AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আবার বাবা হলেন কাঞ্চন, প্রেগন্যান্সি ফোটোশ্যুট ভাইরাল, ছবি দেখুন…

৫৬ বছর বয়সে তৃতীয়বার বাবা হলেন অভিনেতা কাঞ্চন মল্লিক। অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের কোলে এল পুত্রসন্তান, গত শনিবার। শ্রীময়ী যে প্রেগন্যান্ট সে কথা এবার ঘোষণা করেননি। ছেলের জন্মের পর কাঞ্চনই টিভি নাইন বাংলাকে সুখবর জানান। এবার তাঁদের নজরকাড়া প্রেগন্যান্সি ফটোশ্যুট জনসমক্ষে এল। ফটোগ্রাফার তথাগত ঘোষ শ্রীময়ীর ছবি তুলেছেন, যখন তিনি প্রেগন্যান্ট ছিলেন।

আবার বাবা হলেন কাঞ্চন, প্রেগন্যান্সি ফোটোশ্যুট ভাইরাল, ছবি দেখুন...
| Updated on: Jul 27, 2026 | 1:15 PM
Share

৫৬ বছর বয়সে তৃতীয়বার বাবা হলেন অভিনেতা কাঞ্চন মল্লিক। অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের কোলে এল পুত্রসন্তান, গত শনিবার। শ্রীময়ী যে প্রেগন্যান্ট সে কথা এবার ঘোষণা করেননি। ছেলের জন্মের পর কাঞ্চনই টিভি নাইন বাংলাকে সুখবর জানান। এবার তাঁদের নজরকাড়া প্রেগন্যান্সি ফটোশ্যুট জনসমক্ষে এল। ফটোগ্রাফার তথাগত ঘোষ শ্রীময়ীর ছবি তুলেছেন, যখন তিনি প্রেগন্যান্ট ছিলেন।

Saheb Bhattacharyya Talks About Serial Katha 2026 07 27t131226.934

ছেলে হওয়ার পরে টিভি নাইন বাংলাকে শ্রীময়ী বলেন ”আমি আর আমার সন্তান, দু’ জনেই সুস্থ রয়েছি। নভেম্বর মাসে, পুরী থেকে ফেরার পর বুঝতে পারি, আমি প্রেগন্যান্ট। কাঞ্চন আমায় জিজ্ঞাসা করেছিল, ‘২৯ বছরের মধ্যে দু’ বার মা হবি, সব কিছু সামলাতে পারবি তো?’ বলেছিলাম, আমি খুব খুশি। আমাকে, আবার মা হওয়ার ব্যাপারে খুব উৎসাহ দিয়েছে, দিদি ঋতুপর্ণা সেনগুপ্ত। আমাকে কয়েকদিন আগে সাধও খাইয়েছে ঋতুদি।” টিভি নাইন বাংলাকে কাঞ্চন বলেন, ‘’আমার মেয়ে হওয়াতে ভীষণ খুশি হয়েছিলাম। আজকে আবার বাবা হয়েছি। খুব খুশি। অগাস্টে শ্রীময়ীর মা হওয়ার কথা ছিল। তবে একটু আগেই আমাদের দ্বিতীয় সন্তান ভূমিষ্ঠ হয়েছে।’’

৫০ বছর বয়সের পর বাবা হওয়ার ব্যাপারে টলিউডের পরিচালক বা অভিনেতারা পিছপা নন। যেমন পরিচালক রাজা চন্দ আবার বাবা হচ্ছেন। তেমনই শ্রীময়ী চট্টরাজের সঙ্গে বিয়ের পর কাঞ্চন দ্বিতীয়বার বাবা হলেন। দু’ বছর আগে তাঁদের মেয়ের জন্ম হয়েছে। বলিউডে এই ব্যাপারে শাহরুখ খানকে ট্রেন্ড সেটার বলা হয়।

Follow Us