AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suvendu Adhikari: ‘যাদবপুরে জাতীয় পতাকা ওড়ে না…’, জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করার পণ নিলেন শুভেন্দু

Suvendu Adhikari: তাঁর সংযোজন, "যাঁরা ২৬ জানুয়ারি বা ১৫ অগস্ট পালন করেন না, সংবাদমাধ্যমের একাংশ তাঁদের পক্ষ নিয়ে যতই ‘আহা-উহু’ করুক, সরকার নিজের অবস্থান থেকে একচুলও সরবে না। এই সরকার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে এসেছে। রাষ্ট্রবাদ, সনাতন সংস্কৃতি, বন্দে মাতরম্, তেরঙ্গা, রবীন্দ্রনাথ-নেতাজি-

Suvendu Adhikari: 'যাদবপুরে জাতীয় পতাকা ওড়ে না...', জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করার পণ নিলেন শুভেন্দু
| Updated on: Aug 22, 2026 | 10:48 PM
Share

কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্দরে বন্দে-মাতরম গাওয়া হয় না, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্দরে জাতীয় পতাকা তোলা হয় না এমনই গুরুতর অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, যাদবপুরের ভিতরে ও বাইরে জাতীয়বাদ প্রতিষ্ঠা করবেনই। শনিবার ভবানীপুর বিধানসভা কেন্দ্রে অন্নপূর্ণা যোজনা নিয়ে একটি সভার আয়োজন করা হয়েছিল। সেখান থেকে এমন মন্তব্য করে মুখ্যমন্ত্রী।

শুভেন্দু বলেন, “যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বন্দে মাতরম্‌ গাইতে দেয় না। জাতীয় পতাকা ওড়ে না সেখানে। শিক্ষা দফতরকে ঢুকতে দেয়নি। সিসিক্যামেরা লাগাতে দেয় না। কিন্তু আমরা যাদবপুরের ভিতরে ও বাইরে জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই।” সম্প্রতি বাম ও ABVP ছাত্র সংগঠনের সংঘর্ষে তপ্ত হয়ে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয়। ঘটনায় দু’পক্ষের বেশ কয়েকজন আহত হন। এই ইস্যুকে কেন্দ্র হয়ে উত্তেজনার পারদ চড়ে ক্রমাগত। এই ঘটনার পরই বামেরা বিজেপিকে বিঁধেছে। আজ তার পাল্টা দিলেন মুখ্যমন্ত্রী।

শুভেন্দু অধিকারী বলেন, “যাদবপুর নিয়ে অনেকেই দেখেছি সমাজমাধ্যমে কাঁদছেন। তাঁরা শুনে রাখুন, এ রাজ্যে থাকতে গেলে বন্দে মাতরম্‌ গাইতে হবে। দেশপ্রেম, জাতীয়তাবাদ, রাষ্ট্রবাদের সঙ্গে কোনও আপস নয়। যাঁরা ‘কাশ্মীর মাঙ্গে আজ়াদি’ স্লোগান তুলছেন, তাঁদের মুখ সেলাই করে দেওয়ার দায়িত্ব আমাদের। এ রাজ্যে থাকতে গেলে বন্দে মাতরম্‌ গাইতে হবে।”

তাঁর সংযোজন, “যাঁরা ২৬ জানুয়ারি বা ১৫ অগস্ট পালন করেন না, সংবাদমাধ্যমের একাংশ তাঁদের পক্ষ নিয়ে যতই ‘আহা-উহু’ করুক, সরকার নিজের অবস্থান থেকে একচুলও সরবে না। এই সরকার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে এসেছে। রাষ্ট্রবাদ, সনাতন সংস্কৃতি, বন্দে মাতরম্, তেরঙ্গা, রবীন্দ্রনাথ-নেতাজি-বঙ্কিমচন্দ্র কিংবা কালীঘাট, দক্ষিণেশ্বর ও তারকেশ্বর ধামের আস্থার সঙ্গে কোনও সমঝোতা করা হবে না।” মুখ্যমন্ত্রী সিপিএম-কে আক্রমণ করে বলেছেন, “জামানত বাজেয়াপ্ত হওয়া দল দিল্লি থেকে ডোরিনা ক্রসিং হয়ে যাদবপুরের অন্দরে ঢুকে যতই মড়া কান্না কাঁদুক না কেন, রাজনৈতিক জল আর বেশি দূর গড়াবে না।”

Follow Us