Zomato Food Delivery : অনলাইনে খাবার অর্ডার করবেন? এবার থেকে খসবে অতিরিক্ত টাকা

Zomato Food Delivery : ফুড ডেলিভারি সংস্থা জোম্যাটো জানিয়েছে, প্রতি অর্ডারে প্ল্যাটফর্ম ফি ২টাকা ৪০ পয়সা বাড়ানো হয়েছে। সেক্ষেত্রে প্ল্যাটফর্ম ফি বেড়ে হয়েছে ১৪ টাকা ৯০ পয়সা। আগে জোম্যাটোর প্ল্যাটফর্ম ফি ছিল ১২ টাকা ৫০ পয়সা। এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে ফি বাড়ানো হয়েছিল।

Zomato Food Delivery : অনলাইনে খাবার অর্ডার করবেন? এবার থেকে খসবে অতিরিক্ত টাকা
ফুড ডেলিভারি সংস্থা জোম্যাটোImage Credit source: Tv9 Bangla

Mar 20, 2026 | 9:43 PM

নয়া দিল্লি : অনলাইনে প্রায়ই খাবার অর্ডার করেন? তাহলে এবার থেকে খরচ বাড়বে আপনাদের। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি প্রভাব ইতিমধ্যেই প্রভাব ফেলেছে বিভিন্ন ক্ষেত্রে। বিশেষ করে ফুড ডেলিভারি সংস্থাগুলি ক্ষতির মুখে পড়েছে। গ্যাস সংকটে বিভিন্ন রেস্তরাঁ বন্ধ হয়ে গিয়েছে। খুব স্বাভাবিকভাবেই অনলাইনে অর্ডারও কমেছে। এই আবহে প্ল্যাটফর্ম ফি বাড়ালো জোম্যাটো। অর্থাৎ এই ফুড ডেলিভারি সংস্থার মাধ্যমে খাবার অর্ডার করতে হলে খসবে অতিরিক্ত টাকা।

কত বাড়ানো হল প্ল্যাটফর্ম ফি?

ফুড ডেলিভারি সংস্থা জোম্যাটো জানিয়েছে, প্রতি অর্ডারে প্ল্যাটফর্ম ফি ২টাকা ৪০ পয়সা বাড়ানো হয়েছে। সেক্ষেত্রে প্ল্যাটফর্ম ফি বেড়ে হয়েছে ১৪ টাকা ৯০ পয়সা। আগে জোম্যাটোর প্ল্যাটফর্ম ফি ছিল ১২ টাকা ৫০ পয়সা। এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে ফি বাড়ানো হয়েছিল। প্ল্যাটফর্ম ফি-এর দিক থেকে অন্যান্য় ফুড ডেলিভারি সংস্থাগুলির তুলনায় খানিকটা সস্তাই ছিল জোম্যাটো। সুইগি বর্তমানে প্রতি অর্ডারে ১৪ টাকা ৯৯ পয়সা প্ল্যাটফর্ম ফি নিচ্ছে। এবার জ্যোমাটোও ফি বাড়াতে দুই সংস্থায় খাবার অর্ডারের খরচ একই জায়গায় পৌঁছল।

সর্বশেষ মূল্যবৃদ্ধি এমন এক সময়ে ঘটল, যখন ফুড ডেলিভারিতে প্রতিযোগিতা নতুন মোড় নিচ্ছে। র‍্যাপিডো সম্প্রতি বেঙ্গালুরুতে তাদের ফুড ডেলিভারি পরিষেবা ‘ওনলি’ চালু করেছে। সংস্থা জানিয়েছে, তারা ডেলিভারি ফি ছাড়া গ্রাহক বা রেস্তোরাঁর কাছ থেকে অন্য কোনও অতিরিক্ত চার্জ নেবে না। র‍্যাপিডোর এই পদক্ষেপ অন্যান্য সংস্থাগুলোর ওপর চাপ সৃষ্টি করতে পারে।

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি বিশ্বজুড়ে অস্থিরতা তৈরি করেছে। হরমুজ় প্রণালী কার্যত অবরুদ্ধ হয়ে পড়ায় অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পেয়েছে। ভারতে একাধিক ক্ষেত্রে প্রভাব ফেলেছে। গ্যাসের দাম বেড়েছে। পর্যাপ্ত গ্যাস পাওয়া যাচ্ছে না। দেশজুড়ে গ্যাস সংকট তৈরি হয়েছে। একাধিক রেস্তরাঁ বন্ধ। ছোট ছোট হোটেলগুলি বন্ধ হয়ে যাচ্ছে। এই পরিস্থিতে জোম্যাটোর প্ল্যাটফর্ম বাড়াল।

Follow Us