AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Platform Ticket Rules: প্ল্যাটফর্ম টিকিট থাকা সত্ত্বেও ৫০০ টাকা জরিমানা! রেলের এই নিয়ম জানা না থাকলে আপনিও বিপদে পড়বেন…

Platform Ticket Rules Indian Railways: এক ব্যক্তি তার আত্মীয়কে ট্রেনে উঠিয়ে দিতে এসেছিলেন। ওই ব্যক্তির কাছে প্ল্যাটফর্ম টিকিট ছিল। কিন্তু ট্রেন পাঁচ ঘণ্টা লেট ছিল। সেই কারণে ওই ব্যক্তিও অপেক্ষা করে যান। টিটিই যখন টিকিট দেখতে চান, তখন তাকে ৫০০ টাকা জরিমানা করা হয়।

Platform Ticket Rules: প্ল্যাটফর্ম টিকিট থাকা সত্ত্বেও ৫০০ টাকা জরিমানা! রেলের এই নিয়ম জানা না থাকলে আপনিও বিপদে পড়বেন...
ফাইল চিত্রImage Credit: PTI
| Updated on: Jun 14, 2026 | 8:09 PM
Share

নয়া দিল্লি: রেল স্টেশনে টিকিট ছাড়া প্রবেশ নিষেধ। তবে অনেকেই তাদের আত্মীয়-পরিজনদের স্টেশনে ছাড়তে আসেন। তাদের কাছে ট্রেনে ভ্রমণ করার টিকিট থাকে না। সেই কারণেই রেলের তরফে আনা হয়েছিল প্ল্যাটফর্ম টিকিট। এই টিকিট নিয়ে স্টেশনে থাকতে পারেন যাত্রীরা। কিন্তু প্রশ্ন হল, প্ল্যাটফর্ম টিকিট দিয়ে কি ঘণ্টার পর ঘণ্টা স্টেশনে থাকা যায়?

সম্প্রতি এক ব্যক্তির কাছে প্ল্যাটফর্ম টিকিট থাকা সত্ত্বেও টিটিই ওই যাত্রীকে ৫০০ টাকা জরিমানা করায়, এই বিতর্ক শুরু হয়েছে। ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী, টিটিই ভুল সিদ্ধান্ত নিয়েছেন, এমন নয়। আসলে ভারতীয় রেলের এই নিয়ম সম্পর্কে অনেকেই জানেন না।

কী ঘটেছিল?

রেল সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, এক ব্যক্তি তার আত্মীয়কে ট্রেনে উঠিয়ে দিতে এসেছিলেন। ওই ব্যক্তির কাছে প্ল্যাটফর্ম টিকিট ছিল। কিন্তু ট্রেন পাঁচ ঘণ্টা লেট ছিল। সেই কারণে ওই ব্যক্তিও অপেক্ষা করে যান। টিটিই যখন টিকিট দেখতে চান, তখন তাকে ৫০০ টাকা জরিমানা করা হয়। এই ঘটনায় অনেকেই হতবাক হয়েছেন। অনেকের মনে প্রশ্ন জেগেছে, টিকিট থাকা সত্ত্বেও কেন জরিমানা করা হল ওই ব্যক্তিকে?

কী বলছে নিয়ম?

টিটিই-র বক্তব্য, প্ল্যাটফর্ম টিকিটের উদ্দেশ্য শুধুমাত্র একজন যাত্রীকে প্ল্যাটফর্মে দেওয়ার অনুমতি। কাউকে ট্রেনে তুলে দেওয়া অথবা ট্রেন থেকে নামার পর নিয়ে যাওয়ার জন্য প্ল্যাটফর্মে থাকার অনুমতি দেওয়া হয়। এই টিকিট দীর্ঘক্ষণ স্টেশনে থাকার অধিকার দেয় না।

রেলের নিয়ম অনুযায়ী, একটি প্ল্যাটফর্ম টিকিট সাধারণত দুই ঘণ্টার জন্য বৈধ থাকে। যদি কোনও ব্যক্তি এই সময়সীমার চেয়ে বেশি সময় ধরে স্টেশন বা প্ল্যাটফর্মে থাকেন, তবে তা রেলের আইন ভাঙা হিসাবে গণ্য করা হয়। এই কারণেই ওই ব্যক্তির উপরে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

রেল স্টেশনগুলিতে যাত্রীদের ব্যাপক আনাগোনা থাকায় নিরাপত্তা এবং ভিড় নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধুমাত্র প্ল্যাটফর্ম টিকিটের ভিত্তিতে যদি ব্যক্তি ঘণ্টার পর ঘণ্টা স্টেশনে অপেক্ষা করেন, তাহলে অপ্রয়োজনীয় ভিড় বাড়তে পারে। এতে যাত্রীদের অসুবিধা হয় এবং নিরাপত্তা ব্যবস্থাও বিঘ্নিত হয়। তাই রেল কর্তৃপক্ষ প্ল্যাটফর্ম টিকিটের জন্য নির্দিষ্ট নিয়ম তৈরি করেছে।

Follow Us