AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

WhatsApp: চ্যাট না খুলেই দেখা যাবে ছবি, ভিডিয়ো! নয়া ফিচার হোয়াটসঅ্যাপে

WhatsApp New Feature: এতদিন কোনও চ্যাটে সর্বশেষ মেসেজ হিসেবে ছবি বা ভিডিও এলে, চ্যাট লিস্টে শুধু ফটো, ভিডিয়ো বা স্টিকারের মতো লেখা দেখা যেত। এবার সেই লেখার পাশাপাশি ছোট করে সংশ্লিষ্ট ছবির প্রিভিউ বা থাম্বনেলও দেখা যাবে। ছবি এবং ভিডিয়োর ক্ষেত্রে থাম্বনেল দেখা যাবে। স্টিকারের ক্ষেত্রেও থাকবে ভিজ্যুয়াল প্রিভিউ।

WhatsApp: চ্যাট না খুলেই দেখা যাবে ছবি, ভিডিয়ো! নয়া ফিচার হোয়াটসঅ্যাপে
প্রতীকী ছবিImage Credit: Tv9 Bangla
| Updated on: Aug 18, 2026 | 2:13 PM
Share

নয়া দিল্লি: হোয়াটসঅ্যাপে (WhatsApp) আসছে নতুন ফিচার। এবার কোনও চ্যাট না খুলেই বোঝা যাবে, সেখানে কী ধরনের ছবি, ভিডিও বা স্টিকার পাঠানো হয়েছে। অ্যান্ড্রয়েডের (Android) নির্বাচিত বিটা ব্যবহারকারীদের জন্য নতুন মিডিয়া প্রিভিউ (Media Preview) ফিচার চালু করছে এই প্ল্যাটফর্মটি। জানা গিয়েছে, বর্তমানে হোয়াটসঅ্যাপ বেটা ফর অ্যান্ড্রয়েড 2.26.32.11 ভার্সন ব্যবহারকারী কয়েকজন এই সুবিধা পাচ্ছেন। ধীরে ধীরে আরও ব্যবহারকারীর কাছে ফিচারটি পৌঁছে দেওয়া হচ্ছে।

কী বদলাচ্ছে হোয়াটসঅ্যাপে?

এতদিন কোনও চ্যাটে সর্বশেষ মেসেজ হিসেবে ছবি বা ভিডিও এলে, চ্যাট লিস্টে শুধু ফটো, ভিডিয়ো বা স্টিকারের মতো লেখা দেখা যেত। এবার সেই লেখার পাশাপাশি ছোট করে সংশ্লিষ্ট ছবির প্রিভিউ বা থাম্বনেলও দেখা যাবে। ছবি এবং ভিডিয়োর ক্ষেত্রে থাম্বনেল দেখা যাবে। স্টিকারের ক্ষেত্রেও থাকবে ভিজ্যুয়াল প্রিভিউ। পাশাপাশি আগের মতোই ফটো, ভিডিয়ো বা স্টিকারের লেবেল থাকবে। ফলে চ্যাট না খুলেই এক নজরে বোঝা যাবে কী ধরনের মিডিয়া শেয়ার হয়েছে।

নতুন ফিচার কী কাজে লাগবে?

হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার ব্যবহারকারীদের জন্য বেশ সুবিধাজনক হতে পারে। বিশেষ করে একাধিক চ্যাটে নিয়মিত ছবি বা ভিডিও আদানপ্রদান হলে এই ফিচার কাজে আসবে। এতদিন একাধিক চ্যাটে ছবি পাঠানো হলে কোন কথোপকথনে কোন ছবি এসেছে, তা দেখতে একে একে চ্যাট খুলতে হত। এবার চ্যাট লিস্টেই ছবির ছোট প্রিভিউ দেখা যাওয়ায় নির্দিষ্ট ছবি বা ভিডিও খুঁজে বের করা সহজ হবে।

কবে থেকে সম্পূর্ণ পরিষেবা মিলবে?

বর্তমানে নির্বাচিত হোয়াটসঅ্যাপ বেটা অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ফিচারটি চালু করা হয়েছে। ধাপে ধাপে আরও অনেক ব্যবহারকারীর কাছে তা পৌঁছে যাবে। হোয়াটসঅ্যাপ এখনও জানায়নি, ঠিক কবে এই ফিচারটি সমস্ত ব্যবহারকারীর জন্য চালু করা হবে। তাই যাঁদের ফোনে এখনও মিডিয়া প্রিভিউ দেখা যাচ্ছে না, তাঁদের আরও কিছুদিন অপেক্ষা করতে হতে পারে।

Follow Us
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত