AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Zomato-র খাবার নিয়ে উঠল প্রশ্ন, বাতিল করা হল কয়েক হাজার টাকার পণ্য

Zomato: জোমাটো কর্তার দাবি, এই ভুল আসলে ভেন্ডরদের তরফে হয়েছে। হাতে টাইপ করতে গিয়েই ওই ভুল হয়েছিল বলে দাবি করেছেন তিনি। সেই ভেন্ডরকে জোমাটোর ডেটাবেস থেকে সরিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই।

Zomato-র খাবার নিয়ে উঠল প্রশ্ন, বাতিল করা হল কয়েক হাজার টাকার পণ্য
Image Credit: Getty Image
| Updated on: Nov 04, 2024 | 11:11 PM
Share

নয়া দিল্লি: ফুড ডেলিভারি সংস্থাগুলির মধ্যে গত কয়েক বছরে বেশ জনপ্রিয়তা পেয়েছে জোমাটো (Zomato)। সেই সংস্থার বিরুদ্ধেই সম্প্রতি উঠেছে অভিযোগ। প্রশ্ন উঠতে শুরু করেছে গুণগত মান নিয়েও। ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অব ইন্ডিয়া (FSSAI) প্যাকেজিং নিয়ে প্রশ্ন তুলেছে। এরপরই ব্যবস্থা নেওয়া হয়েছে বলেই জানিয়েছেন সংস্থার সিইও দীপেন্দর গোয়েল।

মূলত মাশরুমের প্যাকেটে তারিক ভুল লেখা থাকায় অভিযোগ তোলে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অব ইন্ডিয়া। এক্স মাধ্যমে পুরো বিষয়টা ব্যাখ্যা করেছেন সিইও। তিনি জানিয়েছেন, মাশরুমের ৯০টি প্যাকেটে তারিখ নিয়ে ওঠে অভিযোগ। সঙ্গে সঙ্গে ওয়ারহাউস-কে জানিয়ে দেওয়া হয়েছে। প্যাকেটগুলি বাতিল করা হয়েছে।

জোমাটো কর্তার দাবি, এই ভুল আসলে ভেন্ডরদের তরফে হয়েছে। হাতে টাইপ করতে গিয়েই ওই ভুল হয়েছিল বলে দাবি করেছেন তিনি। সেই ভেন্ডরকে জোমাটোর ডেটাবেস থেকে সরিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই। তিনি আরও জানান, নির্দিষ্ট গাইডলাইন মেনে কাজ করা হয় বলেই ভুল দ্রুত চিহ্নিত করা সম্ভব হয়েছে।

জানা গিয়েছে, খুব সংখ্যক মাশরুমের প্যাকেট বাতিল করতে হয়েছে। বিক্রি করলে যার মোট দাম হত ৭,২০০ টাকা। সেই সঙ্গে এও জানা গিয়েছে যে এ প্লাস রেটিং পেয়েছে জোমাটো। দীপেন্দর গোয়েল জানিয়েছেন, বিভিন্ন মাধ্যমে প্যাকেজিং-এর গণ্ডগোল নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু এ প্লাস রেটিং পাওয়ার কথা কেউ বলছেন না।

Follow Us
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
হুমায়ুনের সঙ্গে লড়বে না AIMIM, ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত
হুমায়ুনের সঙ্গে লড়বে না AIMIM, ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত