AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mutton Shop: কেজি প্রতি হাজার টাকা! ছুটির সকালে খাসির মাংসের দোকানে রেইড চালাচ্ছে বিজেপি… যা ধরা পড়ল

Islampur mutton fraud allegation: রবিবার ইসলামপুর বিজেপির টাউন সভাপতি চিত্রজিৎ রায়ের নেতৃত্বে দলের একাধিক নেতা শহরের বিভিন্ন মাংসের দোকানে যান এবং বিক্রিত মাংস পরীক্ষা করেন। বিজেপির অভিযোগ, দীর্ঘদিন ধরেই শহরের বিভিন্ন দোকানে খাসির মাংসের পরিবর্তে ছাগলের মাংস বিক্রি করা হচ্ছে।

Mutton Shop: কেজি প্রতি হাজার টাকা! ছুটির সকালে খাসির মাংসের দোকানে রেইড চালাচ্ছে বিজেপি... যা ধরা পড়ল
খাসির মাংসের দোকানে রেইডImage Credit: TV9 Bangla
| Updated on: Jun 14, 2026 | 2:33 PM
Share

দক্ষিণ দিনাজপুর: বাঙালি হিন্দু সমাজের একটি বিশাল অংশ আমিষভোজী। এমনকি দুর্গাপূজা বা কালিপূজার মতো প্রধান ধর্মীয় উৎসবগুলিতেও মাছ বা পাঁঠার মাংস ভোগের অংশ হিসেবে ব্যবহৃত হয়। এই বাস্তবতাকে মেনে নিয়ে রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব বারবার স্পষ্ট করেছেন যে, তাঁরা বাংলায় কারও খাদ্যাভ্যাসে হস্তক্ষেপ করবেন না।  তৃণমূল কংগ্রেস প্রায়শই বিজেপিকে ‘হিন্দি বলয়ের দল’ বা ‘নিরামিষাশী সংস্কৃতি জোর করে চাপিয়ে দেওয়ার দল’ হিসেবে আক্রমণ করে। কিন্তু ক্ষমতায় আসার পরও বিজেপি স্পষ্ট করে দিয়েছে মাছ-মাংস খাওয়া, কোনও কিছুর ওপরেই নিষেধাজ্ঞা জারি করা হবে না। কিন্তু ছুটির সকালে হঠাৎ করেই খাসির মাংসের দোকানে ‘রেইড’ করা শুরু করল বিজেপি। কিন্তু কেন? খাসির মাংসের নামে ছাগলের মাংস বিক্রি করে সাধারণ মানুষকে প্রতারণার অভিযোগ তুলে রবিবার ইসলামপুর শহরের একাধিক মাংসের দোকানে অভিযান চালাল বিজেপি নেতৃত্ব। এই ঘটনাকে কেন্দ্র করে শহরজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রবিবার ইসলামপুর বিজেপির টাউন সভাপতি চিত্রজিৎ রায়ের নেতৃত্বে দলের একাধিক নেতা শহরের বিভিন্ন মাংসের দোকানে যান এবং বিক্রিত মাংস পরীক্ষা করেন। বিজেপির অভিযোগ, দীর্ঘদিন ধরেই শহরের বিভিন্ন দোকানে খাসির মাংসের পরিবর্তে ছাগলের মাংস বিক্রি করা হচ্ছে। অথচ খাসির মাংসের নাম করে প্রতি কেজি প্রায় এক হাজার টাকা পর্যন্ত দাম নেওয়া হচ্ছে। এর ফলে সাধারণ ক্রেতারা প্রতারিত হচ্ছেন এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে দাবি বিজেপি নেতৃত্বের।

চিত্রজিৎ রায় বলেন, “সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। খাসির মাংসের নামে অন্য মাংস বিক্রি করে অতিরিক্ত দাম আদায় করা হচ্ছে। বিষয়টি প্রশাসনের নজরে আনা হবে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।”

অন্যদিকে, অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন এক মাংস ব্যবসায়ী মহম্মদ সালাম। তিনি বলেন, “আমাদের দোকানে খাসির মাংসই বিক্রি করা হয়। বিজেপির তোলা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।”

ঘটনার পর থেকেই বিষয়টি নিয়ে শহরবাসীর মধ্যে আলোচনা শুরু হয়েছে। অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে প্রশাসন কী পদক্ষেপ নেয়, সেদিকেই এখন নজর সাধারণ মানুষের।

Follow Us
চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি নজর, বড় নির্দেশ শাহর
চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি নজর, বড় নির্দেশ শাহর
কোথাও ফুঁসছে নদী, কোথাও রাস্তার উপর দিয়ে বইছে জল, বাড়ছে আশঙ্কা
কোথাও ফুঁসছে নদী, কোথাও রাস্তার উপর দিয়ে বইছে জল, বাড়ছে আশঙ্কা
গোপন নথি রাখতেই অভিষেকের আমতলার কার্যালয়ে ডিজিটাল লক?
গোপন নথি রাখতেই অভিষেকের আমতলার কার্যালয়ে ডিজিটাল লক?
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?