Union Budget 2026: নজরে নির্মলার ‘মাস্টারস্ট্রোক’, আজ খোলা থাকছে ভারতের শেয়ার বাজার!
Union Finance Minister Nirmala Sitharaman: ভারতের শেয়ার বাজারে এমন পরিস্থিতি আগে সেভাবে কোনও দিন দেখা যায়নি। তবে এবারের এই বিরল অবস্থাই কিন্তু বাজারের অনিশ্চয়তা বাড়াচ্ছে। আর বাজেট ঘোষণায় প্রতিবারই থাকে বিভিন্ন চমক। আর সেই চমকের কারণেই দেখা দেয় শেয়ার বাজারে উত্থান-পতন।

আজ রবিবার খোলা ভারতের শেয়ার মার্কেট। বাজেট উপলক্ষ্যে আজ ভারতের স্টক এক্সচেঞ্জগুলোতে হবে বিশেষ ট্রেডিং সেশন। ভারতের শেয়ার বাজারে এমন পরিস্থিতি আগে সেভাবে কোনও দিন দেখা যায়নি। তবে এবারের এই বিরল অবস্থাই কিন্তু বাজারের অনিশ্চয়তা বাড়াচ্ছে। আর বাজেট ঘোষণায় প্রতিবারই থাকে বিভিন্ন চমক। আর সেই চমকের কারণেই দেখা দেয় শেয়ার বাজারে উত্থান-পতন।
বিশেষজ্ঞ সন্তোষ মীনা বলছেন এই সময় বাজারের আচরণ পুরোপুরি বদলে যেতে পারে। তাঁর কথায়, “বাজেটের দিন এমনিই বাজারের অস্থিরদিনগুলোর মধ্যে অন্যতম। আর রবিবার বিশেষ সেশন থাকায় সেই অস্থিরতা আরও বাড়তে পারে।”
দেখুন বাজেট লাইভ এখানে ক্লিক করে: https://www.youtube.com/live/H7bwQ50CpXE
বাজেটের দিন বাজারের দ্রুত ওঠানামা নতুন কোনও বিষয় নয়। কিন্তু মীনা বলছেন এই দ্রুত ওঠানামাই আসলে খুচরো ট্রেডারদের সবচেয়ে ক্ষতি করে। বাজারের ক্ষেত্রে অনেক সময় ওঠা ও নামার সময় অনেকেও স্টপলস লাগায়। কিন্তু বাজার অনেক বেশি অস্থির হলে স্টপ লস দুই দিকের ট্রিগার হয়ে যায়। ফলে, খুচরো ব্যবসায়ীদের ক্ষতিও হয় অনেক সময়।
রবিবারের এই বিশেষ সেশনের আরও একটি বিরাট সমস্যা হল লিক্যুইডিটি। সাধারণত বাজেটের দিন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাই বাজারে মূল কেনাবেচা করে। কিন্রু ছুটির দিনে কত বিনিয়োগকারী সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন, সেটাও একটা বিরাট ব্যপার। এক বিশেষজ্ঞ বলছেন, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা না থাকলে বিকিকিনি কম হয় ও স্টকের দাম অত্যন্ত এলোমেলো ভাবে বাড়াকমা করে।
দেখুন বাজেট লাইভ এখানে ক্লিক করে: https://www.youtube.com/live/H7bwQ50CpXE
সেক্টর হিসাবে এবারের বাজেটে নজর থাকবে প্রতিরক্ষা, পরিকাঠামো ও বিদ্যুতের দিকে। বিবিধ কর ও সুদের হারের কারণে এবারে ফাইন্যান্স ও হাউজিং সেক্টরও সমান ভাবে গুরুত্বপূর্ণ।
উল্লেখ্য, বাজেটের দিন সকাল সকাল বাজার খোলার পর তাৎক্ষণিক ভাবে তেমন ওঠা-নামা চোখে পড়েনি। যদিও বিশেষজ্ঞরা বলছেন, রবিবার কোনও বড় কেনাকাটা না করতে। ছোট ছোট করে কিছু কিছু কেনাকাটা করতে পরামর্শ দিচ্ছেন তাঁরা। এ ছাড়াও অনেকেই বলছেন রবিবারের বিশেষ এই সেশনে কোনও রকম কেনাকাটা যেন করা না হয়। কারণ বাজেটের প্রকৃত প্রতিক্রিয়া দেখা যাবে সোমবার। যেখন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বাজারে কেনাকাটার জন্য ঝাঁপিয়ে পড়বে। আর সেই সময় ঠান্ডা মাথায় কেনাকাটা করতেই পরামর্শ দিচ্ছেন অনেক বিশেষজ্ঞ।
দেখুন বাজেট লাইভ এখানে ক্লিক করে: https://www.youtube.com/live/H7bwQ50CpXE
- কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
- বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।
