
নয়া দিল্লি: আপনার গাড়ি কেনার পরিকল্পনা? তাহলে এখনই কিনে ফেলুন। কারণ আর কয়েকদিন পরই বেড়ে যাবে গাড়ির দাম। টাটা মোটরসের গাড়ির দাম বাড়তে চলেছে। ১ এপ্রিল থেকে টাটা মোটরসের প্যাসেঞ্জার গাড়ির দাম বাড়ছে। কত দাম বাড়বে টাটার গাড়ির?
টাটা মোটরস প্য়াসেঞ্জার ভেহিকেলস লিমিটেডের তরফে ঘোষণা করা হয়েছে ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন (ICE) প্যাসেঞ্জার ভেহিকেলগুলির গাড়ির দাম সামান্য় বাড়তে চলেছে। গাড়ি তৈরির ইনপুট কস্ট বা খরচ বৃদ্ধি পাওয়ার কারণেই গাড়ির দাম বাড়ানো হচ্ছে।
২০ মার্চ টাটা মোটরসের তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে, গাড়ির দামে গড় বৃদ্ধি হবে ০.৫ শতাংশ। হ্যাচব্য়াক, সেডান এবং এসইউভি সেকশনের গাড়ির দাম বাড়বে। তবে নির্দিষ্ট মডেল ও ভ্যারিয়েন্টের উপরে নির্ভর করে নির্দিষ্ট দাম ধার্য করা হবে।
জানা গিয়েছে, গাড়ি তৈরির কাঁচামালের দাম বৃদ্ধি ও সাপ্লাই চেইনে নানা চ্যালেঞ্জের কারণেই গাড়ির দাম বাড়ানো হয়েছে। টাটা মোটরস জানিয়েছে, বাজারে প্রতিযোগীতা বজায় রাখতেই এই ভাড়া বৃদ্ধি করা হয়েছে।