AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Station Food Price Hike: স্টেশনে গিয়ে এই খাবারগুলি খাচ্ছেন, তাহলে সাবধান! পকেট লাগবে ছ্যাঁকা

Indian Railway Station Food Rate: সেন্ট্রাল রেলওয়ের (Central Railway) অধীনে স্টেশনগুলিতে ছোট স্টলে বিক্রি হওয়া খাবারের দাম বাড়ানো হয়েছে। আগামী ১ জুন থেকে নতুন দাম কার্যকর হবে। স্টেশনে গেলে কোন কোন খাবারের দাম কত বেশি টাকা দিয়ে কিনতে হবে, দেখে নিন

Station Food Price Hike: স্টেশনে গিয়ে এই খাবারগুলি খাচ্ছেন, তাহলে সাবধান! পকেট লাগবে ছ্যাঁকা
প্রতীকী ছবিImage Credit: Meta AI
| Updated on: May 28, 2026 | 5:09 PM
Share

নয়া দিল্লি: ট্রেনে যাতায়াত করছেন। সে দূরপাল্লা হোক কিংবা লোকাল ট্রেনের (Local Train) প্রতিদিনের জার্নি। খিদে পেলে স্টেশনে অনেকেই খাওয়া-দাওয়া করেন। আবার এরকমও অনেকে আছেন, স্টেশনের নানারকম খাবার খেতেই পছন্দ করেন। আবার ট্রেনের অপেক্ষায় সময় কাটানোর জন্যও মুখ চালাতে হয়। কিন্তু, এবার থেকে স্টেশনে (Station Food Rate) গেলে আপনি পছন্দের মতো খাবার খেতে গেলেই পকেট খালি হয়ে যেতে পারে। একাধিক খাবারের দাম বাড়ছে। এমনটাই জানিয়েছে রেল কর্তৃপক্ষ (Indian Railway)।

সেন্ট্রাল রেলওয়ের (Central Railway) অধীনে স্টেশনগুলিতে ছোট স্টলে বিক্রি হওয়া খাবারের দাম বাড়ানো হয়েছে। আগামী ১ জুন থেকে নতুন দাম কার্যকর হবে।

কোন খাবারের দাম কত টাকা বাড়ছে, জেনে নেওয়া যাক

স্টেশনে ৫০ গ্রাম ওজনের একটি আলু বড়ার দাম ১৫ টাকা। এর সঙ্গে খাওয়ার জন্য পাউরুটির দাম হবে ৫ টাকা। অর্থাৎ আলু বড়া খেতে হলে ২০ টাকা খরচ করতে হবে। এছাড়াও জনপ্রিয় খাবারের মধ্যে ভেজ সামোসা, ভেজ পাফ এবং সাবুদানা বড়ার দাম রাখা হয়েছে ২০ টাকা করে। যাত্রীদের অন্যতম পছন্দের খাবার পাওভাজি এবং ভেজ পিৎজ়ার নতুন দাম হয়েছে ৫০ টাকা।

দক্ষিণ ভারতীয় খাবারের তালিকায় মসলা দোসার দামও বাড়ানো হয়েছে। দাম রাখা হয়েছে ৩৫ টাকা। অন্যদিকে, সম্বর ও চাটনির সঙ্গে দুই পিস ইডলির দাম হবে ৩০ টাকা। তবে, কিছু খাবারের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। যেমন মিসল পাওয়ের দাম থাকবে ৩৫ টাকা, কচুরি ১৫ টাকা এবং ডাবেলির দাম ২০ টাকাতেই পাওয়া যাবে। রেল কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছে, খাবারের দাম বাড়ানোর পাশাপাশি বিক্রেতাদের খাবারের মানও উন্নত করতে হবে।

যাত্রীদের সুবিধার জন্য সব স্টলে রেটচার্ট টাঙানো বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া বা খাবারের মান খারাপ হওয়া ঠেকাতে নিয়মিত স্টেশন পরিদর্শনও করা হবে।

Follow Us