AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

AC Sell: প্রতি ঘণ্টায় ৩৭৯ এসি বিক্রি! গরম বাড়তেই কত হাজার কোটি ঢুকল রতন টাটার ঘরে?

Ratan Tata: যা গরম পড়েছে, তাতে এসি ছাড়া এক মুহূর্ত থাকা দায়। তাপমাত্রা যত চড়েছে, ততই এসির বিক্রি বেড়েছে।  জানা গিয়েছে, ২০২৩-২৪ অর্থবর্ষে ভোল্টাস ২০ লক্ষেরও বেশি এসি বিক্রি করেছে। যা দেশের মধ্যে সর্বোচ্চ বিক্রিত এসির সংখ্যা।

AC Sell: প্রতি ঘণ্টায় ৩৭৯ এসি বিক্রি! গরম বাড়তেই কত হাজার কোটি ঢুকল রতন টাটার ঘরে?
মালামাল হলেন রতন টাটা।Image Credit: TV9 বাংলা
| Updated on: Jun 22, 2024 | 2:06 PM
Share

নয়া দিল্লি: তীব্র গরমে হাসফাঁস অবস্থা সবার। আর এই গরমেই মালামাল হচ্ছেন রতন টাটা। গ্রীষ্মের এই প্রচণ্ড গরমেই ১৭০০০ কোটি টাকা আয় করল রতন টাটার সংস্থা। দেশের সবথেকে বড় উদ্যোগপতি রতন টাটা। তাঁর সংস্থা যে ভোল্টাস, এ কথা অনেকেই জানতেন না। এই প্রচণ্ড গরমের দৌলতে ভোল্টাস সংস্থা মালামাল হয়েছে। প্রতি ঘণ্টায় ৩৭৯টি এসি বিক্রি করেছে ভোল্টাস।

যা গরম পড়েছে, তাতে এসি ছাড়া এক মুহূর্ত থাকা দায়। তাপমাত্রা যত চড়েছে, ততই এসির বিক্রি বেড়েছে।  জানা গিয়েছে, ২০২৩-২৪ অর্থবর্ষে ভোল্টাস ২০ লক্ষেরও বেশি এসি বিক্রি করেছে। যা দেশের মধ্যে সর্বোচ্চ বিক্রিত এসির সংখ্যা।

সেখানেই চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ এপ্রিলের মধ্যে, মাত্র ১১০ দিনে ১০ লক্ষ এসি বিক্রি করেছে। অর্থাৎ প্রতি ঘণ্টায় ৩৭৯টি এসি বিক্রি করেছে ভোল্টাস। শুধু বছরের প্রথম ৪ মাসেই রতন টাটার সংস্থা ১৭২২০.৯ কোটি টাকা উপার্জন করেছে।

এসি বিক্রি বাড়ায় ভোল্টাস কোম্পানির শেয়ারের দামও বেড়েছে। ৫৩ শতাংশ বেড়েছে ভোল্টাসের শেয়ার। বর্তমানে ভোল্টাসের শেয়ারে দাম ১৪৯৮ টাকা। গত বছর এই শেয়ারেরই দাম ছিল ৯৭৮.৪৫ টাকা। বর্তমানে ভোল্টাস কোম্পানির মার্কেট ক্যাপ ৪৯৫৯৬.৩১ কোটি টাকায় পৌঁছেছে। গত বছর ভোল্টাসের মার্কেট ক্যাপ ছিল ৩২৩৭৫.৪১ কোটি টাকা। ভোল্টাস সংস্থা জানিয়েছে , ২০২৯ সালের মধ্যে সংস্থার বাজারমূল্য ৫০ হাজার কোটি টাকা হবে।

Follow Us
ভেঙে পড়ল একের পর এক সাঁকো, কী হচ্ছে ঘাটালে?
ভেঙে পড়ল একের পর এক সাঁকো, কী হচ্ছে ঘাটালে?
'কে কণ্ঠ দিতে গেলেন, কে খাটের তলায় লুকোলেন...', ভাবতে রাজি নন শমীক
'কে কণ্ঠ দিতে গেলেন, কে খাটের তলায় লুকোলেন...', ভাবতে রাজি নন শমীক
'আমি কড়া মানুষই নই', কেন বললেন শমীক?
'আমি কড়া মানুষই নই', কেন বললেন শমীক?
পঞ্চায়েতে দুর্নীতি রুখতে বড় ভাবনা সরকারের, কী বললেন দিলীপ?
পঞ্চায়েতে দুর্নীতি রুখতে বড় ভাবনা সরকারের, কী বললেন দিলীপ?
কী চলছে কসবার গেস্ট হাউসে? পুলিশ হানা দিতেই সামনে এল সবটা
কী চলছে কসবার গেস্ট হাউসে? পুলিশ হানা দিতেই সামনে এল সবটা
পঞ্চায়েত সদস্যদের লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন TMC প্রধান, শোরগোল মালদহে
পঞ্চায়েত সদস্যদের লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন TMC প্রধান, শোরগোল মালদহে
'ঠিক সময়ে আবাসের বাড়ি পেলে...', সন্তান হারিয়ে বলছে শিশুর পরিবার
'ঠিক সময়ে আবাসের বাড়ি পেলে...', সন্তান হারিয়ে বলছে শিশুর পরিবার
হুমায়ুন থানায়, বাড়িতে পৌঁছে গেল পুলিশ, কেন?
হুমায়ুন থানায়, বাড়িতে পৌঁছে গেল পুলিশ, কেন?
ফুরফুরাকে 'রাজনৈতিক মাঠ' হিসেবে ব্যবহার করেছিলেন মমতা? ত্বহা বললেন...
ফুরফুরাকে 'রাজনৈতিক মাঠ' হিসেবে ব্যবহার করেছিলেন মমতা? ত্বহা বললেন...
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া