AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

FIFA World Cup 2026 Final: ইংল্যান্ডের বিরুদ্ধে জোড়া গোল এমবাপের, গোল্ডেন বুট পেতে আজ মেসির সামনে সমীকরণ কী?

Kyllian Mbappe: গতকাল তৃতীয় স্থানের ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল ফ্রান্স। সেই ম্যাচ ইংল্যান্ড জিতেছে ৬-৪ গোলে। হ্যাটট্রিক করেছেন বুকায়ো সাকা। প্রথমার্ধেই ৪-০ এগিয়ে গিয়েছিল ইংল্যান্ড। কিন্তু দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরে ফরাসি ব্রিগেড।

FIFA World Cup 2026 Final: ইংল্যান্ডের বিরুদ্ধে জোড়া গোল এমবাপের, গোল্ডেন বুট পেতে আজ মেসির সামনে সমীকরণ কী?
কিলিয়ান এমবাপেImage Credit: Getty Images
| Edited By: | Updated on: Jul 19, 2026 | 11:18 AM
Share

আমেরিকা : বিশ্বকাপ জয়ের দৌড় থেকে তাঁর দেশ বিদায় নিয়ে নিয়েছে আগেই। কিন্তু, তিনি এখনও অপ্রতিরোধ্য। তাই ২০২৬ বিশ্বকাপে শেষবার আবার ঝলসে উঠলেন কিলিয়ান এমবাপে (Kyllian Mbappe)। একই সঙ্গে চাপে ফেলে দিলেন তাঁর প্রাক্তন সতীর্থ লিও মেসিকেও (Leo Messi)। আজ বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন (Argentina vs Spain)। তবে তার আগে তৃতীয় স্থান নির্ধারক ম্যাচে জোড়া গোল ও এক অ্যাসিস্ট করে গোল্ডেন বুট পাওয়ার প্রবল দাবিদার হয়ে গেলেন এই ফরাসি তারকা।

গতকাল তৃতীয় স্থানের ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল ফ্রান্স। সেই ম্যাচ ইংল্যান্ড জিতেছে ৬-৪ গোলে। হ্যাটট্রিক করেছেন বুকায়ো সাকা। প্রথমার্ধেই ৪-০ এগিয়ে গিয়েছিল ইংল্যান্ড। কিন্তু দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরে ফরাসি ব্রিগেড। তবুও হেরে গিয়ে চতুর্থ হয়েই মাঠ ছাড়তে হল ডেম্বেলেদের। তবে ব্যক্তিগত কীর্তি গড়লেন এমবাপে। চলতি বিশ্বকাপে ১০ গোল করে ফেললেন তিনি। একই সঙ্গে ৪ অ্যাসিস্টও তাঁর দখলে। ফলে, এই মুহূর্তে গোল্ডেন বুট জেতার দৌড়ে মেসিকে অনেক পিছনে ফেলে দিয়েছেন এমবাপে।

এমবাপের এই কীর্তির ফলে ফাইনালের আগে চাপে মেসি। তাঁকে গোল্ডেন বুট জিততে গেলে দুটি কীর্তির যেকোনও একটি করতে হবে। ১, আজ হ্যাটট্রিক করলেই গোল্ডেন বুট মেসির। ২, ধরা যাক, মেসি আজ ২ গোল করলেন কিন্তু একটি অ্যাসিস্ট করলেন, তাহলে মেসি ও এমবাপে – দুজনেরই গোল সংখ্যা হবে ১০, কিন্তু অ্যাসিস্টের দিকে এগিয়ে যাবেন মেসি ফলে গোল্ডেন বুট পাবেন তিনি।

শনিবার আরও একটি রেকর্ড ভেঙে দিয়েছেন এমবাপে। বিশ্বকাপের ইতিহাসে সবথেকে বেশি গোল এখন তাঁর। ২২ বিশ্বকাপ ম্যাচ খেলে ২২ গোল করেছেন এমবাপে। মেসির গোলসংখ্যা ২১। যদি মেসি আজ এক গোল করেন, তাহলে যুগ্মভাবে তিনিও হয়ে যাবেন সর্বাধিক গোলের মালিক। তবে আজ গোল না পেলে এই রেকর্ড পাকাপাকিভাবে হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা ফুটবলের রাজপুত্রের।

Follow Us
চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি নজর, বড় নির্দেশ শাহর
চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি নজর, বড় নির্দেশ শাহর
কোথাও ফুঁসছে নদী, কোথাও রাস্তার উপর দিয়ে বইছে জল, বাড়ছে আশঙ্কা
কোথাও ফুঁসছে নদী, কোথাও রাস্তার উপর দিয়ে বইছে জল, বাড়ছে আশঙ্কা
গোপন নথি রাখতেই অভিষেকের আমতলার কার্যালয়ে ডিজিটাল লক?
গোপন নথি রাখতেই অভিষেকের আমতলার কার্যালয়ে ডিজিটাল লক?
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?