AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

এই নিয়ম না মানলে বন্ধ হয়ে যাবে অ্যাকাউন্ট, কড়া নির্দেশিকা রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের!

ব্যাঙ্কিং বিশেষজ্ঞদের মতে, যত তাড়াতাড়ি সম্ভব KYC আপডেট করার পাশাপাশি নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সচল রাখতে অ্যাকাউন্ট থেকেও লেনদেন করা জরুরি। এছাড়াও তাঁরা জানাচ্ছেন, এই ধরনের নিষ্ক্রিয় অ্যাকাউন্টগুলি প্রায়শই অপরাধমূলক কাজের জন্য ব্যবহার করা হয়।

এই নিয়ম না মানলে বন্ধ হয়ে যাবে অ্যাকাউন্ট, কড়া নির্দেশিকা রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের!
Image Credit: Getty Images
| Edited By: | Updated on: Mar 22, 2026 | 4:54 PM
Share

কলকাতা : সপ্তাহান্তেই দুঃসংবাদ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের গ্রাহকদের জন্য। আজই ব্যাঙ্কের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, যদি কোনও গ্রাহকের পিএনবি-তে কোনও অব্যবহৃত অ্যাকাউন্ট থাকে তাহলে সেই অ্যাকাউন্টগুলি নিয়ে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। এছাড়াও KYC আপডেট নিয়েও বড় খবর জানানো হয়েছে ব্যাঙ্কের তরফ থেকে। রিজার্ভ ব্যাঙ্কের সাম্প্রতিক নির্দেশিকা অনুযায়ী ব্যাঙ্কিং পরিষেবা আরও সহজতর করার জন্যই বেশ কিছু নিয়ম পরিবর্তন করা হয়েছে।

ঠিক কী বলা হয়েছে পিএনবি-র তরফ থেকে ?

ব্যাঙ্ক জানিয়েছে, যদি কোনও সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্ট ৩৬ মাস বা তার বেশি সময় ধরে নিষ্ক্রিয় থাকে, তাহলে সেই অ্যাকাউন্টগুলিকে বন্ধ করে দেওয়া হবে। ১৬ এপ্রিল, ২০২৬ থেকেই এই নিয়ম কার্যকর হতে চলেছে। এছাড়াও বলা হয়েছে, যদি কারও অ্যাকাউন্টে KYC আপডেট করার শেষ দিন হয়ে থাকে ৩০ জুন, তাহলে ১৫ মে ২০২৬-এর মধ্যে সেই অ্যাকাউন্টগুলির KYC আপডেট করা বাধ্যতামূলক। অ্যাকাউন্ট সচল রাখতে KYC আপডেট করার নির্দেশ দিয়েছে পিএনবি ব্যাঙ্ক। এই প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বেশ কিছু মাধ্যমের উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। বলা হয়েছে, ব্যাঙ্কের যেকোনও শাখায় গিয়ে আপডেট করা যাবে। এছাড়াও ইমেল, হোয়াটসঅ্যাপ, ডাকযোগের মাধ্যমেও নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে আপডেট করা যাবে। যদি মোবাইলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের অ্যাপ PNB ONE থাকে, সেই অ্যাপ খুলে re-KYC অপশনে গিয়ে তথ্য পরিবর্তন করতে পারবেন। অনেকেই অসুস্থতার কারণে বা বয়সজনিত সমস্যার কারণে ব্যাঙ্কের শাখায় উপস্থিত হতে পারেন না। তাঁদের সুবিধার্থে পিএনবি-র অফিশিয়াল ওয়েবসাইট থেকে ভিডিও KYC বা V-CIP পরিষেবার মাধ্যমে নিজের KYC আপডেট করতে সক্ষম হবেন। আপডেট করার জন্য নিজের পরিচয়পত্র (আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড), ঠিকানার প্রমাণপত্র, কমপক্ষে ২ কপি পাসপোর্ট সাইজ ফটো ও সঙ্গে অ্যাকাউন্ট লিংক করা মোবাইল নাম্বারের প্রয়োজন।

ব্যাঙ্কিং বিশেষজ্ঞদের মতে, যত তাড়াতাড়ি সম্ভব KYC আপডেট করার পাশাপাশি নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সচল রাখতে অ্যাকাউন্ট থেকেও লেনদেন করা জরুরি। এছাড়াও তাঁরা জানাচ্ছেন, এই ধরনের নিষ্ক্রিয় অ্যাকাউন্টগুলি প্রায়শই অপরাধমূলক কাজের জন্য ব্যবহার করা হয়। নানা অসাধু চক্র এই অ্যাকাউন্টগুলি নিয়ে অবৈধ অর্থ লেনদেন করতে পারে। সেই অপরাধ থামাতেই গ্রাহকদের যত জলদি সম্ভব KYC আপডেটের নির্দেশ দিয়েছে পিএনবি ব্যাঙ্ক।

Follow Us