হাতে চাবি ধরা হয় বলে ঠাকুরঘরে চাবি রাখা একেবারেই বাস্তুসম্মত নয়।

সংসারে সুখ-সমৃদ্ধি বজায় রাখতে চাবির রিং বা কি-চেইনের ভূমিকাও কিন্তু কম নয়। বাস্তুমতে, প্লাস্টিককে খুব একটা শুভ উপাদান মনে করা হয় না। তাই প্লাস্টিকের কি-চেন এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। এর বদলে তামা বা কাঠের তৈরি রিং ব্যবহার করা দারুণ ফলদায়ী। কি-চেনে যদি ওম, স্বস্তিক, কচ্ছপ বা লাফিং বুদ্ধের মতো শুভ প্রতীক থাকে, তবে তা ঘরের পজিটিভ ভাইব বাড়িয়ে দেয়। এছাড়াও, বাড়িতে কোনও মরচে ধরা, ভাঙা বা অব্যবহৃত চাবি জমিয়ে রাখবেন না। এগুলি রাহুর নেতিবাচক প্রভাব বাড়িয়ে অমঙ্গল ডেকে আনে বলে জানাচ্ছেন বাস্তুবিদরা।

Follow Us
তৃণমূলে বিদ্রোহীদেরই বহর, লাইনে আর কারা?
তৃণমূলে বিদ্রোহীদেরই বহর, লাইনে আর কারা?
একে একে দিল্লি রওনা বিক্ষুব্ধ সাংসদরা, বিদ্রোহী ব্লকে কতজন সাংসদ?
একে একে দিল্লি রওনা বিক্ষুব্ধ সাংসদরা, বিদ্রোহী ব্লকে কতজন সাংসদ?
ফলতার এই ২ তৃণমূল কর্মী চাপে পড়ে কাটমানির টাকা ফেরাল!
ফলতার এই ২ তৃণমূল কর্মী চাপে পড়ে কাটমানির টাকা ফেরাল!
পুকুরে মাছ ধরতে নেমে মিলল প্যাকেটে মোড়া বন্দুক!
পুকুরে মাছ ধরতে নেমে মিলল প্যাকেটে মোড়া বন্দুক!
মমতার সামনেই অভিষেকের সঙ্গে বাদানুবাদ কুণাল ঘোষের!
মমতার সামনেই অভিষেকের সঙ্গে বাদানুবাদ কুণাল ঘোষের!
হাওড়ায় স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, লুঠপাট!
হাওড়ায় স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, লুঠপাট!
রাজ্যের মুখ্যমন্ত্রী জনতার দরবার করেন, একই পথে দরবারে বসালেন শঙ্কর ঘোষ
রাজ্যের মুখ্যমন্ত্রী জনতার দরবার করেন, একই পথে দরবারে বসালেন শঙ্কর ঘোষ
গোঁফ কেটে চশমা পরে ভোলবদল! হল না শেষরক্ষা, গ্রেফতার স্বপন নন্দী
গোঁফ কেটে চশমা পরে ভোলবদল! হল না শেষরক্ষা, গ্রেফতার স্বপন নন্দী
তৃণমূলের সংসদীয় দলে প্রতিবাদ! 'বুড়ো ঘোড়া' অন্য আস্তাবলে?
তৃণমূলের সংসদীয় দলে প্রতিবাদ! 'বুড়ো ঘোড়া' অন্য আস্তাবলে?
সংসদে তৃণমূলের বিদ্রোহী ব্লকে কারা? সোমবার সব জানা যাবে, খবর সূত্রের
সংসদে তৃণমূলের বিদ্রোহী ব্লকে কারা? সোমবার সব জানা যাবে, খবর সূত্রের