AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Fixed Deposit: ১ অক্টোবর থেকে ফিক্সড ডিপোজিটে বড় বদল, কী প্রভাব পড়বে গ্রাহকদের উপর?

Banking Rules: নতুন নিয়মের ফলে এফডি বিনিয়োগকারীরা আরও স্বচ্ছ ও নির্ভুল তথ্য পাবেন। ব্যাঙ্কের ওয়েবসাইটে আগাম সুদের হার প্রকাশিত হওয়ায়, গ্রাহকেরা সহজেই বিভিন্ন ব্যাঙ্কের সুদের হার তুলনা করে নিজের সুবিধামতো বিনিয়োগের সিদ্ধান্ত নিতে পারবেন।

Fixed Deposit: ১ অক্টোবর থেকে ফিক্সড ডিপোজিটে বড় বদল, কী প্রভাব পড়বে গ্রাহকদের উপর?
ফাইল চিত্র।Image Credit: Getty Image
| Updated on: Aug 03, 2026 | 11:00 AM
Share

নয়া দিল্লি: ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট করাবেন ভাবছেন? তবে আপনার জন্য রয়েছে গুরুত্বপূর্ণ খবর। আগামী ১ অক্টোবর থেকে ব্য়াঙ্কের ফিক্সড ডিপোজিটের নিয়মে বড় বদল আসতে চলেছে। আপনার জমানো টাকার উপরে কী প্রভাব পড়বে, জেনে নিন-

জানা গিয়েছে, আগামী ১ অক্টোবর থেকে ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট (FD) সংক্রান্ত গুরুত্বপূর্ণ নিয়মে পরিবর্তন আনছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (RBI)। নতুন নিয়ম অনুযায়ী, ব্যাঙ্কগুলিকে আগাম তাদের ওয়েবসাইটে আমানতের বা ফিক্সড ডিপোজিটের সুদের হার প্রকাশ করতে হবে। ফিক্সড ডিপোজিটে(FD)-র সুদের হার সম্পর্কে আরও বেশি স্বচ্ছতা আনতেই এই উদ্যোগ। এতে গ্রাহকরা বিনিয়োগের আগে সঠিক তথ্য জেনে, তারপর সিদ্ধান্ত নিতে পারবেন।

আরবিআই (RBI)-র জারি করা সার্কুলারে অনুযায়ী, বাল্ক ডিপোজিট-সহ সমস্ত ধরনের আমানত বা জমা টাকার ক্ষেত্রে প্রযোজ্য সুদের হার ব্যাঙ্কের ওয়েবসাইটে আগাম প্রকাশ করা সুদের হার অনুযায়ীই হতে হবে। অর্থাৎ ব্যাঙ্কের ওয়েবসাইটে প্রকাশিত হারই কার্যকর হবে।

বাল্ক ডিপোজিটের সুদের হার প্রতিটি কর্মদিবসে সকাল ১০টা থেকে সর্বোচ্চ ১০টা ১০ মিনিটের মধ্যে ব্যাঙ্কের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। অর্থাৎ, সকাল ১০টার পর সর্বোচ্চ ১০ মিনিটের মধ্যে সেই দিনের বাল্ক ডিপোজিটের সুদের হার জানিয়ে দিতে হবে।

কেন আনা হচ্ছে এই পরিবর্তন?

আরবিআই-র মতে, এই নিয়ম চালু হলে এফডি-র সুদের হার নির্ধারণের ক্ষেত্রে আরও স্বচ্ছতা আসবে। গ্রাহকেরা আগে থেকেই বিভিন্ন ব্যাঙ্কের সুদের হার দেখে তুলনা করতে পারবেন এবং সেই অনুযায়ী কোথায় ফিক্সড ডিরপোজিট করবেন, তার সিদ্ধান্ত নিতে পারবেন। একই সঙ্গে বাল্ক ডিপোজিটের সুদের হার নির্ধারণে ব্যাঙ্কগুলিও প্রয়োজন অনুযায়ী নমনীয়তা বজায় রাখতে পারবে।

কোন কোন ব্যাঙ্কের ক্ষেত্রে প্রযোজ্য?

নতুন নিয়ম প্রযোজ্য হবে—

  • সমস্ত বাণিজ্যিক ব্যাঙ্ক (Commercial Banks)
  • স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক (Small Finance Banks)
  • আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্ক (Regional Rural Banks বা RRBs)
  • লোকাল এরিয়া ব্যাঙ্ক (Local Area Banks)
  • পেমেন্ট ব্যাঙ্ক (Payment Banks)
  • আরবান কো-অপারেটিভ ব্যাঙ্ক (Urban Cooperative Banks)

ফিক্সড ডিপোজিট বিনিয়োগকারীদের জন্য কী বদলাবে?

নতুন নিয়মের ফলে এফডি বিনিয়োগকারীরা আরও স্বচ্ছ ও নির্ভুল তথ্য পাবেন। ব্যাঙ্কের ওয়েবসাইটে আগাম সুদের হার প্রকাশিত হওয়ায়, গ্রাহকেরা সহজেই বিভিন্ন ব্যাঙ্কের সুদের হার তুলনা করে নিজের সুবিধামতো বিনিয়োগের সিদ্ধান্ত নিতে পারবেন।

এছাড়াও আরবিআই স্পষ্ট জানিয়েছে, একই দিনে একই অঙ্কের আমানতের ক্ষেত্রে সব শাখা এবং সব গ্রাহকের জন্য সুদের হার এক হতে হবে। অর্থাৎ একই ধরনের আমানতের ক্ষেত্রে কোনও গ্রাহকের সঙ্গে অন্য গ্রাহকের বা একটি শাখার সঙ্গে অন্য শাখার ফারাক থাকবে না।

১ অক্টোবর থেকে কি FD-র সুদের হারও বদলে যাবে?

নতুন নিয়ম কার্যকর হলেও ফিক্সড ডিপোজিটের সুদের হার বাড়বে বা কমবে না। আরবিআই শুধুমাত্র ব্যাঙ্কগুলিকে ফিক্সড ডিপোজিটের সুদের হার কীভাবে প্রকাশ করতে হবে, সেই নিয়ম নির্ধারণ করে দিয়েছে। সুদের হারের উপর কোনও সর্বোচ্চ বা সর্বনিম্ন সীমা বেঁধে দেয়নি। ফলে ব্যাঙ্কগুলি তাদের ব্যবসায়িক সিদ্ধান্ত অনুযায়ী সুদের হার নির্ধারণ করতে পারবে।

Follow Us