AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

500 Notes Update: বাতিল হয়ে যাচ্ছে ৫০০ টাকার নোট? বড় আপডেট দিল কেন্দ্র

500 Notes Demonetized Update: শুধু ভিডিয়ো নয়, ৫০০ টাকার নোট বাতিল নিয়ে অনেকে পোস্টও করেছেন। সেই পোস্টগুলিতে বলা হয়েছে, আরবিআই ৫০০ টাকার নোট বাতিল করে দিতে চলেছে। এই বছরই খুব শীঘ্রই ৫০০ টাকার নোট তুলে নেওয়া হতে পারে। এটিএম থেকেও ৫০০ টাকার নোট দেওয়া বন্ধ হয়ে যাবে। এই খবর ছড়িয়ে পড়তেই বিভ্রান্তির সৃষ্টি হয়। মানুষ আতঙ্কিত হয়ে পড়ে।

500 Notes Update: বাতিল হয়ে যাচ্ছে ৫০০ টাকার নোট? বড় আপডেট দিল কেন্দ্র
৫০০ টাকার নোট বাতিল?Image Credit: Pexel
| Updated on: May 09, 2026 | 8:39 PM
Share

নয়া দিল্লি : বাতিল হয়ে যাবে ৫০০ টাকার নোট (500 Notes Demonetized )। সোশ্যাল মিডিয়ায় এমনই খবর ছড়িয়ে পড়েছে। ২০১৬ সালে রাতারাতি ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। আবারও কি সেই দিন ফিরতে চলেছে? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে বলা হচ্ছে শীঘ্রই ৫০০ টাকার নোট বাতিল করে দেবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই ভিডিয়ো ভাইরাল হতেই ধন্দে পড়ে গিয়েছে সাধারণ মানুষ। ৫০০ টাকার নোট কি তাহলে সত্যি বাতিল হতে চলেছে? এই নিয়ে বড় আপডেট দিল কেন্দ্র।

কী কী দাবি করা হচ্ছে?

শুধু ভিডিয়ো নয়, ৫০০ টাকার নোট বাতিল নিয়ে অনেকে পোস্টও করেছেন। সেই পোস্টগুলিতে বলা হয়েছে, আরবিআই ৫০০ টাকার নোট বাতিল করে দিতে চলেছে। এই বছরই খুব শীঘ্রই ৫০০ টাকার নোট তুলে নেওয়া হতে পারে। এটিএম থেকেও ৫০০ টাকার নোট দেওয়া বন্ধ হয়ে যাবে। এই খবর ছড়িয়ে পড়তেই বিভ্রান্তির সৃষ্টি হয়। মানুষ আতঙ্কিত হয়ে পড়ে।

আসল সত্যিটা কী?

PIB ফ্যাক্ট চেক জানিয়েছে, এই দাবিটি সম্পূর্ণ ভুয়ো। ৫০০ টাকার নোট বাতিলের বিষয়ে আরবিআই কোনও ঘোষণাই করেনি। উপরন্তু, এটি স্পষ্ট করেছে যে ৫০০ টাকার নোট সম্পূর্ণরূপে বৈধ নোট হিসেবেই থাকছে এবং এটিএম-এর মাধ্যমে এর বিতরণ বন্ধ করার কোনও পরিকল্পনা নেই। পিআইবি জনগণকে এই ধরনের ভুয়ো খবরে বিশ্বাস না করার জন্য আবেদন করেছে। সরকারের এই তথ্য যাচাইকারী সংস্থার মতে, বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া খবরটি নিছক একটি গুজব। মানুষের আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই বলেই জানিয়েছে পিআইবি।

Follow Us
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?