AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

RBI বদলে দিল ১০০ টাকা, ৫০০ টাকার নোট! পুরনো নোটের কী হবে?

Reserve Bank of India: বাজার থেকে দোকান-পাট, সব জায়গাতেই নগদ লেনদেন হয়। আপনার হাতে বা পকেটে যে নোট রয়েছে, তাতে হয়তো অনেকেই খেয়াল করেননি যে বেশ কিছু পরিবর্তন হয়েছে। ১০০ টাকা ও ৫০০ টাকার নোট বদলে গিয়েছে। কী সেই পরিবর্তন?

RBI বদলে দিল ১০০ টাকা, ৫০০ টাকার নোট! পুরনো নোটের কী হবে?
প্রতীকী চিত্র।Image Credit: Freepik
| Updated on: Feb 13, 2026 | 10:24 AM
Share

নয়া দিল্লি: অনলাইন  লেনদেনের যুগে এখনও নগদ টাকা উঠে যায়নি। বাজার থেকে দোকান-পাট, সব জায়গাতেই নগদ লেনদেন হয়। আপনার হাতে বা পকেটে যে নোট রয়েছে, তাতে হয়তো অনেকেই খেয়াল করেননি যে বেশ কিছু পরিবর্তন হয়েছে। ১০০ টাকা ও ৫০০ টাকার নোট বদলে গিয়েছে। কী সেই পরিবর্তন?

নাহ, নোটবন্দি নয়। বরং জাল নোট রুখতে এবং নোটের আয়ু যাতে বেশি হয়, তার জন্যই ১০০ ও ৫০০ টাকার নোটে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া জানিয়েছে, দৈনন্দিন লেনদেনে ১০০ ও ৫০০ টাকার নোটের ব্যবহার সবথেকে বেশি হয়। সবজি বাজার থেকে পেট্রোল পাম্প বা বাসে-ট্রেনে এই নোট গুলিই ব্যবহার করা হয়। টানা ব্যবহারের ফলে নোটগুলি মলীন হয়ে যায়। অনেক সময় ছিঁড়ে যায় বা নষ্ট হয়ে যায়।

রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, মহাত্মা গান্ধী সিরিজের এই নোটের মেয়াদ আরও বাড়াতে ও জালিয়াতি রুখতে নোট ছাপাই আরও নিখুঁত করা হয়েছে। স্পষ্ট করা হয়েছে ওয়াটারমার্ক অথেনটিকেশন। ১০০ টাকার নোটে মাইক্রো লেটারিং আরও স্পষ্ট করা হয়েছে।

৫০০ টাকার নোটেও পরিবর্তন করা হয়েছে। নোটের রঙ আরও উজ্জ্বল করা হয়েছে। আরও স্পষ্ট মাইক্রো প্রিন্টিং করা হয়েছে।

পুরনো নোটের কী হবে?

রিজার্ভ ব্য়াঙ্ক অব ইন্ডিয়া জানিয়েছে, পুরনো ও নতুন নোট দুটোই গ্রহণ করা হবে। এটিএমেও পুরনো এবং নতুন- দুই নোটই পাওয়া যাবে। এর জন্য লেনদেনে কোনও সমস্যা হবে না। ব্যাঙ্কের কর্মীরাও যাতে এই নোট পরিবর্তন সম্পর্কে অবগত থাকেন, তার নির্দেশ দেওয়া হয়েছে। আরবিআই-র সার্কুলারে ছবি সহ যাবতীয় বর্ণনা দেওয়া হয়েছে, যাতে বুঝতে অসুবিধা না হয়। পাবলিক ও প্রাইভেট সেক্টর ব্যাঙ্কগুলিকে এই  সার্কুলার পাঠানো হয়েছে।

ফের অগ্নিমিত্রাকে গোব্যাক স্লোগান, বিজেপি কর্মীদের ওপর হামলা
ফের অগ্নিমিত্রাকে গোব্যাক স্লোগান, বিজেপি কর্মীদের ওপর হামলা
রাতে বিজেপির পতাকা টেনে নামিয়ে পোড়াচ্ছে কারা?
রাতে বিজেপির পতাকা টেনে নামিয়ে পোড়াচ্ছে কারা?
ওপার বাংলায় ভোট, এপার বাংলায় চরমে সতর্কতা
ওপার বাংলায় ভোট, এপার বাংলায় চরমে সতর্কতা
বিধানসভা ভোটের আগেই হুমায়ুনের বাবরি মসজিদের নির্মাণ শুরু
বিধানসভা ভোটের আগেই হুমায়ুনের বাবরি মসজিদের নির্মাণ শুরু
TMC নেতাকে বাইকে ধাক্কা মারার পর প্রায় ১ কিলোমিটার টানল ট্রাক
TMC নেতাকে বাইকে ধাক্কা মারার পর প্রায় ১ কিলোমিটার টানল ট্রাক
মুখ ঢেকে কী করছে যুবক, CCTV-তে ধরা পড়ল সব
মুখ ঢেকে কী করছে যুবক, CCTV-তে ধরা পড়ল সব
পান-গুটখার খরচ দিচ্ছে সরকার, ময়নাগুড়ির তৃণমূল নেতার মন্তব্য ভাইরাল
পান-গুটখার খরচ দিচ্ছে সরকার, ময়নাগুড়ির তৃণমূল নেতার মন্তব্য ভাইরাল
জলপাইগুড়ির রেশন ডিলারদের নয়া ফরমান, রেশনের সঙ্গে উন্নয়নের পাঁচালি
জলপাইগুড়ির রেশন ডিলারদের নয়া ফরমান, রেশনের সঙ্গে উন্নয়নের পাঁচালি
বেলডাঙা হিংসা মামলায় বহাল NIA তদন্ত, সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের
বেলডাঙা হিংসা মামলায় বহাল NIA তদন্ত, সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের
অভিযোগ জানাতে বলেছিলেন পুলিশ সুপার, কাটমানি চাওয়ায় অভিযুক্ত TMC নেতা
অভিযোগ জানাতে বলেছিলেন পুলিশ সুপার, কাটমানি চাওয়ায় অভিযুক্ত TMC নেতা