
নয়া দিল্লি: আধুনিক যুগে সবকিছুই ডিজিটাল মাধ্যমে হয়। বিশেষ করে টাকার লেনদেন এখন অনেকটাই ডিজিটাল নির্ভর হয়ে পড়েছে। তবে শীঘ্রই ভারতের ডিজিটাল পেমেন্ট সিস্টেমে বড় পরিবর্তন আসতে চলেছে। আগামী ১ এপ্রিল থেকে সমস্ত ডিজিটাল ট্রানজাকশনের ক্ষেত্রে টু ফ্যাক্টর অথেন্টিকেশন (Two Factor Authentication) বাধ্যতামূলক করা হয়েছে। এই নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (Reserve Bank of India)।
ডিজিটাল পেমেন্টে সুরক্ষা ও নিরাপত্তা আরও মজবুত করতেই টু ফ্যাক্টর অথেনটিকেশন বাধ্যতামূলক করা হয়েছে। আরবিআই জানিয়েছে, ১ এপ্রিল থেকে সমস্ত ডিজিটাল পেমেন্ট ট্রানজাকশনে টু ফ্যাক্টর অথেনটিকেশন লাগবেই। এটা-
আরবিআইয়ের নির্দেশে বলা হয়েছে, ব্যাঙ্ক, কার্ড নেটওয়ার্ক (ক্রেডিট কার্ড), ফিনটেকগুলি তাদের গ্রাহকদের এই টু ফ্যাক্টর অথেনটিকেশনের ক্ষেত্রে কোন পদ্ধতি অনুসরণ করতে চান, তার চয়েস দিতে পারবে।
আরবিআইয়ের নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে-
রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, বিগত এক দশকে ভারতে ডিজিটাল পেমেন্টের ব্যাপক বৃদ্ধি হয়েছে ইউপিআই, মোবাইল ওয়ালেটের দৌলতে। তবে এই বৃদ্ধির পাশাপাশি প্রতারণা, ফিশিং অ্যাটাক এবং বিনা অনুমতিতে বড় লেনদেনও বেড়েছে। প্রতারণা রুখতেই এই পদক্ষেপ আরবিআইয়ের।