AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Share Market: মোদী-ট্রাম্পের এক ফোনেই চোখের পলকে কোটি কোটি টাকা কামালেন বিনিয়োগকারীরা!

India-US Trade Deal: সোমবার, ২ ফেব্রুয়ারি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ফোনে কথা হয়। এরপরই দু'জন পোস্ট করে জানান যে ভারত-আমেরিকার মধ্যে বহু প্রতিক্ষিত বাণিজ্যচুক্তি হচ্ছে। চূড়ান্ত হয়ে গিয়েছে ওই চুক্তি।

Share Market: মোদী-ট্রাম্পের এক ফোনেই চোখের পলকে কোটি কোটি টাকা কামালেন বিনিয়োগকারীরা!
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি চূড়ান্ত হতেই চাঙ্গা শেয়ার বাজার।Image Credit: Pixabay
| Updated on: Feb 03, 2026 | 9:40 AM
Share

মুম্বই: বাজেটের দিন ধস নেমেছিল শেয়ার বাজারে। লাখ লাখ টাকা জলে গিয়েছিল বিনিয়োগকারীদের। দুইদিন পরই সেই ক্ষতিপূরণের বিরাট সুযোগ। শেয়ার মার্কেট খোলার আগেই চড়চড়িয়ে বেড়েছে সূচক। নিফটি বেড়েছে ১৫০০ পয়েন্ট। বাজার খুলতেই সেনসেক্স ৪০০০ পয়েন্ট বেড়েছে।  এই সবই হচ্ছে ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির দৌলতে। শেয়ার বাজারে এত বড় লাভ সম্প্রতি দেখা যায়নি।

সোমবার, ২ ফেব্রুয়ারি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ফোনে কথা হয়। এরপরই দু’জন পোস্ট করে জানান যে ভারত-আমেরিকার মধ্যে বহু প্রতিক্ষিত বাণিজ্যচুক্তি হচ্ছে। চূড়ান্ত হয়ে গিয়েছে ওই চুক্তি। এই চুক্তির অধীনেই ভারতের উপরে রেসিপ্রোকাল ট্যারিফ বা শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করার কথা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট। প্রধানমন্ত্রী মোদীও শুল্ক কমে ১৮ শতাংশ হওয়ার খবরে সিলমোহর দিয়েছেন।

এই বাণিজ্য চুক্তির প্রভাব যে শেয়ার বাজারে দেখা যাবে, তা আশা করা হয়েছিল। তেমনটাই হল। বাজার খোলার আগেই সেনসেক্স-নিফটির সূচক ঊর্ধ্বমুখী। শেয়ার বাজার খুলতেই  দুই সূচক আরও বাড়ে। বাজেটের দিনে বিনিয়োগে যাদের ক্ষতি হয়েছিল, তা পূরণ করার আজ সেরা দিন। ভারতের শেয়ার বাজারে বিদেশি বিনিয়োগও হু হু করে ঢুকবে বলেই মত বাজার বিশেষজ্ঞদের।

একদিনেই এতটা সূচক বৃদ্ধি এ যাবৎকালে দেখা যায়নি। আজ শেয়ার বাজার খোলার সময় এনএসই নিফটি ৪.৩২ শতাংশ বা ১০৮৩ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৮৪,১৫৪-এ পৌঁছয়। সেনসেক্স ৩৬০০ পয়েন্ট বেড়েছে। বৃহত্তর মার্কেটে নিফটি মিডক্যাপ ১০০ ও স্মলক্যাপ-ও ৪ শতাংশ করে বেড়েছে।

শুধু শেয়ার সূচকই নয়, বাণিজ্য চুক্তি চূড়ান্ত হতেই টাকার দামও বাড়তে শুরু করেছে আবার। বিগত কয়েক মাসে  মার্কিন ডলারের সাপেক্ষে ভারতীয় টাকার দাম তলানিতে গিয়ে পৌঁছেছিল। আজ প্রতি ডলারে ভারতীয় মুদ্রার দাম বেড়ে হয়েছে ৯০ টাকা ৪০ পয়সা। ১টাকা ১০ পয়সা বেড়েছে টাকার দাম।

Follow Us
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
SIR নিয়ে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের, কী বলল?
SIR নিয়ে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের, কী বলল?
কারখানার গেটে তালা লাগালে, হাজতে থাকতে হবে: মুখ্যমন্ত্রী
কারখানার গেটে তালা লাগালে, হাজতে থাকতে হবে: মুখ্যমন্ত্রী
বাংলায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমানোর জন্য পরিশ্রম করব: তাপস
বাংলায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমানোর জন্য পরিশ্রম করব: তাপস
দিনের পর দিন মদ্যপ হয়ে ডিউটি করতেন গেটম্যান, অভিযোগ এমনটাই
দিনের পর দিন মদ্যপ হয়ে ডিউটি করতেন গেটম্যান, অভিযোগ এমনটাই
'মেডিক্যাল করাতে বলেছি', বার্তা শুভেন্দুর
'মেডিক্যাল করাতে বলেছি', বার্তা শুভেন্দুর
বিধানসভায় সই জালকাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক, পেলেন ১ মাসের রক্ষাকবচ
বিধানসভায় সই জালকাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক, পেলেন ১ মাসের রক্ষাকবচ
এইবার ঋতব্রত-শিবিরে তাপস চট্টোপাধ্যায়, মমতা আরও নিঃসঙ্গ!
এইবার ঋতব্রত-শিবিরে তাপস চট্টোপাধ্যায়, মমতা আরও নিঃসঙ্গ!
'তৃণমূলের উঁচুতলার নেতাদের নেওয়া যেতে পারে...', বড় বার্তা সুকান্তর
'তৃণমূলের উঁচুতলার নেতাদের নেওয়া যেতে পারে...', বড় বার্তা সুকান্তর