AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Patanjali Marks Huge Profit: প্রায় দেড় হাজার কোটি টাকা মুনাফা! সাতদিনেই রেকর্ড পতঞ্জলির

Patanjali Today: এক ধাক্কায় বেড়েছে ২.৫০ শতাংশ। বিএসই প্রদত্ত তথ্য অনুযায়ী, ১১ ফেব্রুয়ারি মার্কেট বন্ধ হওয়ার সময় পতঞ্জলির শেয়ারের দর ছিল ৫২২ টাকা। যা সাতদিনের মধ্য়ে বেড়ে হয়ে যায় ৫৩৫ টাকা। অর্থাৎ সাতদিনে দাম বাড়ল ১৩ টাকার বেশি। শতাংশের নিরিখে বৃদ্ধি হয়েছ ২.৫৯ শতাংশ।

Patanjali Marks Huge Profit: প্রায় দেড় হাজার কোটি টাকা মুনাফা! সাতদিনেই রেকর্ড পতঞ্জলির
| Edited By: | Updated on: Mar 01, 2026 | 2:24 PM
Share

নয়াদিল্লি: শেয়ার বাজারে দাপট পতঞ্জলির। গত সাত ট্রেডিং সেশনে ২.৫০ শতাংশ বেড়েছে পতঞ্জলি ফুডসের শেয়ারের দাম। যার দরুণ বিনিয়োগকারীদের পকেটে ঢুকেছে দেড় হাজার কোটি টাকার মুনাফা। কিন্তু আচমকা এই গতি ধরার কারণ কী? কোথাও গিয়ে পতঞ্জলির তৃতীয় ত্রৈমাসিকের ফলাফলই কি টেনে তুলে আনল তাদের শেয়ারকে? আপাতত বিশেষজ্ঞরা তো সেই দিকেই ইঙ্গিত দিচ্ছেন।

গত ১১ ফেব্রুয়ারি নিজেদের তৃতীয় ত্রৈমাসিকের রিপোর্ট প্রকাশ করেছে পতঞ্জলি। তারপর থেকেই ছুটছে পতঞ্জলির শেয়ারের দাম। এক ধাক্কায় বেড়েছে ২.৫০ শতাংশ। বিএসই প্রদত্ত তথ্য অনুযায়ী, ১১ ফেব্রুয়ারি মার্কেট বন্ধ হওয়ার সময় পতঞ্জলির শেয়ারের দর ছিল ৫২২ টাকা। যা সাতদিনের মধ্য়ে বেড়ে হয়ে যায় ৫৩৫ টাকা। অর্থাৎ সাতদিনে দাম বাড়ল ১৩ টাকার বেশি। শতাংশের নিরিখে বৃদ্ধি হয়েছ ২.৫৯ শতাংশ।

দেড় হাজার কোটি টাকার মুনাফা

শেয়ারের দাম বৃদ্ধি মানেই পতঞ্জলিতে বিনিয়োগকারীদের মুনাফা বৃদ্ধি। কোম্পানি প্রদত্ত তথ্য অনুযায়ী, এই কয়েকদিনে দেড় হাজার কোটি টাকা মূলধন বেড়েছে সংশ্লিষ্ট সংস্থার। যার জেরে কোম্পানির মোট বাজার মূলধন ৫৬ হাজার ৭৮৯ কোটি টাকা থেকে বেড়ে ৫৮ হাজার ২৬৩ কোটি টাকা হয়ে গিয়েছে। অর্থাৎ বাজার মূলধন বেড়েছে প্রায় দেড় হাজার কোটি টাকা। সুনির্দিষ্ট করে বললে, ১ হাজার ৪৭৪ কোটি টাকা।

প্রসঙ্গত, চলতি অর্থবর্ষে নিজেদের আরও একটি সাফল্যের রিপোর্ট কার্ড প্রকাশ করেছে পতঞ্জলি। তাদের তৃতীয় ত্রৈমাসিকের রিপোর্টে তাঁরা উল্লেখ করেছে পতঞ্জলি ফুডস সংস্থার মোট আয় পেরিয়ে গিয়েছে ১০ হাজার কোটি টাকার গন্ডি। পতঞ্জলির প্রতিটি সংস্থা মিলিয়ে তৃতীয় ত্রৈমাসিকে যা আয় হয়েছে, তার ৩০ শতাংশ আয় এসেছে তাদের এই ভোগ্যপণ্য সংস্থায়। এই তিন মাসেই তাঁদের নিত্যপ্রয়োজনীয় পণ্যগুলির থেকে প্রায় ৬২৮ কোটি টাকা আয় হয়েছে।