West Bengal Update: বিরোধীদের হট্টগোলে প্রশ্নফাঁস রোখার ‘কঠোর’ বিল নিয়ে আলোচনা হল না, মঙ্গলবার পর্যন্ত মুলতুবি অধিবেশন
Breaking News Live Update in Bengali: সোমবার অধিবেশন শুরুর প্রথম থেকেই সংসদে বিক্ষোভ দেখাচ্ছেন বিরোধীরা। বিক্ষোভের জেরে দুপুর ১২টা পর্যন্ত সভা মুলতুবি করা হয়েছে। এদিকে, সংসদের বাইরেও চলছে বিরোধীদের বিক্ষোভ। উল্লেখ্য, লোকসভায় আজই ‘পাবলিক এগ্জ়ামিনেশন অ্যামেন্ডমেন্ট ২০২৬’ বিল পেশ করা হবে।

নিট প্রশ্নফাঁস কাণ্ডে আজ ফের উত্তাল সংসদ। অধিবেশন শুরুর প্রথম থেকেই সংসদে বিক্ষোভ দেখাচ্ছেন বিরোধীরা। বিক্ষোভের জেরে দুপুর ১২টা পর্যন্ত সভা মুলতুবি করা হয়েছে। এদিকে, সংসদের বাইরেও চলছে বিরোধীদের বিক্ষোভ। উল্লেখ্য, লোকসভায় আজই ‘পাবলিক এগ্জ়ামিনেশন অ্যামেন্ডমেন্ট ২০২৬’ বিল পেশ করা হবে। এদিকে, বাম ছাত্র সংগঠনের বিশৃঙ্খলা ও সাংবাদিক নিগ্রহের ঘটনার প্রতিবাদে আজ ময়দানে নামছে বিজেপি। আজ বেলা ৩টেয় শিয়ালদহে জমায়েতের ডাক দিয়েছে উত্তর কলকাতা জেলা বিজেপি। শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত এই মিছিল যাবে। আজ ধর্মঘটের ডাক দিয়েছে সিটু। ১২ ঘণ্টা মিলবে না অ্যাপ ক্যাব।
LIVE NEWS & UPDATES
-
আচমকা নবান্নে সুদীপ, আধ ঘণ্টা বৈঠক করলেন শুভেন্দু, বাড়ল জল্পনা
ঠিক ছিল মঙ্গলবার দিল্লি যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বঙ্গভবনে এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠক করবেন। কিন্তু, রাজ্যে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি থাকায় আগামিকাল দিল্লি যাচ্ছেন না মুখ্যমন্ত্রী। এই পরিস্থিতিতে এনসিপিআই সাংসদ সুদীপ বন্দ্য়োপাধ্যায় সোমরাত পৌঁছে গেলেন নবান্নে। শুভেন্দু অধিকারীর সঙ্গে আধ ঘণ্টার মতো তাঁর বৈঠক হল। তবে বৈঠক শেষে দু’পক্ষই কোনও মন্তব্য করল না।
বিস্তারিত পড়ুন: Suvendu-Sudip: আচমকা নবান্নে সুদীপ, আধ ঘণ্টা বৈঠক করলেন শুভেন্দু, বাড়ল জল্পনা
-
Lok Sabha: বিরোধীদের হট্টগোল, বিল নিয়ে হল না আলোচনা
- প্রশ্নফাঁস রোখার জন্য ‘পাবলিক এগজামিনেশনস (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস) অ্যামেন্ডমেন্ট বিল, ২০২৬’ এনেছে কেন্দ্র। সোমবার এই বিল নিয়ে লোকসভায় আলোচনা হওয়ার কথা ছিল।
- বিরোধী হট্টগোলে জেরে সোমবার লোকসভায় আলোচনা সম্ভব হল না।
- প্রাথমিকভাবে দুপুর দুটোর সময় বিকেল পাঁচটা পর্যন্ত লোকসভার অধিবেশন মুলতুবি করেছিলেন স্পিকার।
- সরকার এবং বিরোধী পক্ষকে আলোচনা করে সমাধান সূত্র বের করার জন্য তিন ঘণ্টা সময় দেওয়া হয়েছিল।
- কিন্তু ছাত্র-ছাত্রীদের উপর পুলিশি অত্যাচারের ঘটনা নিয়ে আলোচনার দাবিতে অনড় বিরোধীরা।
- বিকেল পাঁচটায় ফের বিরোধী হট্টগোলে মুলতুবি হয়ে গেল লোকসভা।
- আগামিকাল পর্যন্ত মুলতুবি।
- বিরোধী হট্টগোলে জেরে আজ লোকসভায় বিল নিয়ে আলোচনা সম্ভব হল না।
-
-
CM Suvendu Adhikari: ‘ধীরে ধীরে রাজ্যেই কাজ পাবেন সবাই’, সিকিমে দুর্ঘটনায় মৃত শ্রমিকদের পরিবারকে আর্থিক সাহায্য করে বললেন শুভেন্দু
- সিকিমে নির্মীয়মাণ টানেলে ভয়াবহ ধসের ঘটনায় বাংলার ডুয়ার্সের ১১ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। সেই মৃত শ্রমিকদের পরিবারের পাশে দাঁড়াল রাজ্য সরকার।
- টানেল দুর্ঘটনায় প্রাণ হারানো শ্রমিকদের পরিবারকে আর্থিক সহায়তার পাশাপাশি চাকরিও দিল।
- সোমবার জলপাইগুড়ি সফরে এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মৃত শ্রমিকদের পরিবারের হাতে ক্ষতিপূরণের চেক ও চাকরির নিয়োগপত্র তুলে দেন।
- এই সহায়তা পেয়ে স্বস্তি ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মৃতদের পরিবার।
- বাংলার শ্রমিকরা যাতে রাজ্যেই কাজ পান, তার ব্যবস্থা ধীরে ধীরে হবে বলে আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী।
বিস্তারিত পড়ুন: সিকিমের দুর্ঘটনায় মৃত শ্রমিকদের পরিবারকে আর্থিক সাহায্য ও চাকরি, মুখ্যমন্ত্রী বললেন…
-
Suvendu Adhikari: জলপাইগুড়ির জল্পেশ মন্দিরে পুজো শুভেন্দুর
- জলপাইগুড়ির জল্পেশ মন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
- মন্দিরে পুজো দিলেন তিনি
- মন্দিরে কপ্টার থেকে হবে পুষ্পবৃষ্টি
-
Dharmatala Protest: ধর্মতলার আন্দোলনে সাংবাদিক নিগ্রহ, গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
- শুক্রবার ধর্মতলায় নিট নিয়ে আন্দোলনে বিশৃঙ্খলা। সাংবাদিক নিগ্রহের অভিযোগ। ঘটনায় আরও ২ জনকে গ্রেফতার করল পুলিশ।
- আগেই ১৪জনকে গ্রেফতার করেছিল পুলিশ। আজ মোট গ্রেফতারির সংখ্যা বেড়ে হল ১৬
-
-
Tarakeswar: শ্রাবণের দ্বিতীয় সোমবার তারকেশ্বরে উপচে পড়া ভিড়
শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তারকেশ্বরে উপচে পড়া ভিড়। কথা মতো, রবিবার পুষ্পবৃষ্টিতে স্বাগত জানানো হয় পূণ্যার্থীদের। এবার তারকেশ্বর শ্রাবণী মেলা জাতীয় মেলার তকমা পেয়েছে।মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এসে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করে গিয়েছেন। রুদ্রাভিষেক যজ্ঞের মধ্যে দিয়ে সাধু সন্তরা জগতের মঙ্গল কামনা করেছেন।
-
Pellet Gun Use: ছররা গুলি চালিয়েছিল RAF?
ককরোচদের সংসদ অভিযানে আন্দোলনকারীদের উপরে চলেছিল ছররা গুলি। দিল্লি পুলিশ অস্বীকার করলেও, এবার ছররা গুলি চালানোর কথা স্বীকার করে নিল সিআরপিএফ। জানা গেল, আন্দোলনকারী ছাত্রদের উদ্দেশে ছররা চালিয়েছিলেন একজন র্যাফ (RAF) জওয়ান। সিআরপিএফ (CRPF)-এর অন্তর্তদন্তে উঠে আসল চাঞ্চল্যকর তথ্য।
বিস্তারিত পড়ুন, আন্দোলনকারীদের লক্ষ্য করে ছররা গুলি চালিয়েছিল RAF, চাঞ্চল্যকর তথ্য CRPF-র তদন্তে
-
Durgapur: দুর্গাপুরে এনআইএ, কারণ জানলে চমকে উঠবেন
বৃষ্টিভেজা সোমবার সকাল। ঘড়ির কাঁটায় তখন ৮টা। দুর্গাপুরের নিউ স্টিল পার্কে হানা দেয় সাদা গাড়ি। গাড়ি থেকে নেমে এলাকার গোলাম জামার বাড়ির খোঁজ করতে থাকেন কয়েকজন। স্থানীয় বাসিন্দারাই দেখিয়ে দেন বাড়ি। কিন্তু তখনও তাঁরা জানতে পারেননি, ওঁরা আসলে এনআইএ আধিকারিক। পরে যতক্ষণে জানতে পারেন, গোলামের বাড়ির সামনে জমতে থাকে ভিড়। কিন্তু একজন টায়ার সারাইয়ের বাড়িতে কেন হানা এনআইএ আধিকারিকদের? ভিড়ে জমেছে সাংবাদিকদেরও। এক চালা বাড়ির বাইরে যে ফোর্স ছিল, তাঁদের কাছ থেকে জানা যায় এনআইএ আসার কারণ। আর সে কারণ শুনে চক্ষু চড়কগাছ স্থানীয় বাসিন্দাদের। গোলাম নাকি মানবপাচারের সঙ্গে যুক্ত!
বিস্তারিত পড়ুন, বৃষ্টিভেজা সকালে সাইকেলের টায়ার সারাই মিস্ত্রির এক-চালা বাড়িতে NIA, কারণ জেনে থরথরি কম্প পড়শিরা
-
Parliament: ফের উত্তাল সংসদ
সোমবার ফের উত্তাল সংসদ। নিট ইস্যুতে দফায় দফায় বিক্ষোভ বিরোধীদের। বেলা ১২টা পর্যন্ত সভা মুলতুবি হয়ে গিয়েছে।
- কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-কে খোলা চিঠি লিখেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। সেখানে তিনি প্রশ্ন করেছেন, সংসদ অভিযানের দিন (২০ জুলাই) ছাত্রদের উপরে পেলেট গান বা ছররা গুলি ব্যবহার করেছিল পুলিশ। এই পেলেট গান ব্যবহারের অনুমতি কে দিয়েছিল? সাধারণ মানুষের পোশাকে লাঠি হাতে কারা উপস্থিত ছিল?
- চিঠিতে আরও দাবি করা হয়, পুলিশি অত্যাচারের অভিযোগ ইস্যুতে সংসদে আলোচনা করতে হবে। সংসদের দুই কক্ষেই বিরোধীদের তরফে একাধিক মুলতুবি প্রস্তাব দেওয়া হয়।
- কিন্তু, এই মুলতুবি প্রস্তাব নিয়ে কোনও মন্তব্য না করার কারণে বিরোধীরা প্রথম থেকেই বিক্ষোভ দেখাতে শুরু করে। প্রশ্নোত্তর পর্ব সম্পূর্ণ বানচাল হয়ে যায়।
Published On - Jul 27,2026 11:21 AM
