Post Office Scheme: ১০ হাজার দিলেই রিটার্ন পাবেন ৬ লক্ষ, জানেন এই স্কিমের কথা?
Post Office Recurring Scheme Benefit: সাধারণত, পোস্ট অফিস রেকারিং ডিপোজ়িটের মেয়াদ ৫ বছর বা ৬০ মাস হয়ে থাকে। আপনি যদি ৫ বছরের পরেও আপনার স্কিম চালিয়ে যেতে চান, তাহলে সংশ্লিষ্ট পোস্ট অফিসে আবেদন করতে পারেন। এর ফলে আপনি দীর্ঘমেয়াদে চক্রবৃদ্ধি সুদের সুবিধা ভোগ করতে পারবেন। ২০২৬ সালের এপ্রিল-জুন ত্রৈমাসিকে পোস্ট অফিস আরডি-র উপর বার্ষিক ৬.৭ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে।

নয়া দিল্লি : কথায় আছে ‘বিন্দু বিন্দু মিলেই সিন্ধু’। এই প্রবাদটি কিন্তু আপনার টাকা জমানোর ক্ষেত্রেও প্রযোজ্য। আগের থেকে অল্প অল্প করে টাকা জমালে একটা সময় দেখা যায়, অনেক টাকা জমেছে। আর এই ধরনের সুযোগ আপনাকে দিতে পারে পোস্ট অফিসের (Post Office) রেকারিং ডিপোজ়িট। এই স্কিমে (Post Office Recurring Scheme) মাসে মাসে টাকা জমিয়ে একটা সময়ের পর ভাল রিটার্ন পেতে পারেন।
রেকারিং ফিক্সড ডিপোজ়িটে সুদের হার
সাধারণত, পোস্ট অফিস রেকারিং ডিপোজ়িটের মেয়াদ ৫ বছর বা ৬০ মাস হয়ে থাকে। আপনি যদি ৫ বছরের পরেও আপনার স্কিম চালিয়ে যেতে চান, তাহলে সংশ্লিষ্ট পোস্ট অফিসে আবেদন করতে পারেন। এর ফলে আপনি দীর্ঘমেয়াদে চক্রবৃদ্ধি সুদের সুবিধা ভোগ করতে পারবেন। ২০২৬ সালের এপ্রিল-জুন ত্রৈমাসিকে পোস্ট অফিস আরডি-র উপর বার্ষিক ৬.৭ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে।
কত বিনিয়োগ করবেন ?
মাত্র ১০০ টাকা বিনিয়োগ করতে পারেন পোস্ট অফিসের রেকারিং ডিপোজ়িটে। বা সামর্থ্য অনুযায়ী ৫০০ টাকা, ১ হাজার টাকা বা ১০ হাজার টাকা পর্যন্ত জমা বিনিয়োগ করতে পারেন। টানা ৫ বছরের জন্য় বিনিয়োগ করতে পারেন। ধরা যাক, প্রতি মাসে যদি ১০ হাজার টাকা জমা করেন, তবে ৫ বছর পর মোটা অর্থ রিটার্ন পাবেন।
কত রিটার্ন পেতে পারেন?
পাঁচ বছর পর আপনার মোট বিনিয়োগের পরিমাণ হবে ৬ লক্ষ। যার উপর পোস্ট অফিস আপনাকে ১ লক্ষ ১৩ হাজার ৬৫৯ টাকার একটি মোটা অঙ্কের সুদ দেবে। সেক্ষেত্রে, আপনি রিটার্ন পাবেন ৭ লক্ষ ১৩ হাজার ৬৫৯ টাকা।
ঋণের সুবিধা
পোস্ট অফিসের আরডি প্রকল্পে ঋণের সুবিধাও রয়েছে। যদি আপনি কমপক্ষে এক বছর ধরে আপনার আরডি অ্যাকাউন্টে নিয়মিতভাবে টাকা জমা করে থাকেন, তাহলে আপনি আপনার মোট অর্থের ৫০ শতাংশ পর্যন্ত ঋণ নিতে পারেন।
পোস্ট অফিসের এই রেকারিং ডিপোজ়িট কিন্তু দারুণ সুবিধা দেবে। তবে, বিনিয়োগের আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।
