AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ISL 2026-27 Broadcasting Right: কোথায় দেখবেন এবছরের আইএসএল? চূড়ান্ত হল পার্টনারের নাম!

ISL: এবার আইএসএল চলবে প্রায় ৮ মাস। হবে ১৬৬টি ম্যাচ। প্রথমে ১৪টি দল নিয়ে আইএসএল শুরু করার কথা ভাবা হলেও শেষ মুহূর্তে টাকা দিতে না পেরে বাদ পড়ে ডায়মন্ড হারবার এফসি। এর ফলে ১৩ দলের লিগ খেলা হবে। গতবছর হাফ লিগ হলেও এবার ফেডারেশন চায় পূর্ণ লিগ করতে।

ISL 2026-27 Broadcasting Right: কোথায় দেখবেন এবছরের আইএসএল? চূড়ান্ত হল পার্টনারের নাম!
ইন্ডিয়ান সুপার লিগ ২০২৬Image Credit: X
| Edited By: | Updated on: Sep 22, 2026 | 6:42 PM
Share

কলকাতা : শীঘ্রই শুরু হতে চলেছে আইএসএল। আসন্ন মরসুম শুরু হবে ১০ অক্টোবর থেকে। তবে এবার খুব শীঘ্রই কাটতে চলেছে সম্প্রচার সংক্রান্ত যাবতীয় জট। এই মরসুমও পরিচালনা করবে ক্লাব জোট। তবে লিগের যাবতীয় যা প্রশাসনিক দায়িত্ব, সব পালন করবে এআইএফএফ। আগামী ১০ তারিখ থেকে শুরু হবে আইএসএল। খেলবে মোট ১৩টি দল।

সূত্রের খবর, আইএসএলের টিভি সম্প্রচারের স্বত্ব পেতে চলেছে ZEE-এর চ্যানেল। বেশ কিছু সম্প্রচার সংস্থার সঙ্গে আলোচনার পর অবশেষে ZEE-কে টেলিভিশন সম্প্রচারের জন্য বেছে নেওয়া হয়েছে। ভারতে ফুটবল সম্প্রচারের ক্ষেত্রে এর আগে থেকেই বেশ কিছু গুরুত্বপূর্ণ স্বত্ব রয়েছে। ২০২৬-২০৩৪ সাল অবধি বিশ্বকাপের স্বত্ব পেয়েছে ZEE। এর মধ্যে যেমন ছিল এবছরের বিশ্বকাপ, তেমনই মহিলা ও যুব পর্যায়ের বিভিন্ন ফিফা প্রতিযোগিতাও রয়েছে ZEE-এর তালিকায়। বিশ্বকাপের দিন কয়েক আগে নিজেদের প্রথম স্পোর্টস চ্যানেল ইউনিট এইট খুলেছিল তারা। তবে এই বিশ্বকাপের পাশাপাশি আরও প্রতিযোগিতার মালিক ZEE। কোপা ইতালিয়া, সিরি আ ও সুপারকোপা ইতালিয়ানা, বুন্দেসলিগার স্বত্ব আছে ZEE-এর কাছে। একই সঙ্গে ভারতের কেরালা সুপার লিগও সম্প্রচার করে তারা। এর পাশাপাশি ডিজিটাল মাধ্যমের রাইটস পেল ইউটিউব। ২০১৪ সাল থেকে হচ্ছে আইএসএল। এই প্রথমবার ইউটিউবে লাইভ স্ট্রিম করা হবে ইন্ডিয়ান সুপার লিগ। তবে ইউটিউবে ফ্রিতে ম্যাচ দেখানো হবে কি না, সেই নিয়ে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এবার আইএসএল চলবে প্রায় ৮ মাস। হবে ১৬৬টি ম্যাচ। প্রথমে ১৪টি দল নিয়ে আইএসএল শুরু করার কথা ভাবা হলেও শেষ মুহূর্তে টাকা দিতে না পেরে বাদ পড়ে ডায়মন্ড হারবার এফসি। জানানো হয়েছিল, লিগ টেবিলে সবার শেষে থাকবে অভিষেক বন্দোপাধ্যায়ের ক্লাব। এর ফলে ১৩ দলের লিগ খেলা হবে। গতবছর হাফ লিগ হলেও এবার ফেডারেশন চায় পূর্ণ লিগ করতে। সবকটি ম্যাচের শেষে যে দল শীর্ষে থাকবে, সেই দলকেই দেওয়া হবে লিগ শিল্ড। তালিকার প্রথম ৬ দলকে নিয়ে হবে নক আউট ম্যাচ। জোট পক্ষের লক্ষ্য, আইএসএলের দর্শকসংখ্যা বাড়ানো ও আইএসএলের মতো একটি প্রতিযোগিতাকে আরও জনপ্রিয় করা।

Follow Us