Anurag Dobhal news: অন্তঃসত্ত্বা অবস্থায় বন্ধুর সঙ্গে পরকীয়া! বিস্ফোরক অভিযোগ ইউটিউবারের
UK07 Rider Short News: সোশাল মিডিয়ার অতি পরিচিত মুখ অনুরাগ ডোভাল ওরফে 'UK07 রাইডার' তাঁর স্ত্রী রিতিকার বিরুদ্ধে বড়সড় প্রতারণার অভিযোগ এনেছেন। সন্তানকে দেখতে নাকি তাঁকে গুনতে হয়েছে লাখ লাখ টাকা! এনেছেন আরও অভিযোগ।

UK07 রাইডার’ (UK07 Rider) নামে পরিচিত জনপ্রিয় ইউটিউবার অনুরাগ ডোভাল (Anurag Dobhal), আবারও বিপদের মুখে পড়েছেন। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে একটি বিস্ফোরক ভিডিয়ো শেয়ার করেছেন তিনি। সেখানে তিনি অভিযোগ করেছেন, তাঁর স্ত্রী রিতিকা নাকি অনুরাগেরই এক কাছের বন্ধুর সঙ্গে সম্পর্কে জড়িয়ে গিয়েছেন। তবে শুধু প্রতারণাই নয়, অনুরাগ আরও দাবি করেছেন যে, স্ত্রীকে বিশ্বাস করে ঠকার পর এখন তাকে তার নবজাত সন্তানের মুখও দেখতে দেওয়া হচ্ছে না। তাঁর অভিযোগ, বাচ্চার সঙ্গে দেখা করার নাম করে শ্বশুরবাড়ির লোকেরা তাঁর কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে।
সোশাল মিডিয়ায় ভিডিয়োটি পোস্ট হতেই নিমেষে ভাইরাল হয়ে যায়। ভিডিয়োতে দেখা যাচ্ছে, অনুরাগ যখন তাঁর স্ত্রী রিতিকাকে এসব নিয়ে প্রশ্ন করছেন, তখন রিতিকা চিৎকার করে সব অভিযোগ অস্বীকার করছেন। রিতিকার দাবি, বিয়ের পর তিনি অন্য কারও সঙ্গে যোগাযোগ রাখেননি। তবে অনুরাগ পাল্টা যুক্তি দিয়ে সেই বন্ধুর সামনে বসেই রিতিকাকে ফোন করেন এবং আসল সত্যিটা জানতে চান। বিয়ের পর অনুরাগের অজান্তে কেন রিতিকা ওই বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, সেই প্রশ্নও তোলেন তিনি।
ঘটনার এখানেই শেষ নয়, ভিডিয়োতে অনুরাগ একটি ফ্ল্যাটের মালিকের সঙ্গে কথা বলার দৃশ্যও তুলে ধরেছেন। সেই ব্যক্তি জানান, রিতিকা যখন অন্তঃসত্ত্বা ছিলেন, তখন অনুরাগের সেই বন্ধুও নাকি তাঁর সঙ্গে ওই ফ্ল্যাটে প্রায় ১৫ দিন ছিলেন। এমনকি একটি ভয়েস ক্লিপে দাবি করা হয়েছে, রিতিকা নাকি গর্ভস্থ সন্তানকে নষ্ট করে ফেলতে চেয়েছিলেন, তবে পরিবারের আপত্তিতে শেষ পর্যন্ত পিছিয়ে আসেন।
বর্তমানে অনুরাগ ও তাঁর স্ত্রী সম্পূর্ণ আলাদা থাকছেন। অনুরাগের অভিযোগ, স্ত্রী ও শাশুড়ি তাঁকে বাচ্চার সঙ্গে দেখা করতে দিচ্ছেন না এবং বিপুল পরিমাণ খোরপোশ চাইছেন। বাচ্চার কথা ভেবেই তিনি ইতিমধ্যেই ৩৭ লাখ টাকা দিতে বাধ্য হয়েছেন। কিছুদিন আগেই ভয়াবহ গাড়ি দুর্ঘটনা থেকে প্রাণ নিয়ে ফিরেছিলেন অনুরাগ, তার মধ্যেই এই নতুন পারিবারিক ঝড় তাঁকে মানসিক ভাবে ভেঙে ফেলেছে।
