AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TRAI On Recharge Plans: লুকোনো যাবে না সস্তার রিচার্জ, Jio-Airtel-VI-কে কড়া নির্দেশ TRAI-র

TRAI new rule: টেলিকম কোম্পানিগুলোকে ট্রাই সম্প্রতিই নির্দেশ দিয়েছে যে অন্তত একটি সাধারণ প্ল্যান যেখানে শুধু ফোন ও মেসেজ করা যাবে, এমন রিচার্জ রাখতে হবে। পাশাপাশি একটি বিশেষ ট্যারিফ প্ল্যান এবং একটি কম্বো প্ল্যান অফার করতে হবে। এগুলোর মেয়াদ ৩০ দিন হতে হবে।

TRAI On Recharge Plans: লুকোনো যাবে না সস্তার রিচার্জ, Jio-Airtel-VI-কে কড়া নির্দেশ TRAI-র
জিয়ো-এয়ারটেলকে কড়া নির্দেশ।Image Credit: Getty Image
| Updated on: Oct 03, 2026 | 12:48 PM
Share

নয়া দিল্লি: রিলায়েন্স জিয়ো, এয়ারটেল, ভিআই কোম্পানিকে বড় নির্দেশ টেলিকম রেগুলেটরি অথারিটি অব ইন্ডিয়ার। মোবাইল সার্ভিস প্রোভাইডারদের নির্দেশ দেওয়া হল ম্য়ান্ডেটরি রিচার্জ প্ল্যান ও স্পেশাল ট্যারিফ ভাউচারগুলিতে আরও দৃশ্যমান করতে হবে। ফাঁক-ফোঁকরে লুকিয়ে রাখলে চলবে না। গ্রাহকরা রিচার্জ করার সময় যাতে সহজেই দেখতে পায়, তা নিশ্চিত করতে হবে।

কী নির্দেশ ট্রাই-র?

টেলিকম অথারিটি অব ইন্ডিয়া বা ট্রাই (TRAI) সম্প্রতিই সমস্ত টেলিকম কোম্পানিগুলিকে সকল গ্রাহকের জন্য ট্রাই-র নির্দিষ্ট প্ল্যান চালু করার নির্দেশ দিয়েছিল। কম খরচের এই রিচার্জ প্ল্যান খুঁজে পাওয়া আরও সহজ করার জন্য ট্রাই নির্দেশ দিয়েছে যে প্রিপেইড রিচার্জ সেকশনে ‘ট্রাই-নির্দিষ্ট প্ল্যান’ (TRAI-Mandated Packs) নামে একটি বিশেষ বিভাগ তৈরি করতে হবে। শুধু তাই নয়, সেই বিভাগটিকে প্রথম অপশন হিসাবে রাখতে হবে।

টেলিকম কোম্পানিগুলির ওয়েবসাইট, মোবাইল অ্যাপ্লিকেশন ও অন্য বিক্রয় পয়েন্টগুলিতে এই রিচার্জ প্ল্যান ও স্পেশাল ট্যারিফ ভাউচার রাখতে হবে একদম সামনেই, যাতে গ্রাহকরা সেটি দেখতে পান।

বহু গ্রাহক ট্রাই-এর কাছে অভিযোগ করেছিল যে তাঁরা ওয়েবসাইট এবং অ্যাপে রিচার্জ প্ল্যানগুলি সহজে খুঁজে পান না। তাদের অভিযোগ, বিশেষ করে সস্তা প্ল্যানগুলির জন্য তাঁদের অনেক পাতা এবং সেকশন বা বিভাগ ঘেঁটে দেখতে হয়।

এই অভিযোগগুলির পরিপ্রেক্ষিতেই ট্রাই সমস্ত টেলিকম সংস্থাগুলির ওয়েবসাইট এবং অ্যাপগুলিও খতিয়ে দেখে। এতে দেখা গিয়েছে যে, কিছু কিছু ক্ষেত্রে গ্রাহকদের তাঁদের পছন্দের প্ল্যানে পৌঁছানোর জন্য দুই বা তিনটিরও বেশি ধাপ অতিক্রম করতে হচ্ছে। এই জন্য একটি বিশেষ বিভাগ তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে গ্রাহকরা তাঁদের প্রয়োজনীয় প্ল্যানগুলি সহজেই খুঁজে পেতে পারেন।

স্পেশাল রিচার্জ-

টেলিকম কোম্পানিগুলোকে ট্রাই সম্প্রতিই নির্দেশ দিয়েছে যে অন্তত একটি সাধারণ প্ল্যান যেখানে শুধু ফোন ও মেসেজ করা যাবে, এমন রিচার্জ রাখতে হবে। পাশাপাশি একটি বিশেষ ট্যারিফ প্ল্যান এবং একটি কম্বো প্ল্যান অফার করতে হবে। এগুলোর মেয়াদ ৩০ দিন হতে হবে। এছাড়াও, প্রতি মাসের একই তারিখে রিচার্জ করার একটি অপশনও থাকতে হবে।

রিচার্জের দাম কমবে?

ট্রাই-এর এই নির্দেশের জেরে যে মোবাইল রিচার্জের দাম কমবে, এমনটা আশা করার কোনও কারণ নেই। নতুন কোনো প্ল্যানও চালু করা হবে না। এই নির্দেশ শুধুমাত্র বর্তমান রিচার্জ প্ল্যানগুলি যাতে আরও ভালোভাবে নজরে আসে, তা নিশ্চিত করতেই বলা হয়েছে।

টেলিকম কোম্পানিগুলোকে ট্রাই তাদের ওয়েবসাইট, মোবাইল অ্যাপ এবং বিশেষ বিক্রয় কেন্দ্রগুলিতে প্রয়োজনীয় পরিবর্তন আনার জন্য ৩০ দিন সময় দিয়েছে।

Follow Us
ভবানীপুর ছেড়ে দিলে আবার দাঁড়ানোর সুযোগ পেয়ে যেত: শুভেন্দু
ভবানীপুর ছেড়ে দিলে আবার দাঁড়ানোর সুযোগ পেয়ে যেত: শুভেন্দু
'সিপিএম লড়াইতে থাকবে', কাদের বার্তা দিলেন সেলিম
'সিপিএম লড়াইতে থাকবে', কাদের বার্তা দিলেন সেলিম
ফুটপাথ দেখেই রেগে আগুন অগ্নিমিত্রা, যা বলে গেলেন..
ফুটপাথ দেখেই রেগে আগুন অগ্নিমিত্রা, যা বলে গেলেন..
মাঝ আকাশে কী ঘটেছিল, মোদীকে সব জানালেন মচ্ছর
মাঝ আকাশে কী ঘটেছিল, মোদীকে সব জানালেন মচ্ছর
কাশীপুর-বেলগাছিয়ায় রেড জ়োন, ডেঙ্গি নিয়ে পুরসভাকে তোপ BJP বিধায়কের
কাশীপুর-বেলগাছিয়ায় রেড জ়োন, ডেঙ্গি নিয়ে পুরসভাকে তোপ BJP বিধায়কের
কীভাবে লড়াইয়ের সাহস পেয়েছিলেন? প্রধানমন্ত্রীকে বললেন ক্যাপ্টেন স্মিত
কীভাবে লড়াইয়ের সাহস পেয়েছিলেন? প্রধানমন্ত্রীকে বললেন ক্যাপ্টেন স্মিত
'মমতা বাংলাদেশের আর রাহুল ইটালির প্রধানমন্ত্রীক হোক', কটাক্ষ শারদ্বতের
'মমতা বাংলাদেশের আর রাহুল ইটালির প্রধানমন্ত্রীক হোক', কটাক্ষ শারদ্বতের
'ওঁরা প্রচার করছে অস্তিত্বরক্ষার জন্য', কংগ্রেসকে খোঁচা হাসিরানি রথের
'ওঁরা প্রচার করছে অস্তিত্বরক্ষার জন্য', কংগ্রেসকে খোঁচা হাসিরানি রথের
'অধীর চৌধুরীকে ছুরি মেরেছেন হুমায়ুন', মন্তব্য শুভেন্দুর
'অধীর চৌধুরীকে ছুরি মেরেছেন হুমায়ুন', মন্তব্য শুভেন্দুর
অভিযোগই দায়ের হল না, 'বাঘের' ওপর হামলা চালিয়েও রেহাই পেল ৩
অভিযোগই দায়ের হল না, 'বাঘের' ওপর হামলা চালিয়েও রেহাই পেল ৩