AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mudra Yojana Loan: নতুন ব্যবসা শুরু করবেন ভাবছেন? ২০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে সরকার, কীভাবে পাবেন জানুন

Mudra Scheme: শুক্রবার সরকারের তরফে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার অধীনে তরুণ প্লাস ক্যাটেগরির ঘোষণা করা হয়। অর্থ মন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে, সরকারের এই উদ্যোগে যারা ব্যবসা শুরু বা বৃদ্ধি করতে চান, তাদের বিশেষ সাহায্য হবে।

Mudra Yojana Loan: নতুন ব্যবসা শুরু করবেন ভাবছেন? ২০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে সরকার, কীভাবে পাবেন জানুন
প্রতীকী চিত্র।Image Credit: Pixabay
| Updated on: Oct 26, 2024 | 5:07 PM
Share

নয়া দিল্লি:  চোখে হাজারো স্বপ্ন, শুধু পুজির অভাবে ব্যবসা শুরু করতে পারছেন না? আর চিন্তা নেই। সফল ব্যবসায়ী বা উদ্যোগপতি হওয়ার স্বপ্নপূরণ করতে এবার সাহায্য করবে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার অধীনে এবার ২০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে ব্যাঙ্ক থেকে।

শুক্রবার সরকারের তরফে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার অধীনে তরুণ প্লাস ক্যাটেগরির ঘোষণা করা হয়। অর্থ মন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে, সরকারের এই উদ্যোগে যারা ব্যবসা শুরু বা বৃদ্ধি করতে চান, তাদের বিশেষ সাহায্য হবে।

প্রসঙ্গত, চলতি বছরের জুলাই মাসে বাজেটের সময়ই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেছিলেন যে মুদ্রা যোজনায় এবার থেকে ১০ লক্ষ টাকার বদলে সর্বাধিক ২০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে।

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, তরুণ প্লাস ক্যাটেগরিতে যে উদ্যোগপতিরা আগে ঋণ নিয়েছেন এবং তা পরিশোধ করেছেন, তারাই ২০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নেওয়ার সুবিধা পাবেন।

এছাড়া মুদ্রা যোজনার অধীনে আরও তিন ক্যাটেগরিতে ঋণ পাওয়া যায়।

শিশু- সর্বাধিক ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ পাওয়া যায়।

কিশোর- ৫০ হাজার টাকা থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যায়।

তরুণ- ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যায়।

Follow Us
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
হুমায়ুনের সঙ্গে লড়বে না AIMIM, ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত
হুমায়ুনের সঙ্গে লড়বে না AIMIM, ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত