AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Humayun Kabir: ভবানীপুরে মমতার বিরুদ্ধে পুনম বেগম, নন্দীগ্রামে শুভেন্দুর বিরুদ্ধে হুমায়ুন কাকে দাঁড় করালেন জানেন?

West Bengal assembly election 2026: চারদিন আগেই হুমায়ুন কবীর জানিয়েছিলেন, ভবানীপুর থেকে তাঁরা প্রার্থী দিচ্ছেন। এদিন সেই প্রার্থীর নাম ঘোষণা করল আম জনতা উন্নয়ন পার্টি। হাইভোল্টেজ ভবানীপুরে তৃণমূলের টিকিটে প্রার্থী হয়েছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। আবার বিজেপির টিকিটে লড়ছেন শুভেন্দু অধিকারী। সেখানে এবার প্রার্থী দিলেন হুমায়ুন।

Humayun Kabir: ভবানীপুরে মমতার বিরুদ্ধে পুনম বেগম, নন্দীগ্রামে শুভেন্দুর বিরুদ্ধে হুমায়ুন কাকে দাঁড় করালেন জানেন?
হুমায়ুন কবীরImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 22, 2026 | 5:11 PM
Share

মুর্শিদাবাদ: হাইভোল্টেজ ভবানীপুরে এবারে প্রার্থীর নাম ঘোষণা করল হুমায়ুন কবীরের আম জনতা উন্নয়ন পার্টি (AJUP)। হুমায়ুনের দলের টিকিটে ভবানীপুরে প্রার্থী হচ্ছেন পুনম বেগম। শুধু ভবানীপুর নয়, পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম আসনেও প্রার্থীর নাম ঘোষণা করলেন হুমায়ুন। সেখানে প্রার্থী করা হল শহিদুল হককে। 

দিন চারেক আগে হুমায়ুন ঘোষণা করেছিলেন, তাঁর দল রাজ্যের ১৮২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। গত ১৮ মার্চ মালদহ ও মুর্শিদাবাদের আসনগুলিতে প্রার্থীদের নাম ঘোষণা করেছিলেন হুমায়ুন। তিনি নিজে লড়ছেন মুর্শিদাবাদের দুটি আসন থেকে। রেজিনগর ও নওদা। ফিরহাদ হাকিমের প্রাক্তন জামাই ইয়াসিন হায়দার জনতা উন্নয়ন পার্টির হয়ে লড়বেন কান্দি থেকে।

এদিন আরও ১৪০টির বেশি আসনে প্রার্থী নাম জানালেন হুমায়ুন। চারদিন আগেই তিনি জানিয়েছিলেন, ভবানীপুর থেকে তাঁরা প্রার্থী দিচ্ছেন। এদিন সেই প্রার্থীর নাম ঘোষণা করল আম জনতা উন্নয়ন পার্টি। হাইভোল্টেজ ভবানীপুরে তৃণমূলের টিকিটে প্রার্থী হয়েছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। আবার বিজেপির টিকিটে লড়ছেন শুভেন্দু অধিকারী। সেখানে এবার প্রার্থী দিলেন হুমায়ুন। ভবানীপুরেরই ৭৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পুনম বেগম। এদিন তাঁর নাম ঘোষণা হওয়ার পর পুনম বলেন, “মনে বিশ্বাস আছে। আল্লাহর উপর ভরসা আছে। নিজের ১০০ শতাংশ দেব।” তাঁকে ভয় দেখানো হয়েছিল বলে অভিযোগ করে ভবানীপুরের AJUP প্রার্থী বলেন, “এখন এর বেশি কিছু বলব না।”

Humayun Kabir Candidate List Bhawanipore

পুনম বেগম

নন্দীগ্রামও এবার আলোচনার কেন্দ্রে রয়েছে। ভবানীপুরের পাশাপাশি নন্দীগ্রামে প্রার্থী হয়েছেন সেখানকার বিদায়ী বিধায়ক শুভেন্দু। নন্দীগ্রামে প্রার্থী দিয়েছে বামেরা। আবার আইএসএফ-ও সেখানে প্রার্থী দেবে বলে ঘোষণা করেছে। এবার হুমায়ুন ঘোষণা করলেন, আম জনতা উন্নয়ন পার্টির টিকিটে নন্দীগ্রামে লড়বেন শহিদুল হক।

ভাঙড়েও প্রার্থী দিল হুমায়ুনের দল। সেখানে প্রার্থী করা হয়েছে সীমা ভট্টাচার্যকে। এই আসনে তৃণমূল এবার প্রার্থী করেছে শওকত মোল্লাকে। আবার আইএসএফের টিকিটে এখানকার বিদায়ী বিধায়ক নওশাদ সিদ্দিকীর প্রার্থী হওয়া প্রায় নিশ্চিত।

Follow Us