AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SBI Alert: SBI গ্রাহকদের জন্য বড় খবর, এই তারিখে করতে পারবেন না UPI Payment

UPI Payment Unavailable: সম্প্রতিই এসবিআই ইউপিআই ট্রানজাকশনের সীমা বেঁধে দিয়েছে। দিনে সর্বাধিক ২০টি পার্সন টু পার্সন (P2P) ট্রানজাকশন করা যায়। পার্সন টু মার্চেন্ট (P2M) ট্রানজাকশন নির্ভর করে কত টাকার লেনদেন হচ্ছে, তার উপরে। দিনে সর্বাধিক ১ লাখ টাকার লেনদেন করা যায়।    

SBI Alert: SBI গ্রাহকদের জন্য বড় খবর, এই তারিখে করতে পারবেন না UPI Payment
ফাইল চিত্র।Image Credit: Getty Image
| Updated on: Sep 02, 2026 | 5:37 PM
Share

নয়া দিল্লি: স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (State Bank of India)-র গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ খবর। ইউপিআই পেমেন্ট (UPI Payment) করতে গেলে আটকে যাবে পেমেন্ট। আগামী ৪ সেপ্টেম্বর, শুক্রবার এসবিআই গ্রাহকদের চরম সমস্যায় পড়তে হবে। কিন্তু কেন এমন হবে, জানেন?

স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া জানিয়েছে, ৪ সেপ্টেম্বর মেইনটেনেন্সের কারণে ইউপিআই পরিষেবা ব্যাহত হবে। ৪৫ মিনিটের জন্য এসবিআইয়ের পরিষেবা ব্যাহত হবে। এই সময়ে কোনও লেনদেন করা যাবে না।

কখন থেকে কখন অবধি পরিষেবা পাওয়া যাবে না?

এসবিআই জানিয়েছে, ৪ সেপ্টেম্বর ইউপিআই পরিষেবা রাত ১২টা ৩০ মিনিট থেকে রাত ১টা ১৫ মিনিট অবধি ব্যহত হবে। মোট ৪৫ মিনিট পরিষেবা বন্ধ থাকবে। এসবিআইয়ের শিডিউলড মেইনটেনেন্স অ্যাক্টিভিটির জন্য এই পরিষেবা ব্যহত হবে। সেই কারণে এই সময়ে অনলাইন লেনদেন করা যাবে না।

গ্রাহকদের জন্য পরামর্শ-

ডাউনটাইমের সময় একান্তই যদি কারোর অনলাইনে লেনদেন করার দরকার পড়ে, তার উপায়ও বলে দিয়েছে এসবিআই। জানিয়েছে, গ্রাহকরা এই সময়ে ইউপিআই লাইট (UPI Lite) ব্যবহার করতে পারেন। ইউপিআই লাইট দিয়ে স্বল্প মূল্যের লেনদেন করা যায়, এর জন্য ইউপিআই পিনের প্রয়োজনও পড়ে না। সর্বাধিক এক হাজার টাকা পর্যন্ত ইউপিআই লাইট দিয়ে পেমেন্ট করা যায়। সর্বাধিক পাঁচ হাজার টাকা ব্যালেন্স রাখা যায়।

এসবিআই গ্রাহকরা দিনে কতবার ইউপিআই পেমেন্ট করতে পারেন?

সম্প্রতিই এসবিআই ইউপিআই ট্রানজাকশনের সীমা বেঁধে দিয়েছে। দিনে সর্বাধিক ২০টি পার্সন টু পার্সন (P2P) ট্রানজাকশন করা যায়। পার্সন টু মার্চেন্ট (P2M) ট্রানজাকশন নির্ভর করে কত টাকার লেনদেন হচ্ছে, তার উপরে। দিনে সর্বাধিক ১ লাখ টাকার লেনদেন করা যায়।

Follow Us
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা